west bengal

দিনের বেলা রাস্তার দুপাশে জ্বলছে লাইট, এমনই ছবি দেখে ক্ষুব্ধ এলাকাবাসী

দিনের বেলা রাস্তার দুপাশে জ্বলছে লাইট, এমনই ছবি দেখে ক্ষুব্ধ এলাকাবাসী

রাতে বিভিন্ন এলাকায় লাইট না জ্বললেও দিনের বেলা পৌর এলাকায় জ্বলছে লাইট। এমনই চিত্র দেখা গেলো কালিয়াগঞ্জ পৌরসভার হাসপাতাল রোডে। দিনের বেলা রাস্তার দুপাশে লাইট জ্বলছে। সাধারণ মানুষের অভিযোগ, এমনিতেই লোডসেডিংয়ের সমস্যা রয়েছে। আবার কোথাও কোথাও রাতের বেলা রাস্তার আলো জ্বলছে না। কিন্তু হাসপাতাল রোডের রাস্তায় দিনের বেলা লাইট জ্বলছে। সাধারণ মানুষের দাবি, পৌর প্রশাসন বিষয়টি গুরুত্বপূর্ণ ভাবে দেখুক। দিনের বেলা লাইট গুলি জ্বলে থাকায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ অপচয় হচ্ছে। এই বিষয়ে পৌরপ্রধান রাম নিবাস সাহা বলেন, কয়েকদিন ধরে বৃষ্টির কারণে লাইট গুলির সমস্যা হয়েছে। তিনি বিদ্যুৎতের দায়িত্বে থাকা কর্মীদের পাঠিয়ে ঠিক করাবেন।
Read More
প্রদীপের নীচে অন্ধকার, শহরের অব্যাবস্থা নিয়ে মুখ খুললেন মেয়র

প্রদীপের নীচে অন্ধকার, শহরের অব্যাবস্থা নিয়ে মুখ খুললেন মেয়র

প্রদীপের নীচে অন্ধকার, শহরের অব্যাবস্থা নিয়ে এমন ভাবেই বিগত বোর্ডকে দোষারোপ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জানা গেছে, প্রত্যেক শনিবার এক ঘন্টা মানুষের সমস্যার কথা গুরুত্ব সহকারে শুনছেন মেয়র গৌতম দেব এবং তা সমাধানের চেষ্টা করছেন তিনি। তবে ভুরি ভুরি অভিযোগ এবং সেই সমস্যার সমাধান করতে শিলিগুড়ির পুরসভাকে খেতে হচ্ছে হিমসিম। এর জন্য তীক্ষ্ণ ভাষায় বিগত বোর্ডকে আক্রমন করলেন মেয়র। তিনি প্রশ্নের সুরে বলেন, প্রদীপের নিচে অন্ধকার কেন? বিগত বোর্ড গুলি কি কাজ করেছে, যার জন্য আজ শহরের চিত্রটা এমন বেহাল।
Read More
ভারী বৃষ্টির সম্ভনা রাজ্য জুড়ে

ভারী বৃষ্টির সম্ভনা রাজ্য জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ডে নিম্নচাপ অবস্থান করছে৷ আগামী দুদিনের মধ্যে ঝাড়খণ্ড পেরিয়ে তা বিহারের দিকে এগোবে। গতকাল দামাল বৃষ্টি হয়েছে গোটা উত্তরবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তরে। গোটা উত্তরবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি হবে। পার্বত্য এলাকায় অধিক বৃষ্টির সম্ভাবনা। আগামী তিনদিন আবহাওয়া এমনই থাকবে উত্তরে। আজ থেকে দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও…
Read More
এবারেও বিফলে গেল জামিনের আবেদন

এবারেও বিফলে গেল জামিনের আবেদন

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবারেও জামিন হল না বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে, নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলেরও জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। আগামী বছর তাঁর জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে। ফলে বাবা-মেয়ে দু’জনকেই পুজো কাটাতে হবে জেলে বসেই। এদিকে দু’জনেই গ্রেফতার হওয়ায় ফাঁকা বীরভূমের নিচুপট্টির বাড়ি। এদিন আদালতের বাইরে তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চাওয়া হলে শুধু ঘাড়…
Read More
আসন্ন পূজা নিয়ে রাজ্যের পরিবহণ দফতরের তরফে বড় চমক

আসন্ন পূজা নিয়ে রাজ্যের পরিবহণ দফতরের তরফে বড় চমক

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই আসন্ন পুজোর আগে সাধারণ মানুষের কথা চিন্তা করে অসাধারণ পুজো প্যাকেজ নিয়ে আসল রাজ্যের পরিবহন দপ্তর। WBTC এর পক্ষ থেকে সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন পুজো মন্ডপ ঘুরে দেখানোর জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ বাসের। সকাল আটটার সময় এই বাস ছাড়বে ধর্মতলা থেকে। এই বাস ঘুরে দেখাবে শোভাবাজার রাজবাড়ি, বেহালা রায় বাড়ি, বেলুড় মঠ-সহ একাধিক বনেদি বাড়ির পুজো। মাথা পিছু লাগবে ১৯০০ টাকা। দর্শনার্থীরা দেখতে পারবেন একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা, কলেজ স্কোয়ার, বাগবাজার- সহ শহরের একাধিক পুজো মণ্ডপ। এই বাস ছাড়বে…
Read More
আগামী কয়েকমাসের মধ্যেই খুলে দেওয়া হতে পারে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার

