west bengal

দিনহাটার সাহেবগঞ্জে ব্যাপক উত্তেজনা, নিশীথের গাড়ি লক্ষ্য করে তীর!

দিনহাটার সাহেবগঞ্জে ব্যাপক উত্তেজনা, নিশীথের গাড়ি লক্ষ্য করে তীর!

মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হলেও এবার স্কুটনিতে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ আজ সকাল থেকেই দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিসে বিজেপি প্রার্থীদের ঢুকতে বাধা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস। অভিযোগ উদয়ন গুহের উপস্থিতিতেই বিজেপি প্রার্থীদের বাধা দিচ্ছে রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ গোটা এলাকায়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। ঘটনার খবর পেয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিক ঘটনাস্থলে গেলে পুলিশ তার গাড়ি আটকে দেয় বলে অভিযোগ। নিশীথ প্রামানিকের গাড়ি লক্ষ্য করে তীর ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
Read More
মিলবে স্বস্তি, সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

মিলবে স্বস্তি, সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গত প্রায় ৯৬ ঘন্টা ধরে বর্ষা আটকে রয়েছে মালদহে। তবে এদিন ভোরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবারের তুলনায় বেশ খানিকটা কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ। কলকাতার আকাশে মেঘের আনাগোনা বজায় থাকবে বলে জানানো হয়েছে। শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১৯ জুন অর্থাৎ সোমবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি,…
Read More
সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফে

সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফে

রাজ্যবাসীর কথা মাথায় রেখে বড় পরিবর্তন করতে চলেছে সরকার। এমনকি পশ্চিমবঙ্গেরও প্রায় ১০ কোটি মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। তবে, বহুক্ষেত্রেই দেখা যায়, নাম, পদবী থেকে শুরু করে আরোও নানা ছোটখাটো ভুল থেকে যায় রেশন কার্ডে। আর তার জেরেই নানান সমস্যার মুখোমুখি হতে হয় আমজনতাকে। এই সব সমস্যা সমাধানের জন্যেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নয়া উদ্যোগ নেওয়া হল। খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের তরফে লঞ্চ করা হল নতুন একটি অ্যাপ। এই নতুন অ্যাপটির মাধ্যমে ছোটখাটো ভুলগুলি সংশোধন করা যাবে বলেই জানা গিয়েছে। এই অ্যাপটির নাম হল ‘খাদ্য সাথী আমার রেশন’। এই অ্যাপের মাধ্যমে সাধারণ গ্রাহকদের পাশাপাশি কৃষকেরাও নানান সুবিধা…
Read More
ভোটা পূর্ববর্তী পরিস্থিতির জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে ডাকা হতে পারে দিল্লিতে

ভোটা পূর্ববর্তী পরিস্থিতির জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে ডাকা হতে পারে দিল্লিতে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। গতকাল ছিল প্রার্থীদের মনোনয়ন জমা করার অন্তিম দিন। মনোনয়ন পর্বের শুরু থেকেই অবাধ সন্ত্রাস, কোথাও বোমাবাজি কোথাও গুলিবৃষ্টি। এককথায় তাণ্ডব চলেছে রাজ্যজুড়ে। এই ইস্যুতে এবার কড়া পদক্ষেপ। সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে নোটিস ইস্যু করতে চলেছে এসসি কমিশন। এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার জানিয়েছেন রাজীব সিন্হাকে তলব করা হবে দিল্লিতে। গোটা রাজ্যে প্রায় ২২ শতাংশ তফসিলি জাতির মানুষ রয়েছেন। মনোনয়নের সময় তাদের বেশিরভাগই আক্রান্ত, এই দাবি নিয়েই এবার নির্বাচন কমিশনারকে নোটিস দিতে চলেছে এসসি কমিশনের চেয়ারম্যান। প্রসঙ্গত, রাজ্যে…
Read More
পরিস্থিতির খতিয়ান করতে ভাঙড় সফরে রাজ্যপাল

