west bengal

দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা

দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা

১০০ দিনের কাজ, আবাস যোজনার প্রাপ্য বকেয়া টাকা আদায় করতে শুক্রবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।জানা গিয়েছে, হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে করে প্রথমে কলকাতা এরপর দিল্লিতে যাবেন কর্মীরা। আগামী অক্টোবর মাসের ২ ও ৩ তারিখ দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় সামিল হবেন তারা। এই ধর্না কর্মসূচির নেতৃত্ব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এনজেপি স্টেশনে দিল্লির উদ্দেশ্যে যাওয়া কর্মীদের জল এবং দুপুরের খাবার তুলে দেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখার সভাপতি সুজয় সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মদন ভট্টাচার্য, শিলিগুড়ি জলপাইগুড়ি…
Read More
ফের আবার তলব করা হলো অভিষেককে

ফের আবার তলব করা হলো অভিষেককে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির জেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে তৃণমূল সাংসদকে। ঘটনাচক্রে ওই দিন দিল্লিতে তৃণমূলের ধর্ণা কর্মসূচী। আর তৃণমূলের পূর্ব নির্ধারিত কর্মসূচি দিনই ফের নেতাকে ডেকে পাঠালো ইডি। প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে যাচ্ছে তৃণমূল। আর তৃণমূলের সেই কর্মসূচির দ্বিতীয় দিন নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের…
Read More
নির্দেশ অনুযায়ী জরিমানা দিতে হবে প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে

নির্দেশ অনুযায়ী জরিমানা দিতে হবে প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর জুলাই মাস থেকে শিক্ষক দুর্নীতির অভিযোগে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফের একবার পার্থের জামিনের আবেদন খারিজ। জানা গিয়েছে প্রতিদিনই চার্জশিটের কপি চাইছেন পার্থের আইনজীবী। আগে সেই আবেদন খারিজও করেছিলেন বিচারক। তবে এরপরও এই আবেদন জানানোয় পার্থকে আর্থিক জরিমানা করলেন আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। বার বার একই আবেদন করায় পার্থবাবুকে ১,০০০ টাকা জরিমান করেছে আদালত। আপাতত আগামী ১১ অক্টোবর পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Read More
চলতি মাস শেষেই জোড়া নিম্নচাপের পূর্বাভাস রাজ্যে

চলতি মাস শেষেই জোড়া নিম্নচাপের পূর্বাভাস রাজ্যে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। অন্যদিকে, আগামী ৩০ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় ফের ভিজবে রাজ্য। জমিয়ে বৃষ্টি চলবে উইকএন্ডে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার আশেপাশের এলাকায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা,…
Read More
আদালতের নির্দেশের অপেক্ষায় আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া

আদালতের নির্দেশের অপেক্ষায় আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে ন্যায্য চাকরির দাবিতে দীর্ঘদিন রাস্তায় বসে রয়েছেন চাকরিপ্রার্থীরা। আদালতে চলছে একের পর এক মামলা। তবে এরই মাঝে উচ্চ প্রাথমিকের পরীক্ষার্থীদের জন্য কিছুটা আশার খবর শোনালো রাজ্য। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের নির্দেশে চূড়ান্ত মেধাতালিকা আগেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ ৯ বছর ধরে আটকে নিয়োগ। কমিশন সূত্রে খবর আদালত থেকে নিয়োগের সবুজ সংকেত মিললেই শুরু হবে তোড়জোড়। মনে করা হচ্ছে পুজোর পরপরও ২০২৩ সালে এর সুরাহা হতে পারে। পুজোর পরই উচ্চ প্রাথমিকে নিয়োগ হতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্কুল সার্ভিস…
Read More
বড় ছুটির ঘোষণা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য

