west bengal

বড় খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য

বড় খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ফের একবার সরকারি কর্মচারীর বেতন বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। চলতি বছরের এপ্রিলেই প্রায় ৩ শতাংশ Dearness allowance বাড়ানো হয়েছিল সরকারি কর্মচারীদের। আর এবার খবর, ঐ একই হারে বাৎসরিক বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের। যদিও যারা পেনশন পাচ্ছেন তাদের জন্য কোন বেতন বৃদ্ধির খবর আসেনি। আপাতত কেবল বর্তমান কর্মচারীদেরই মাসিক বেতন ৩ শতাংশ হারে বাড়ানো হবে। এই সুবিধা পাবেন রাজ্যের শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা ও পঞ্চায়েতসহ বিভিন্ন স্বশাসিত…
Read More
বেশ কিছুটা দাম কমল ইলিশের

বেশ কিছুটা দাম কমল ইলিশের

রাজ্যে একটু দেরি করে এলেও দেশ প্রবেশ হয়েছে বর্ষার। আর বর্ষা আসা মানেই ইলিশ। ইতিমধ্যেই বাজারে নানান সাইজের ইলিশের দেখা মিলছে। তবে বড়সড় পতন ঘটেছে ইলিশের দামে। বর্ষার আগমনে সাথে সাথেই কলকাতার বিভিন্ন বাজারে ছেয়ে গিয়েছে ইলিশ মাছ। মাছের ওজন ও সাইজ অনুযায়ী কোনওটার দাম একটু বেশি আবার কোনওটার দাম নাগালের মধ্যেই। মাছের দাম পুরোপুরি ওজনের উপর নির্ভর করে। ইলিশগুলি প্রতি কেজি ১,২০০–২,৫০০ টাকা।যদিও খোকা ইলিশ (১৫০ গ্রাম থেকে ২০০ গ্রাম) এখনও কিছু বাজারে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। যদিও এই মাছে নিষেধাজ্ঞা রয়েছে। তবে কিছু কিছু ক্রেতারা তা কিনছেনও। অন্য মাছের তুলনায় শহরের বিভিন্ন বাজারে ইলিশের…
Read More
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছাল বিজেপির এজেন্ট মাধব বিশ্বাসের পরিবার

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছাল বিজেপির এজেন্ট মাধব বিশ্বাসের পরিবার

কোচবিহার এক নম্বর ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের ৩৮ নম্বর বুথে বিজেপির এজেন্ট মাধব বিশ্বাসের মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আজ ৩৮ নম্বর বুথে পুনঃ নির্বাচন। নির্বাচনের দিন সকাল থেকেই ৩৮ নম্বর বুথে ভোটারদের লম্বা লাইন। কিন্তু সেই লম্বা লাইনে দেখা মিলল না মাধব বিশ্বাসের পরিবারের। মাধব বিশ্বাসের পরিবার একদিকে যেমন শোকাহত অন্যদিকে, আতঙ্কে নিজেদের ঘর বন্ধ করে রেখেছেন। ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে যাওয়ার ইচ্ছা থাকলেও আতঙ্কের কারণে তারা ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার সাহস জোগাতে পারছিল না। তারা চাইছিল নিরাপত্তা। ভোট গ্রহণ কেন্দ্রে গেলে আবার যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই আতঙ্কেই তারা ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়া থেকে নিজেদের…
Read More
কোচবিহারের সিতাই বিধানসভায় বুথের পাশে বোমাবাজি, আতঙ্কে ভোটাররা

কোচবিহারের সিতাই বিধানসভায় বুথের পাশে বোমাবাজি, আতঙ্কে ভোটাররা

কোচবিহারের সিতাই বিধানসভার শিবেশ্বর ৬/১৭২ নং বুথে শুরু হলো পুনঃনির্বাচনের ভোটদান প্রক্রিয়া, বুথের পাশে চলল বোমাবাজি। সোমবার সকাল সাতটা থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে নিরাপত্তার ঘেরাটোপে সুষ্ঠভাবে ভোটদান প্রক্রিয়া শুরু হয়। তবে ভোট কেন্দ্রের অদূরে বোমাবাজির শব্দে ভোট কেন্দ্রে আসা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাধারণ ভোটারদের আশ্বস্ত করেন। যদিও বোমাবাজির শব্দের কথা প্রার্থীরা স্বীকার করলেও, কে বা কারা করছেন সেই বিষয়ে খোলসা করে কিছু জানায়নি।
Read More
বড় অভিযোগ নির্মল মাজির বিরুদ্ধে