পরিস্থিতির খতিয়ান করতে ভাঙড় সফরে রাজ্যপাল

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে বিগত কয়েক দিন ধরে শিরোনামে উঠে এসেছে ভাঙড়। পুলিস এসকর্টের মধ্যে আইএসএফ কর্মীর হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও জটিল। সেই অশান্ত ভাঙড়ে এবার পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন রাজ্যপাল হেঁটে ঘুরে দেখেন গোটা বিজয়গঞ্জ বাজার এলাকা। কথা বললেন স্থানীয় মানুষদের সঙ্গে। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি। বোঝার চেষ্টা করেন এলাকার গম্ভীর পরিস্থিতিকে। বেশ কিছুক্ষণ ভাঙড়ের বিডিও অফিসে কাটিয়ে ভাঙড় কলেজে যান রাজ্যপাল। গতকাল বৃহস্পতিবার প্রায় সারাদিনই শিরোনামে ছিল ভাঙড়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে প্রাণ যায় তিনজনের। সারা দিন…
Read More
বিনা ভোটেই জয়ী রাজ্যের শাসক শিবির

বিনা ভোটেই জয়ী রাজ্যের শাসক শিবির

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসানসোলের বারাবনি ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতে জয়ী হল শাসকদল তৃণমূল কংগ্রেস। গতকাল পর্যন্ত চলছিল প্রার্থীদের মনোনয়ন পর্ব। জানা গিয়েছে, শেষ দিনের মনোনয়ন পত্রের কাজ শেষে বারাবনি ব্লকের আটটি পঞ্চায়েতে মধ্যে দুটি পঞ্চায়েত একটি পানুড়িয়া ও অন্যটি পাঁচগেছিয়া পঞ্চায়েতে বিনা প্রতিদন্দিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর স্বাভাবিকভাবেই বেজায় উচ্ছ্বসিত স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নিজেদের জয়ের পর আবির খেলে আনন্দে মেতে ওঠেন তৃণমূল নেতা ও কর্মীরা। এই জয় প্রসঙ্গে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, বারাবনির…
Read More
কড়া বার্তা বিচারপতির তরফে

কড়া বার্তা বিচারপতির তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। পূর্বের শুনানিতে রাজ্যের ৭ জায়গায় কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা বললেও প্রধান বিচারপতির মন্তব্য, নির্দেশ না মানলে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দেব। হাইকোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট ভাবে বলেন, ‘আমি কমিশনকে উপদেশ দেওয়ার জন্য বসে নেই যে আপনারা উচ্চ আদালতে যান। আপনাদের হাতে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আপনারা যদি আমাদের নির্দেশকে কার্যকর না করার মতো পরিস্থিতি তৈরি করেন, তাহলে কিন্তু আমরা নিশ্চুপ দর্শক হয়ে বসে থাকব না।’ যদিও এরপর রাজ্য আদালতে পাল্টা…
Read More
বিএসএফের গুলিতে মৃত্যু হল এক ভারতীয় যুবকের

বিএসএফের গুলিতে মৃত্যু হল এক ভারতীয় যুবকের

চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত ফুলকাডাবরি এলাকায়। মৃত যুবকের নাম গৌতম বর্মন (২৮)। মৃত যুবকের পরিবারের অভিযোগ ওই যুবক ভিন রাজ্যে কাজ করতো। কিছুদিন আগেই বাড়ি ফিরেছিল সে। বাড়ি ফিরে মাসির বাড়িতে ঘুরতে গিয়েছিল। সেখানে ঘুরতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হয় তার।
Read More
আজ থেকে বন্ধ হয়ে গেলো ডুয়ার্সের সব জঙ্গল, বন্ধ থাকবে আগামী তিন মাস

আজ থেকে বন্ধ হয়ে গেলো ডুয়ার্সের সব জঙ্গল, বন্ধ থাকবে আগামী তিন মাস

অন্যান্য জাতীয় উদ্যানের সাথে আজ অর্থাৎ ১৬ই জুন থেকে পর্যটকদের জন্য ৩ মাসের জন্য বন্ধ হয়ে গেলো গরুমারা ও চাপরামারী অভয়ারণ্যও। আগামী ৩ মাস পর্যটকরা জঙ্গলে ঢুকতে পারবে না। মূলত বর্ষার এই সময় বন্য জন্তুর দের প্রজননের সময়। এই সময় যাতে কোনোভাবেই বন্য জন্তুরা বিরক্ত না হয় সেই কারণে প্রতিবছর ১৬ই জুন থেকে জঙ্গলে প্রবেশ পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। তিন মাস বন্ধ থাকার পর পুজোর আগে ফের একবার খুলবে জঙ্গল। অনেক পর্যটক জঙ্গল বন্ধের খবর না জানার জন্য, বন্ধের দিনে মুর্তি থেকে জঙ্গলে যাওয়ার জন্য পর্যটক দের ভিড় ছিল ভালোই। মুর্তি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে আসেন বহু…
Read More
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাঙড়ে

