west bengal

উত্তরে জারি ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরে জারি ভারী বৃষ্টির সতর্কতা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টিতে তোলপাড় হবে উত্তরবঙ্গ। আজ ২৩ অগস্ট অর্থাৎ বুধবার থেকে ২৫ অগস্ট শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি থাকছে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে তুমুল বৃষ্টির সতর্কতা। তবে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে তিলোত্তমাও। আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণে।…
Read More
ডেঙ্গি প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়লো আলিপুরদুয়ার পুরসভা

ডেঙ্গি প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়লো আলিপুরদুয়ার পুরসভা

আলিপুরদুয়ারে ডেঙ্গি প্রতিরোধে এক লক্ষ গাপ্পি মাছ ছাড়লো আলিপুরদুয়ার পুরসভা। এদিন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর কাউন্সিলরদের সঙ্গে নিয়ে শহরের ড্রেনগুলিতে ১ লক্ষ গাপ্পি মাছ ছাড়লো। চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, ডেঙ্গি রুখতে ইতিমধ্যে বিভিন্ন উদ‍্যোগ নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। প্রতি বছর মৎস দপ্তরের সহযোগিতায় শহরের বিভিন্ন ড্রেন যেখানে জল জমা থাকে সেখানে গাপ্পি মাছের পোনা ছাড়া হয়। এবছরও শহরের বিভিন্ন ওয়ার্ডে গাপ্পি মাছের পোনা ছাড়া হলো।"
Read More
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল

যাদবপুরের পর এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের কাছ থেকে নির্দেশ পেয়ে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব নিলেন অধ্যাপক ডঃ দীপক কুমার রায়। তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন ধরে অধ্যপনা করছেন। কিছুদিন কলা বিভাগের ডীন হিসাবেও দায়িত্ব সামলেছেন দীপক বাবু। মঙ্গলবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে এসে দায়িত্ব বুঝে নিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ীভাবে কেউ ছিলেন না এবং আড়াই মাস থেকে পদটি একদম ফাকা পড়ে ছিল। সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস দীপকবাবুর সাথে ফোনে কথা বলেন এবং সোমবারেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে…
Read More
আদালতের নির্দেশে খুশি রাজ্য

আদালতের নির্দেশে খুশি রাজ্য

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত ২৫ জুলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক শিক্ষকদের ‘পোস্টিং’ দুর্নীতির একটি মামলা ওঠে। এরপরই সিবিআইকে এই মামলার তদন্ত করার নির্দেশ দেয় আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশে ৩৪৪ জন প্রাথমিক শিক্ষককে ডেকে আজ থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছিলেন তদন্তকারীরা। তবে এই মামলায় সুপ্রিম স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই তদন্ত করছে সিবিআই তাই নতুন করে পোস্টিংয়ের মামলায় সিবিআই তদন্তের প্রয়োজনীতার কথা তুলে…
Read More
যাদবপুর ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও তিন

যাদবপুর ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও তিন

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনায় একের পর এক প্রাক্তনী এবং বর্তমান ছাত্রকে গ্রেফতার করা হচ্ছে। এদিন আরও তিনজনকে গ্রেফতার করা হল বলে জানা যাচ্ছে৷ ধৃতদের মধ্যে দু’জন প্রাক্তনী এবং একজন বর্তমান ছাত্র রয়েছে৷ এই ঘটনায় প্রথমে একজন, তারপরে ২ জন এবং সম্প্রতি ৬ জনকে একসাথে গ্রেফতার করে পুলিস৷ এবার আরও তিনজন গ্রেফতার হওয়ায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১২৷ পুলিস সূত্রে জানা গিয়েছে, তিন জনের মধ্যে প্রথম জনের নাম সত্যব্রত রাই৷ সত্যব্রত কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র৷ রয়েছেন আরও দুই প্রাক্তনী৷ প্রাক্তনীদের প্রথম জনের নাম হিমাংশু কর্মকার৷ এই ছেলেটি অঙ্কে স্নাতকোত্তর পাশ…
Read More
বড় অভিযোগ সুবীরেশের বিরুদ্ধে