বড় ছুটির ঘোষণা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই উৎসবের মরশুমের আগে সুখবর শোনা যাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য। পুজো ও উৎসব মিলিয়ে লম্বা ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্যের অর্থমন্ত্রকের পক্ষ থেকে বছরের শুরুতেই প্রকাশ করা হয় ছুটির তালিকা। এই তালিকা অনুযায়ী এ বছর চতুর্থী অর্থাৎ ১৮ই অক্টোবর থেকে লক্ষ্মী পুজোর পরের দিন অর্থাৎ ২৯ শে অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা দুর্গাপুজো উপলক্ষে ছুটি পাবেন। সবমিলিয়ে প্রায় দেড় সপ্তাহ মতো এবার দুর্গা পুজোর ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আগামী ১৪ই অক্টোবর মহালয়া। বাঙালির দুর্গাপুজো শুরু হয়ে যায় মহালয়া…
Read More
জলপাইগুড়িতে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস

জলপাইগুড়িতে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস

জলপাইগুড়িতে পালন করা হল বিশ্ব জলাতঙ্ক দিবস। এদিন সদর ব্লক অফিসে, ব্লক Animal হেল্প সেন্টারে গৃহ পালিত কুকুর ও বিড়াল, এবং পথ কুকুরদের জলাতঙ্ক টিকা করন করা ছাড়াও জলাতঙ্কের বিষয়ে সচেতনতা প্রচারের মধ্যে দিয়ে আজ বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়। এদিন কুকুর এবং বিড়াল মিলিয়ে মোট ৫০টি টিকা দেওয়ার লক্ষ মাত্রা রাখা হয়েছিল। প্রানী বিকাশ সম্পদ বিভাগের জলপাইগুড়ি সদর ব্লকের লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার ডা: সৌভিক বারুই বলেন, কেবল টিকা দেওয়াই নয়, কুকুরের যারা মালিক এসেছিলেন তাদের জলাতঙ্কের বিষয়ে সচেতন করা ছাড়াও লিফলেট দেওয়া হয়েছে। পাশাপাশি কুকুর ও বিড়াল কামড়ালে উত্তেজিৎ না হয়ে কি করা উচিৎ সেই বিষয়ে সাধারন মানরাকে…
Read More
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পালিত হল রিচা ঘোষের ২০তম জন্মদিন

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পালিত হল রিচা ঘোষের ২০তম জন্মদিন

জন্মদিনে সকাল থেকে বইছে শুভেচ্ছার ঝড়। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রিচার জন্মদিন উপলক্ষে এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন সংগঠনের তরফে রিচা ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। কেক কাটেন সোনার মেয়ে রিচা। এদিন জন্মদিনে মহকুমা ক্রীড়া পরিষদ ও বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবকে এক লক্ষ্য টাকা করে দেন রিচা। এদিন সকালে বাড়িতে গিয়ে রিচাকে জন্মদিনের শুভেচ্ছা জানান মেয়র গৌতম দেব সহ মেয়র পারিষদেরা।
Read More
বিচারপতির প্রশ্নের মুখে ইডি

বিচারপতির প্রশ্নের মুখে ইডি

বিগত বেশ কিছু মাস, দেখতে গেলে প্রায় এক বছর ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে অভিষেক মামলায় তোলপাড় আদালত। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন ২১ সেপ্টেম্বরের মধ্যে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সংস্থার সমস্ত ডিরেক্টরের সম্পত্তির হিসেব আদালতে জমা দিতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি সিনহা। ইডিকে প্রশ্ন করে বিচারপতি বলেন, ‘রিপোর্টে বলছেন অভিষেকের মাত্র ৩টি বিমা, আর কোনও সম্পত্তি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই? সাংসদ হিসেবে অভিষেকের বেতন জমা পড়ে…
Read More
রাজ্যে এবার আরও এক দুর্নীতির অভিযোগ উঠল

রাজ্যে এবার আরও এক দুর্নীতির অভিযোগ উঠল

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে যত দিন এগোচ্ছে ততই যেন বেড়ে চলেছে রাজ্যের দুর্নীতির তালিকা। ইতিমধ্যেই MBBS কোর্সের ভর্তিতেও অনিয়মের বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার তথ্যও চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে এই কোর্সে ভর্তির অভিযোগে মামলা হয়েছে। এছাড়াও, তফশিলি উপজাতির জন্য নির্দিষ্ট আসনে তফশিলি জাতির পড়ুয়া ভর্তির অভিযোগও রয়েছে। পুরো বিষয়টি স্পষ্ট করতে পড়ুয়াদের নাম-ঠিকানা দিয়ে বিস্তারিত তথ্য তলব করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ থেকেও তথ্য তলব…
Read More
আসন্ন পূজায় বৃষ্টির সম্ভনা রয়েছে রাজ্যে