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাঙড়ে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। চারিদিকে গুলির শব্দ, চলল দেদার বোমাবাজি। আইএসএফ-এর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। অভিযোগ, মনোনয়নপত্র জমা করতে গেলে আইএসএফ-কে বাধা দেয় তৃণমূল কর্মীরা। কোথায় ১৪৪ ধারা! সবকিছু উপেক্ষা করে ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে প্রবল সংঘর্ষ বাধে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। সংঘর্ষ রুখতে লাঠিচার্জের পাশাপাশি ছোড়া হয় কাঁদানে গ্যাস। তবে পাল্টা পুলিশকে লক্ষ্য…
Read More
একের পর এক তলব, আগামিকাল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ মণীশ জৈনকে

একের পর এক তলব, আগামিকাল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ মণীশ জৈনকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার শিক্ষা দফতরের প্রাক্তন প্রধান সচিব মণীশ জৈনকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামিকাল বৃহস্পতিবারই তাকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির তদন্তের ভিত্তিতে একসময় এই উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছিল। সেই সূত্র ধরেই এবার রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনকে ডেকে পাঠানো হল। গোয়েন্দা সূত্রে খবর, উপদেষ্টা কমিটির বেশ কিছু নথিপত্রে শিক্ষা সচিবের স্বাক্ষর পাওয়া গিয়েছিল। সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে। পূর্বে উপদেষ্টা…
Read More
শহরে প্রতিনিয়ত চলছে লোডশেডিং, প্রতিবাদে সামিল বিজেপি

শহরে প্রতিনিয়ত চলছে লোডশেডিং, প্রতিবাদে সামিল বিজেপি

শিলিগুড়িতে প্রতিনিয়ত চলছে লোডশেডিং, অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে, এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল হলো ভারতীয় জনতা পার্টি। বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে একটি মিছিল করে হাকিমপাড়া এলাকার বিদ্যুৎ বিভাগের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালো BJP ৩ নম্বর মণ্ডল কমিটির নেতৃত্ব ও কর্মীরা। এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিন বিক্ষোভ দেখানোর পর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। মূলত শিলিগুড়ি শহরে প্রতিদিন লোডশেডিং হচ্ছে। তার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে এমনই অভিযোগ এদিন তোলা হয়। এর পাশাপাশি একবারে তিন মাসের পরিবর্তে প্রতিমাসে যাতে বিদ্যুতের বিল শহরবাসী দিতে পারে…
Read More
৩২ বছর পর ফের অমিতাভ বচ্চন ও রজনীকান্তকে দেখা যাবে একসঙ্গে

৩২ বছর পর ফের অমিতাভ বচ্চন ও রজনীকান্তকে দেখা যাবে একসঙ্গে

বলিউড ও দক্ষিণী সিনেমার দুই কিংবদন্তি অমিতাভ বচ্চন ও রজনীকান্তকে আবার একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। ৩২ বছর পর আবারও একই ছবিতে কাজ করছেন এই দুজন। 'থালাইভার 170' ছবিতে একসঙ্গে পর্দা কাঁপাবেন দুই মেগাস্টার। জনপ্রিয় দুই অভিনেতাকে একসঙ্গে দেখার জন্য দর্শকরাও মুখিয়ে আছেন। অমিতাভ-রজনীকান্তকে এর আগে 'হাম', 'আন্ধা কানুন' এবং 'গ্রেফতার'-এ দেখা গিয়েছিল। বর্তমানে দুই তারকাই ব্যস্ত সময় পার করছেন। সংশ্লিষ্ট সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, হাতের কাজ শেষ করেই নতুন ছবির প্রস্তুতি শুরু করবেন তারা। বয়স হয়েছে অমিতাভ ও রজনী এখনো ক্লান্ত হননি। সবেমাত্র 'জেলার'-এর কাজ শেষ করেছেন রজনীকান্ত। এখন মনোযোগ দিয়েছেন 'লাল সালাম' ছবির কাজে। এরপর অমিতাভের সঙ্গে কাজ…
Read More
আগমন ঘটেছে বর্ষার

আগমন ঘটেছে বর্ষার

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তরবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। কিছু সময়ের জন্য বৃষ্টি হওয়ায় লাগাতার বাড়তে থাকা গরম থেকে একটু হলেও স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গের মানুষও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবারে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণধীরে ধীরে বাড়বে। মঙ্গলবার থেকে রাজ্যের ৩ জেলায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ ও সিকিমের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারে,…
Read More