বড় অভিযোগ সুবীরেশের বিরুদ্ধে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের এক নতুন মোড় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। সিবিআই দাবি করেছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গ্রুপ সির চাকরি বিক্রির দফতর চলত। এবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে চাকরি চুরির শাখা অফিস চলত বলে দাবি তদন্তকারী সংস্থার। সিবিআই অফিসারদের একাংশের মতে, পার্থর বাড়ি যদি চাকরি বিক্রির হেড অফিস হয়, তাহলে সুবীরেশের বাড়ি ছিল শাখা অফিস। সিবিআই সূত্রে খবর, কীভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ওএমআর শিট জালিয়াতি হবে, সে বিষয়ে একাধিক বৈঠক হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যর বাড়িতে।…
Read More
বড় সুখবর রাজ্যবাসীর জন্য

বড় সুখবর রাজ্যবাসীর জন্য

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। তবে এবার বাংলার মানুষের জন্য উঠে আসছে একটি সুখবর। এবার চিত্তরঞ্জন রেল কারখানায় তৈরি হতে চলেছে ভারতের গর্ব বন্দে ভারত এক্সপ্রেস। চিত্তরঞ্জন রেল কারখানার নতুন ম্যানেজারের সাথে এদিন দেখা করতে যান আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। এমনকি এই বন্দে ভারত এক্সপ্রেসের ডিজাইনও তৈরি হবে এই কারখানায়। অগ্নিমিত্রার কথায়, “গতবার যখন এখানে এসেছিলাম তখন আমার একটি বক্তব্য নিয়ে অহেতুক রাজনীতি হয়েছিল। আমি নিজে একজন বাঙালি। আমি…
Read More
রোহিণী রোড ধরে দার্জিলিংয়ে চলাচল করা সরকারি বাস বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল তরাই চালক সংগঠন

রোহিণী রোড ধরে দার্জিলিংয়ে চলাচল করা সরকারি বাস বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল তরাই চালক সংগঠন

শিলিগুড়ি থেকে রোহিণী রোড ধরে দার্জিলিং এর মধ্যে চলাচল করছে প্রচুর সরকারি বাস ফলে ক্ষতির মুখে পড়ছে পাহাড়ের ছোট গাড়ি চালকেরা। এমনই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলো তরাই চালক সংগঠন। সোমবার সকালে শিলিগুড়ি দাগাপুরের মাঠ থেকে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিন মিছিলটি দাগাপুর মাঠ থেকে শুরু করে মহকুমা শাসকের কার্যালয়ে পর্যন্ত যায় সেখানে গিয়ে চালকদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় মহকুমা শাসকের কাছে। সংগঠনের সম্পাদক মেহবুব খান জানান, রোহিনী রোড ধরে প্রতিদিন প্রচুর সরকারি বাস চলাচল করছে। যার ফলে ওই পথ দিয়ে দার্জিলিং ও শিলিগুড়ির মধ্যে চলাচলকারী ছোট গাড়ির চালকরা সমস্যায় পড়ছে, কারণ বাস চলাচল…
Read More
তৃণমূল ছাত্র পরিষদের ২ গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল শীতলকুচি কলেজ চত্বর

তৃণমূল ছাত্র পরিষদের ২ গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল শীতলকুচি কলেজ চত্বর

তৃণমূল ছাত্র পরিষদের ২ গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত শীতলকুচি কলেজ চত্বর। মারধরের ঘটনায় মাথা ফাটে তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্যের। এমনকি মারধরের এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে সূত্রের খবর। আজ তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি অনির্বাণ সরকার শীতলকুচি কলেজে গেলে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষুব্ধ সদস্যরা তাকে গো ব্যাক, চোর স্লোগান দেয়। এরপরেই দুই গোষ্ঠীর মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি ও মারধর শুরু হয় বলে জানা গেছে। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যে আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। পরে পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Read More
ডেঙ্গু আক্রান্ত রোগীর সাথে দেখা করলেন রবীন্দ্রনাথ ঘোষ