আগামী কয়েকমাসের মধ্যেই খুলে দেওয়া হতে পারে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। এই মন্দির তৈরির কাজ প্রায় ৬০ শতাংশ শেষ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। কয়েক কোটি টাকা খরচ করে সরকার এই মন্দির নির্মাণ করছে। পুরীর মতই দিঘার জগন্নাথ মন্দির খুব শীঘ্রই পুণ্যার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। নিউ দিঘা রেলওয়ে স্টেশনের পাশে কাছে ভগীব্রহ্মপুর মৌজায় এই বিশাল আকৃতির মন্দির নির্মাণ করা হচ্ছে। এই মন্দিরটি ৬৫ মিটার উঁচু। দিঘায় জগন্নাথ মন্দির…
Read More
কালচিনি চা বাগানের গেট মিটিং-এ সামিল হল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন

কালচিনি চা বাগানের গেট মিটিং-এ সামিল হল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন

চা বলয়ের শ্রমিকদের ২০% পুজোর বোনাসের দাবিতে শুক্রবার সকাল থেকে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে গেট মিটিং এ সামিল হলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। এই বিষয়ে উল্লেখ্য উত্তরের চা বলয়ের শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে গতকাল কলকাতায় বেঙ্গল চেম্বার অফ কমার্সে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকে মালিকপক্ষ থেকে জানানো হয়, ৮.৫% বোনাস দেওয়া হবে কিন্তু সমস্ত শ্রমিক সংগঠন ২০% বোনাস প্রদানের দাবি জানান। দীর্ঘ ছয় ঘণ্টা বৈঠক চলে কিন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, বৈঠক ভেস্তে যায়। আগামী ৫ ও ৬ই অক্টোবর পূনরায় বোনাস বৈঠক ডাকা হয়েছে। এদিকে ২০% বোনাসের দাবিতে অনড় তৃণমূল,বিজেপি,বাম সহ সমস্ত রাজনৈতিক দলের…
Read More
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কোচবিহারে আয়োজিত হচ্ছে সপ্তাহব্যাপি রক্তদান শিবির

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কোচবিহারে আয়োজিত হচ্ছে সপ্তাহব্যাপি রক্তদান শিবির

কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের ঢাংঢিংগুড়ি বাজারে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে সপ্তাহ ব্যাপি সেবা পক্ষ কালের অঙ্গ হিসেবে আজ রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়, ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি কুমার চন্দন নারায়ণ, যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মণ, ঢাংঢিংগুড়ি অঞ্চল প্রধান মাম্পী সরকার দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়, জেলা জুড়ে বর্তমানে রক্তের সংকট হয়েছে। সেই রক্তের সংকট মেটাতে প্রতিটি মন্ডলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যুব মোর্চার পক্ষ থেকে এক হাজার ইউনিট রক্ত সংগ্রহ করে ব্লাড…
Read More
আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে একধিক ঘূর্ণিবর্তের আশঙ্কা

আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে একধিক ঘূর্ণিবর্তের আশঙ্কা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে একটি সাংঘাতিক আপডেট দিল আইএমডি। অক্টোবর মাসে একের পর এক ঘূর্ণাবর্তের আশঙ্কা রয়েছে। বর্ষা বিদায় নিলেও এখনই বৃষ্টি পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গের। বিশেষ করে দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিন ধরে চলছে বৃষ্টিপাত। এমনকি উত্তরবঙ্গের কিছু জেলাতেও দাপট দেখাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। থাইল্যান্ড উপসাগর থেকে একটি ঘূর্ণাবর্ত ২৭শে সেপ্টেম্বর প্রবেশ করতে চলেছে বঙ্গোপসাগরে। এরপর সেটি শক্তি বৃদ্ধি করে আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ৩০ শে সেপ্টেম্বর। বৃষ্টির তীব্রতা অব্যাহত থাকবে আগামী ২০ তারিখ পর্যন্ত। তামিলনাড়ুতে…
Read More
নির্দেশ অনুযায়ী জমা পড়ল লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টরদের সম্পত্তির হিসেব

নির্দেশ অনুযায়ী জমা পড়ল লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টরদের সম্পত্তির হিসেব

