west bengal

আগামী দুদিন রাজ্যের বেশকিছু অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভবনা

আগামী দুদিন রাজ্যের বেশকিছু অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভবনা

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ আজ শনিবার সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। তবে বিকেলের পর প্রবল কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে আবহাওয়ায় পরিবর্তন হতে পারে বলেই মনে করছে আবহবিদ মহল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কিছুটা বেড়েছে। ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ মে সোমবার দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।…
Read More
ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে গেট মিটিং এ সামিল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন

ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে গেট মিটিং এ সামিল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন

ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে শুক্রবারও গেট মিটিং এ সামিল হলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। চা শ্রমিকদের বর্ধিত ১৮ টাকা শীঘ্রই প্রদানের দাবিতে শুক্রবার কালচিনির দলসিংপাড়া, মধু, সাঁতালি, মালঙ্গী, সুভাষিনি, রায়মাটাং সহ বিভিন্ন চা বাগানে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গেট মিটিং করা হয়। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা গতকাল থেকেই এই গেট মিটিং শুরু করেছে গোটা উত্তরবঙ্গ জুড়ে আগামীকাল ও চলবে এই গেট মিটিং। মালিকপক্ষ দাবি না মানলে জুন মাস থেকে উত্তরবঙ্গ জুড়ে অনির্দিষ্টকালের জন‍্য আন্দোলনে তারা সামিল হবেন। এদিন চা বাগানে শ্রমিকরা এক ঘণ্টা গেট মিটিং এ সামিল হয়।
Read More
সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে ভাইপোর কুড়ুলের কোপে কাকার মৃত্যুতে চাঞ্চল্য শীতলকুচিতে

সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে ভাইপোর কুড়ুলের কোপে কাকার মৃত্যুতে চাঞ্চল্য শীতলকুচিতে

সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে ভাইপোর কুড়ুলের কোপে কাকার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচিতে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট গ্রাম পঞ্চায়েতের খারিজা ধাপের চাত্রা গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গ্রামের যুবক সেরাজুল মিয়াঁর সঙ্গে কাকা আবেদ আলি মিয়াঁর বাড়ির পিছনে সুপারি গাছ কাটা নিয়ে তুমুল বাক বিতন্ডা শুরু হয়। সে সময় সেরাজুল তাঁর কাকার মাথায় কুড়ুল দিয়ে কোপ মারে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে যান আবেদ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় ভাইপোকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
মহানগরীর বুকে পাইপলাইনের কাজের সময় আচমকাই বিপত্তি

মহানগরীর বুকে পাইপলাইনের কাজের সময় আচমকাই বিপত্তি

আচমকাই দুর্ঘটনা মহানগরীর বুকে। চলছিল পুরসভার পাইপলাইনের কাজ, সেখানে বালি তোলার সময়ই বিপত্তি। আচমকা ধসে চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসে। জানা গিয়েছে, মৃতের নাম ছলমন মল্লিক (২২)। যুবক উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা। বিগত কিছুদিন থেকে ডন বস্কো সার্কেলের সামনে তিন মাথার মোড়ে পাইপ লাইনের কাজ চলছিল। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ সুরাবর্দী অ্যাভিনিউয়ে পাইপলাইনের কাজ চলাকালীন ড্রেনেজ লাইনের কাজ করছিলেন ছলমন। হঠাৎই ধস নামায় মাটির তলায় চাপা পড়েন যুবক। তড়িঘড়ি খবর দেওয়া বেনিয়াপুকুর থানায়। অন্যান্য শ্রমিক ও পুলিশ ছলমনকে উদ্ধারের চেষ্টা করে ঠিকই তবে দশ-বারো ফুট গভীরে চাপা পড়ে যাওয়ায় যুবককে উদ্ধার…
Read More
নিজের পরীক্ষার ফল শূন্য, কিন্তু তাও তিনি প্রাথমিক শিক্ষক

নিজের পরীক্ষার ফল শূন্য, কিন্তু তাও তিনি প্রাথমিক শিক্ষক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার আরেক চমকে দেওয়ার মতো ঘটনা সামনে এল। মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক, কোনও পরীক্ষাতেই পাশ করতে পারেননি। তবুও দিনের পর দিন প্রাথমিকে শিক্ষক হিসেবে চাকরি করছেন, পড়াচ্ছেন বাচ্চাদেরও। উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলায় এমন ‘অযোগ্য’ প্রার্থীর সংখ্যাটা সবথেকে বেশি। আদালতের নির্দেশে সম্প্রতি শিক্ষক নিয়োগে জেলা ভিত্তিক কাট অফ মার্কস প্রকাশ্যে এসেছে। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো ২০১৬ সালের প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে জেলা ভিত্তিক কাট অফ মার্কস প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দেখা যাচ্ছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পাশ…
Read More
সড়ক দুর্ঘটনায় আহত হলেন চার পর্যটক, মারাত্মক জখম এক