ডেঙ্গু আক্রান্ত রোগীর সাথে দেখা করলেন রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহারের ১৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বললেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সেই সাথে উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মূলত কতদিন ধরে রোগী জ্বরে ভুগছিল তা শোনেন রবীন্দ্রনাথ ঘোষ। পৌরকর্মীদের নির্দেশ দেন ডেঙ্গু আক্রান্ত বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি পরিবারের সকলকে ডেঙ্গু টেস্ট করানোর। একই সাথে ওয়ার্ডের বাসিন্দাদের কাছে অনুরোধ জানান, কেউ যাতে ড্রেনের মধ্যে প্লাস্টিক আবর্জনা না ফেলেন। নাগরিকরা পৌরসভাকে সাহায্য না করলে পৌরসভার পক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হবে না।
Read More
চাপ বাড়ল অনুব্রতর

চাপ বাড়ল অনুব্রতর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের নাকচ হল অনুব্রত মণ্ডলর জামিনের আবেদন। আদালত সূত্রের খবর, শরীর খারাপ থাকায় এদিন আদালতে সশরীরে হাজির করানো হয়নি অনুব্রতকে। তবে সুকন্যা, সায়গলকে তোলা হয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। বিচারক জামিন নাকচ করে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি আসানসোল মহকুমা আদালত থেকে মামলাটি দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয় ইডি। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিমকোর্টে যাওয়া যাবে কি না, সেদিন বিচারকের কাছে তাও জানতে চান কেষ্ট…
Read More
দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বেলা বাড়ার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। ন্য আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার ২০ অগাস্ট সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। আর পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানে রয়েছে। পূর্ব দিকের অংশ ফের একবার ২১ অগাস্টের পর থেকে…
Read More
বড় অভিযোগ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে

বড় অভিযোগ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনা রহস্যে রঙ লেগেছে রাজনীতিরও। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি নিয়ে চলছে জোর তরজা। কর্তৃপক্ষ যখন হস্টেল ও ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর সিদ্ধান্তে অনড়, তখন সেই সিদ্ধান্তের ফের বিরোধিতায় ছাত্র সংগঠন এসএফআই ৷ আবার তৃণমূল ছাত্র পরিষদের দাবি, অবিলম্বে সিসিটিভিতে মুড়ে ফেলা হোক গোটা হস্টেল চত্বর। আর তারমধ্যেই বড়সড় অভিযোগ এসেছে তৃণমূল ছাত্র পরিষদের দাবি, রাজ্যের তথা দেশের অন্যতম খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে নাকি চলে মধুচক্রের ব্যবসা। পড়াশোনার আড়ালে নাকি রমরমিয়ে চলছে দেহব্যবসা। যা শোনার পর থেকে কার্যত ঢি ঢি পড়ে গিয়েছে গোটা রাজ্যে। সামনে এসেছে এমন…
Read More
আসন্ন রাখি উৎসব উপলক্ষে বড় বরাত পেল কালনা

আসন্ন রাখি উৎসব উপলক্ষে বড় বরাত পেল কালনা

মাঝে বাকি আর মাত্র কটা দিন, তারপরেই পালিত হবে রাখি উৎসব। আর বাংলার রাখি মানেই কালনা। এই এলাকার রাখি শুধু এ রাজ্যেই নয়, অন্য রাজ্য তো বটেই, এমনকী বিদেশেও পাড়ি দেয়। তাই কালনার রাখি শিল্প ক্রমশ হয়ে উঠেছে বাংলার গর্ব। আর এবছর রাখি বন্ধন উৎসবের আগে রাজ্যের সংস্কৃতি দিবস পালনে ৬ লক্ষ ৭২ হাজার সরকারি প্রকল্পের ‘জয় বাংলা’ রাখির বরাত পেল কালনার একটি সংস্থা। আর এই বিরাট ব্যবসার সুযোগ পেয়ে চরম খুশি রাখি শিল্পীরা। এখানেই শেষ নয়, রাখি শিল্পীদের আরও দক্ষ করে তুলতে ‘উৎকর্ষ বাংলা’র উদ্যোগে ও কালনা উইভার্স এণ্ড আর্টিজেন ওয়েল ফেয়ার সোসাইটির সহযোগিতায় রাখি তৈরির প্রশিক্ষণ শিবিরও করা…
Read More