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির ডিরেক্টর এবং শীর্ষকর্তাদের সম্পত্তির যাবতীয় তথ্য হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। উল্লেখ্য, কয়েকদিন আগেই লিপস অ্যান্ড বাউন্স-এর ডিরেক্টর এবং অন্যান্য কর্মকর্তাদের যাবতীয় সম্পত্তির হিসেব ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এদিকে ওই সংস্থার সম্পত্তির হিসেবও চেয়েছে আদালত। এবার এই নিয়েই মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘২০২১ সাল থেকে সব নথিই ওদের কাছে রয়েছে।’ ইডির পাল্টা…
Read More
এবার থেকে আরও এক নয়া প্রকল্পের সুবিধা পাবে রাজ্যবাসী

এবার থেকে আরও এক নয়া প্রকল্পের সুবিধা পাবে রাজ্যবাসী

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার রাজ্য সরকারের বন্ধ থাকা একটি প্রকল্প নতুন করে চালু করা হচ্ছে। ২০১৪ সালে লোকশিল্পীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য রাজ্য সরকারের তরফে বাংলায় লোকপ্রসার প্রকল্প চালু করা হয়। তবে, এই প্রকল্পটি ২০১৭ সালে বন্ধ হয়ে যায়। কিন্তু, এবার প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। উল্লেখ্য, বাংলার লোকশিল্পীদের সাহায্যার্থেই শুরু করা হয় এই প্রকল্প। যেটির মাধ্যমে ৬০ বছরের বেশি বয়সী শিল্পীদের মাসিক ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। পাশাপাশি,…
Read More
শিলিগুড়ির রাস্তায় ভেঙে পড়লো বিশালাকার গাছ, ব্যাহত হল যান চলাচল

শিলিগুড়ির রাস্তায় ভেঙে পড়লো বিশালাকার গাছ, ব্যাহত হল যান চলাচল

শিলিগুড়ির হাসপাতাল মোড়ের কাছে পূর্ত দপ্তরের বাংলোর সামনে ভেঙে পড়লো বিশাল গাছ। বৃহস্পতিবার রাস্তার উপরে গাছ ভেঙে পড়ায় ব্যাহত হয় যান চলাচল। বুধবার রাত থেকে বৃষ্টির জেরে গাছটি ভেঙে পড়ে রাস্তার উপর। পাশেই একটি ফুলের দোকান রয়েছে। আংশিকভাবে দোকানটি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে রাস্তার উপর গাছ ভেঙে পড়ায় সকাল থেকে কয়েক ঘণ্টার জন্য যান চলাচল ব্যাহত হয়। হাশমি চক থেকে হাসপাতাল মোড়, কোর্টমোড়ের যান চলাচল স্তব্ধ হয়ে ছিল। পরে পুরনিগমের কর্মীরা গাছ কাটার কাজ শুরু করেন। রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল শুরু করানো হয়।
Read More
দীর্ঘ আপেক্ষার শেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়

দীর্ঘ আপেক্ষার শেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের হরিহর উচ্চ বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষিকার পদে যোগদান করেন তিনি।উল্লেখ্য, তৎকালীন মন্ত্রী-কন্যা অঙ্কিতার জায়গায় ববিতা এবং ববিতার পর চাকরি পেলেন অনামিকা। নম্বরে কারচুপির অভিযোগে চাকরি যায় তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। পরেশ-কন্যার জায়গায় চাকরি পান ববিতা সরকার। কিন্তু ভুল তথ্য দেওয়ার অভিযোগে চাকরি হারান ববিতাও। এরপরই মেধাতালিকায় নাম থাকা পরবর্তী দাবিদার হিসেবে মামলা করেন অনামিকা। হাইকোর্টের নির্দেশর ৪ মাস পর নিয়োগপত্র মিলল অনামিকার। আজ সেই নিয়োগপত্র নিয়ে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করেন। এদিন অনামিকা রায় বলেন, "আজকের দিন খুব আনন্দের…
Read More
চলতে থাকা দুর্নীতির অভিযোগের মাঝেই নয়া উদ্যোগ শিক্ষা পর্ষদের

চলতে থাকা দুর্নীতির অভিযোগের মাঝেই নয়া উদ্যোগ শিক্ষা পর্ষদের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী থেকে শুরু করে শিক্ষা পর্ষদের আধিকারিকরা। এমন অবস্থায় পর্ষদ নিজেদের ভাবমূর্তি ফেরাতে নতুন উদ্যোগ নিল। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, এ বছর থেকে সম্পূর্ণভাবে অফলাইনে ভর্তির প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের সব D.El.Ed কলেজে। কলকাতা হাইকোর্টে এদিন পর্ষদ বলে, আর অফলাইন অ্যাডমিশন হবে না রাজ্যের ৪৪ টি সরকারি এবং প্রায় ৬০০-র বেসরকারি D.El.Ed কলেজে। শিক্ষা মহল মনে করছে, দুর্নীতির পাহাড়ে বসে থাকা প্রাথমিক শিক্ষা…
Read More