বড় অভিযোগ নির্মল মাজির বিরুদ্ধে

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব যেন ক্রমশ্যই রূপ নিচ্ছে বিভীষিকার। রাজ্য জুড়ে হিংসা, কোথাও দেখা গেল ভোট লুঠ, দেদার ছাপ্পা, কোথাও তো আবার ব্যালট বক্স চুরি করে দে দৌড়। অন্যদিকে এবার ব্যালট বক্স চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ল তৃণমূলের উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ও চিকিৎসক নির্মল মাজি। সোমবার ভোর রাতে এই নিয়ে একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন বিজেপি নেতা তথা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ওই ভিডিও থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সাইনি ইন্টারন্যাশনাল স্কুলের বাইরে রাতের অন্ধকারে জমায়েত করেছে বিক্ষুব্ধ…
Read More
মাথাভাঙ্গা ১ এর হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের ২২৮ নম্বর বুথে উত্তেজনা

মাথাভাঙ্গা ১ এর হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের ২২৮ নম্বর বুথে উত্তেজনা

মাথাভাঙ্গা ১ এর হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের ২২৮ নম্বর বুথে উত্তেজনা। বিজেপি কর্মীদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর বিজেপি কর্মী সহ সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন ভোট না দিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন। জানা যায়, সকাল থেকে ওই বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠছিল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ভোট বয়কট করে রাস্তায় দাঁড়িয়ে থাকে ভোটাররা তারপরেই ব্যালট বক্স নিয়ে পালায় বিজেপি সমর্থিত কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় চলে বোমাবাজি। পরবর্তীতে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট বাক্স লুঠের অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।
Read More
পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে একাধিক নৃশংস ছবি রাজ্যে

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে একাধিক নৃশংস ছবি রাজ্যে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পূর্ব নির্ধারিত সময়েই আজ রাজ্যে পঞ্চায়েত ভোট হচ্ছে। গণতন্ত্রের উৎসব! তবে এই উৎসব যেন ক্রমশ্যই রূপ নিচ্ছে বিভীষিকার। ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ। এর মাঝেই একের পর এক মৃত্যুর ঘটনা। রেজিনগরে শাসকদলের কর্মীকে বোমা মেরে খুন, বারাসাতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন, তুফানগঞ্জে খুন টিএমসি কর্মী। সবমিলিয়ে ভোটের বলি ২২। গতকাল মাঝরাতে মুর্শিদাবাদের রেজিনগরের ঝিকরা গ্রামে বোমা মেরে খুনের অভিযোগ। তৃণমূল কর্মী ইয়াসিন শেখকে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার দত্তপুুকুরের খুন নির্দল প্রার্থীর সমর্থক। কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। অন্যদিকে মুর্শিদাবাদে কংগ্রেস…
Read More
নিষেধাজ্ঞা থাকলেও মহানগরীর বুকে বিক্রি হচ্ছে খোকা ইলিশ

নিষেধাজ্ঞা থাকলেও মহানগরীর বুকে বিক্রি হচ্ছে খোকা ইলিশ

রাজ্যে একটু দেরি করে এলেও দেশ প্রবেশ হয়েছে বর্ষার। আর বর্ষা আসা মানেই ইলিশ। ইতিমধ্যেই বাজারে নানান সাইজের ইলিশের দেখা মিলছে। তবে কলকাতার বাজারে ইলিশ মোটামুটি দাম নিয়ন্ত্রণে থাকলেও গুণমান মাঝারি মানের বলেই জানাচ্ছেন বিক্রেতারা। কলকাতার বিভিন্ন বাজারগুলোতে কেজি প্রতি ইলিশ বিকোচ্ছে প্রায় ১২০০ টাকা থেকে ২৫০০ টাকায়। যদিও, সব ক্ষেত্রেই মাছের সাইজের উপর দাম নির্ভর করে। জুনের মাঝামাঝি পর্যন্ত, খোকা ইলিশ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও, কলকাতার বাজারগুলিতে ১৫০ গ্রাম থেকে ২০০ গ্রাম ওজনের মাছে ভরে গিয়েছিল। জানা গিয়েছে, ১৫০ গ্রাম থেকে ২০০ গ্রামের মধ্যে থাকা খোকা ইলিশ কিনতে হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। অন্যদিকে, ৭৫০ গ্রাম থেকে ৮০০…
Read More
প্রথমবার নয় এর আগেও বহুবার আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী

প্রথমবার নয় এর আগেও বহুবার আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী

লক্ষ্য এখন একটাই, আগামী পঞ্চায়েত নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ শেষ সময়ের একেবারে তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতেই নির্বাচনের ঠিক আগে অস্ত্রোপচার হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর হাঁটুতে জমা ফ্লুইড একটা ছোট অপারেশনের মাধ্যমে বের করা হয়। এরপর এসএসকেএম থেকে ফিরলেন মমতা। তাকে টানা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে পঞ্চায়েত ভোট পূর্বে প্রচারের জন্য উত্তরবঙ্গে যান তৃণমূল সুপ্রিমো। সেখানে গিয়ে জলপাইগুড়ি থেকে উড়ানের পরই দুর্যোগের কবলে মধ্যে পড়ে মমতার হেলিকপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির দরুন সেবকে বায়ুসেনার ঘাঁটিতে জরুরি অবতরণ হয়। সেই সময়ই নামতে গিয়ে কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পান…
Read More
নির্বাচন পূর্বে হাইকোর্টকে ধন্যবাদ জানালেন অভিষেক