আসন্ন পূজায় বৃষ্টির সম্ভনা রয়েছে রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়েছে, ফের ২৯ তারিখ থেকে বৃষ্টি বাড়বে। উত্তর বঙ্গোপসাগরে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে এই বৃষ্টিপাত হবে। এদিকে দুয়ারে পুজো। হাতে গোনা আর কয়েকদিন বাকি। উল্লেখ্য, এবছর বর্ষা ঢুকেছে ৮ দিন দেরিতে। তাহলে বর্ষা এবার বিদায় নেবেও দেরিতে। সাধারণত ১০-১২ অক্টোবর বঙ্গ থেকে বর্ষার বিদায় নেওয়ার কথা। তবে এবার বর্ষা পাকাপাকিভাবে বিদায় নিতে ২০ অক্টোবর হয়ে যেতে পারে। তবে পরিস্থিতি বিশেষে আরও দু-চারদিনও দেরি হতে পারে। আর তাই…
Read More
বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পথে নামলেন বিরোধী দলনেতা

বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পথে নামলেন বিরোধী দলনেতা

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এবার পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে আচমকাই শুভেন্দু অধিকারী ২২ জন বিধায়ককে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ভবনে যান। কিন্তু গেটের বাইরেই তাঁদের আটকে দেয় পুলিশ। এবার শুভেন্দু সেখানে ঢুকতে গেলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দু’পক্ষের মধ্যে। শুভেন্দুদের দাবি, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি এবং প্রস্তাব দিতে এসেছিলেন তারা। কেন এত ডেঙ্গি বাড়ছে, প্রশাসন ডেঙ্গি মোকাবিলায় কী কী ব্যবস্থা নিয়েছে, সেটাই জানতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ…
Read More
দায়ের হতে পারে কুণাল ঘোষের বিরুদ্ধে জনস্বার্থ মামলা

দায়ের হতে পারে কুণাল ঘোষের বিরুদ্ধে জনস্বার্থ মামলা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে সম্প্রতি শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘ভাইপো’ মন্তব্যকে ঘিরে শুরু হয় শোরগোল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই বক্তব্যের পাল্টা বক্তব্য রেখে তীব্রভাবে আক্রমণ করেন বিচারপতিকে। কোভিডে মৃত এক ব্যক্তির ক্ষতিপূরণের মামলার শুনানির সময় বিচারপতি বলেন, কে এক ভাইপো আছে তার বাড়ি চারতলা। অথচ কোভিডে মৃত ব্যক্তি ক্ষতিপূরণ পান না। এত টাকা আসে কোথা থেকে? কুণাল ঘোষ বিচারপতিকে নিশানা করে লেখেন, যা ইচ্ছা বলা যাবে বিচারপতির আসনে বসে? রাজনীতি করা যাবে? ইস্তফা দিয়ে রাজনীতি…
Read More
চলতি বছর থেকে নতুন করে চালু হতে চলেছে আরও এক প্রকল্প

চলতি বছর থেকে নতুন করে চালু হতে চলেছে আরও এক প্রকল্প

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে মেয়েদের জন্য কন্যাশ্রী, ছেলেদের জন্য রূপশ্রী, মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার, চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী অন্যতম। সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে প্রায় ৫০-টির কাছাকাছি প্রকল্প চালু করা হয়েছে রাজ্যে। এরই মধ্যে প্রায় ৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া প্রকল্প ফের চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে। রাজ্যের লোকশিল্পীদের আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যে ২০১৪ সালে এই প্রকল্প চালু হয়েছিলো। ২০২৩ এ এসে পুনরায় এই প্রকল্প চালু…
Read More