সড়ক দুর্ঘটনায় আহত হলেন চার পর্যটক, মারাত্মক জখম এক

বুধবার রাতে ১০ নম্বর জাতীয় সড়কের ১১ মাইলের কাছে একটি চার চাকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে চারজন পর্যটক ছিলেন৷ আসাম থেকে নাথুলা হয়ে তারা দাজিলিং যাচ্ছিলেন। সেই সময় আচকমা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তিস্তা রঙ্গিত উদ্ধারকারী দল। তারাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তিস্তা রঙ্গিত উদ্ধারকারী দলের প্রধান শান্তি রায় সংগঠনের অ্যাম্বুলেন্স চালিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহত পর্যটকরা সকলেই আসামের বাসিন্দা। আহতরা হলেন কৃষ্ণ কান্ত দাস, টুটিমনি মহন্ত, তিলক দাস এবং করবী দাস। পর্যটকদের অভিযোগ গাড়ির চালক গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন। বারংবার তাঁকে…
Read More
চা বাগানের শ্রমিকদের বর্ধিত ১৮ টাকা বেতন প্রদানের দাবিতে গেট মিটিং

চা বাগানের শ্রমিকদের বর্ধিত ১৮ টাকা বেতন প্রদানের দাবিতে গেট মিটিং

চা বাগানের শ্রমিকদের বর্ধিত ১৮ টাকা বেতন প্রদানের দাবিতে বৃহস্পতিবার সকালে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে গেট মিটিং এ সামিল হলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। এদিন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কালচিনি ব্লকের মালঙ্গী, বীচ, দলসিংপাড়া, চুয়াপাড়া, ডীমা, ভাতখাওয়া, মধু সহ বিভিন্ন চা বাগানে এক ঘণ্টা গেট মিটিং আয়োজিত হয়। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাও জানান, "শ্রমমন্ত্রী চা শ্রমিকদের ১৮ টাকা দৈনিক মজুরি বৃদ্ধি করেছে, কিন্তু মালিকপক্ষ এই বর্ধিত বেতন দিতে ইচ্ছুক নয়। তারা এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে। আমাদের দাবি শীঘ্রই চা শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হবে। নচেৎ আমরা বৃহত্তর আন্দোলনে সামিল…
Read More
রাজ্য কেন্দ্রের মাঝের সংঘাত আরও বাড়তে পারে

রাজ্য কেন্দ্রের মাঝের সংঘাত আরও বাড়তে পারে

রাজ্য কেন্দ্র সংঘাত বরাবর, এবার এই দ্বন্দ্ব তীব্র হলো আরও বেশি। আগামী ২৭ মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে নীতি আয়োগের পরিচালন পরিষদের এটাই শেষ বৈঠক হতে চলেছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রী নিজেই দিল্লি সফরের কথা জানিয়েছিলেন। কিন্তু এবার শোনা যাচ্ছে, এ মাসের শেষে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রবিবার সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছে তৃণমূল কংগ্রেস। তবে শুধু এ রাজ্যের শাসক দলই নয়, কমপক্ষে ১৯টি বিরোধী দলই জানিয়ে দিয়েছে, রবিবারের উদ্বোধনে তারা উপস্থিত থাকবে না। তৃণমূলের রাজ্যসভার…
Read More
বড় ধাক্কা, বাজেয়াপ্ত হল কেষ্টর সমস্ত সম্পত্তি

বড় ধাক্কা, বাজেয়াপ্ত হল কেষ্টর সমস্ত সম্পত্তি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বর্তমান ঠিকানা দিল্লির তিহাড়। এরই মধ্যে এবার মণ্ডল পরিবারের সব সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বিগত সাত-আট বছরে অনুব্রত মণ্ডল নামে-বেনামে বিপুল টাকার সম্পত্তি করেছেন। যার প্রমানও আদালতে দিয়েছে ইডি। ইডি অনুব্রত ও তার স্ত্রী, মেয়ের নামে থাকা সমস্ত সম্পত্তি একজোটে বাজেয়াপ্ত করল। মোট ১১ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বোলপুরের বিভিন্ন জায়গায় কেনা বিঘার পর বিঘা জমি, শিব শম্ভু ও…
Read More
ঘোষিত হল আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ

ঘোষিত হল আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ

প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল রাজ্যে প্রকাশিত হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। এই ফল প্রকাশের পরই সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হল আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে ১৬ থেকে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত। জানানো হয়েছে আগামী বছর পরীক্ষা বেলা বারোটায় শুরু হয়ে, চলবে দুপুর ৩:১৫ মিনিট পর্যন্ত। ১৬ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা। ১৭ ফেব্রুয়ারি ভোকেশনাল বিষয়গুলির, ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার, ২০ ফেব্রুয়ারি অর্থনীতি বিষয়ের পরীক্ষা। ২১ ফেব্রুয়ারি ফিজিক্স, নিউট্রেশন, এডুকেশন ও অ্যাকাউন্টান্সি বিষয়ের, ২২ ফেব্রুয়ারি কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, মিউজিক, ভিজুয়্যাল আর্টস-এর পরীক্ষা। ২৩ ফেব্রুয়ারি কমার্শিয়াল ল, ফিলোজফি, সোশিওলজির, ২৪ ফেব্রুয়ারি কেমিস্ট্রি, জার্নালিজম, সংস্কৃত, পার্শিয়ান, আরাবিক,…
Read More
একের পর এক বিস্ফোরণের ঘটনার মাঝেই উদ্ধার প্রায় ১০-১২টি তাজা বোমা

একের পর এক বিস্ফোরণের ঘটনার মাঝেই উদ্ধার প্রায় ১০-১২টি তাজা বোমা

বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে বঙ্গে। সম্প্রতি এগরায় ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তার পুনরাবৃত্তি ঘটলো বজবজে। এরপর আবার দুবরাজপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ ঘটে। এবার সেই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিস। তবে এখনও ফেরার মূল অভিযুক্ত শেখ সফিক। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক দুজনের ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। এদিকে দুবরাজপুরের বিস্ফোরণের রেশ কাটার আগেই কাঁকড়তলা গ্রামে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হল। কাঁকড়তলা থানার সাহাপুর গ্রামের কাছে একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় ১০-১২টি তাজা বোমা উদ্ধার করে পুলিস। পুলিস সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত কোয়ার্টার থেকে একটি থলি…
Read More
আগামী মাসেই শেষ হতে পারে গরমের ছুটি

আগামী মাসেই শেষ হতে পারে গরমের ছুটি

চলতি বছর শুরু থেকেই গরমের তীব্রতা ছিল মারাত্মক, প্রচন্ড তাপপ্রবাহের কারণে নাজেহাল হচ্ছিলো মানুষ, বাড়তে থাকা এই গরমের কারণেই ঘোষিত হয়েছিল গরমের ছুটি। বর্তমানে পশ্চিমবঙ্গের স্কুলে চলছে গ্রীষ্মকালীন অবকাশ। বেশ কিছুদিন ধরে বন্ধ স্কুল। এমন অবস্থায় ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকদের মনে প্রশ্ন একটাই, কবে থেকে শুরু হচ্ছে স্কুল? সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলার আপডেট সামনে এসেছে। সেই সংক্রান্ত একটি মামলার শুনানি চলার সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল স্কুল খোলার বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত করেছেন। বিচারকের প্রশ্নের উত্তরে রাজ্যের এডভোকেট জেনারেল জানান যে অর্ডার না আসা পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। এমন অবস্থায় বিচারপতি জানানো হয় যে অত্যধিক গরমের কারণে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে…
Read More
নয়া নির্বাচন কমিশনারের নিয়োগের অপেক্ষায় রাজ্য

নয়া নির্বাচন কমিশনারের নিয়োগের অপেক্ষায় রাজ্য

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। রাজ্যে চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে জটিলতা তৈরি হল রাজ্যে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে। রাজ্যের পক্ষ থেকে রাজভবনে গত ১৮ই মে নাম পাঠানো হয়। কিন্তু এরপর ৫ দিন কেটে গেলেও রাজ্যপালের পক্ষ থেকে কোনো রকম উত্তর মেলেনি। অনেকে মনে করছেন রাজ্যপাল যদি রাজ্যের পাঠানো নামে সম্মত না হন তাহলে ফের একবার সম্মুখ সমরে যাবে রাজভবন ও নবান্ন। জানা যাচ্ছে, রাজ্যপাল হয়তো চলতি সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। তাই এখন দেখার রাজ্যপাল রাজ্যের পাঠানো নামে সায় দেন নাকি বিকল্প কোনো নাম প্রস্তাব করেন। রাজ্যের পক্ষ থেকে রাজ্যপালের কাছে পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে…
Read More
কুন্তলকে জেরা করায় সম্মতি পেল সিবিআই

কুন্তলকে জেরা করায় সম্মতি পেল সিবিআই

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বঙ্গের শিক্ষক কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত কুন্তলের ঘোষের চিঠির ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে টানা সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কুন্তলের বয়ান রেকর্ড করতে প্রেসিডেন্সি জেলে যেতে চেয়েছিল সিবিআই। আর তাতেই মিললো সম্মতি। অভিষেককে জেরার পরই তার সাথে কুন্তলের বয়ান মিলিয়ে দেখতে চেয়েছিলেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, তৃণমূল সাংসদ যে বয়ান দিয়েছেন তার সঙ্গে যোগসূত্র খুঁজতেই কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আবেদন করা হয়েছিল। প্রসঙ্গত, তৃণমূলের অপসারিত যুব নেতা জেলবন্দি কুন্তল ঘোষের মুখে উঠে…
Read More