নির্বাচন পূর্বে হাইকোর্টকে ধন্যবাদ জানালেন অভিষেক

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে বহু টানাপোড়েন শেষে বিরোধীদের করা মামলায় আদালতের স্পষ্ট নির্দেশ রাজ্যে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট হবে। এবার বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য কলকাতা হাই কোর্টকে ‘ধন্যবাদ’ জানালেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতার মতে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার বিষয়টি আদতে তৃণমূলের জন্য ‘শাপে বর’ হয়েছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আসেন অভিষেক। নেতা বলেন, ‘‘আমরাও তো চাইছি কেন্দ্রীয় বাহিনী আসুক! প্রতি বুথে বাহিনী মোতায়েন করা হোক। একজনের জায়গায় ১০…
Read More
বড় অভিযোগ নওশাদের বিরুদ্ধে

বড় অভিযোগ নওশাদের বিরুদ্ধে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে ভাঙ্গড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে নিউটাউন থানায় দায়ের হয় অভিযোগ। মারাত্মক অভিযোগ নিয়ে বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা এক তরুণী নিউটাউন থানায় জিরো এফআইআর দায়ের করেন। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। অভিযোগকারী ওই তরুণী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নওশাদ তার সঙ্গে সহবাস করেছেন। শারীরিক নির্যাতনও করেছেন। তবে এছাড়া কবে পরিচয়, কিভাবে সম্পর্ক, এসব নিয়ে আর কিছুই বলতে পারেননি অভিযোগকারী। উল্টে তিনি বলেন, “আপনাদের যা জানার নওশাদকে জিজ্ঞেস করুন।” এবার সেই অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন নওশাদ।…
Read More
দক্ষিণবঙ্গে আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা

দক্ষিণবঙ্গে আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে দক্ষিণবঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে এই আবহে পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে আগামী ২৪ ঘন্টায় আচমকা পরিবর্তন হতে পারে তাপমাত্রার। ঘূর্ণিঝড়ের ফের অশনি সংকেত পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগর থেকে। সূত্রের খবর, ফের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে। অনুমান করা হচ্ছে চলতি মাসেই এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলে। আইএমডি জানিয়েছে, এই ঘূর্ণাবর্তটির অবস্থান পশ্চিম বঙ্গোপসাগরে। অন্ধ্রপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে…
Read More
ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু ভোট কর্মীদের

ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু ভোট কর্মীদের

ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ভোট কর্মীরা। জলপাইগুড়িতে পলিটেকনিক কলেজে করা হয়েছে ডিসিআরসি, শুক্রবার সকাল থেকেই সদর ব্লকের বিভিন্ন বুথে পৌঁছাতে শুরু করেছেন পঞ্চায়েত ভোটের ভোট কর্মীরা। এই পলেটেকনিক কলেজেই আবার ১১ই জুলাই শুরু হবে গণনা। রাত থেকেই সদর ব্লকের বিডিও তথা পঞ্চায়েত নির্বাচন আধিকারিক নিজে উপস্থিত থেকে ডি সি আর সি,তদারকি করছেন পুরো ভোট প্রক্রিয়া। পাশাপাশি পুলিশের নজরদারি চলছে সর্বত্র। ডিসিআরসিতে পৌঁছে ডিএসপি সমীর পাল জানান, কেন্দ্রীয় বাহিনী বুথে বুথে পৌঁছে যাবে। ডিসিআরসি থেকে ভোট কর্মীরা পুলিশ নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। এখনও পর্যন্ত সব শান্তিপূর্ণভাবেই চলছে ভোট প্রক্রিয়া।
Read More
ভোটের মুখে কোচবিহারে বোমাবাজি, এলাকায় উদ্ধার তাজা বোমা

ভোটের মুখে কোচবিহারে বোমাবাজি, এলাকায় উদ্ধার তাজা বোমা

কোচবিহার এক নম্বর ব্লকের পাঠ ছাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ডাঙ্গারহাট এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ গতকাল রাতে বিজেপি প্রার্থী মানিক রায়ের বাড়িতে ব্যাপক বোমাবাজি করে তৃণমূলের দুষ্কৃতীরা। এলাকার বাসিন্দারা বাইরে বেরিয়ে আসলে তৃণমূলের দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। আজ সকালে ওই এলাকা থেকে প্রায় এক ব্যাগ বোম উদ্ধার হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাজা বোম গুলি উদ্ধার করে নিয়ে আসে।
Read More