west bengal

নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

বাংলার শাড়ী জনপ্রিয় সর্বত্র। এবার বাংলার এই শাড়ী নিয়ে নতুন ভাবনা চিন্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে। যদিও এই পরিকল্পনার কথা মুখ্যমন্ত্রী আগেও জানিয়েছেন। এবার এই পরিকল্পনাকে সত্যি করতে করা হলো নয়া ঘোষণা, মুখ্যমন্ত্রী জানান প্রতিটি ব্লকে খোলা হবে বাংলার শাড়ি আউটলেট। এমনকি এই আউটলেটের ফ্রাঞ্চাইজিও দেওয়া হবে। শাড়ির পাশাপাশি এই আউটলেটে পাওয়া যাবে অন্যান্য জামা কাপড়। বাংলার শাড়ি শুধু নয়, অন্যান্য জামা কাপড়ও থাকবে। মমতার কথায়, “এখন তো বালুচরিও পাজামা-পাঞ্জাবিও হয়, বালুচরির প্যান্ট, কোট হচ্ছে! সরকারের তরফ থেকে এক্সক্লুসিভ বাংলার শাড়ির দোকান দেব। যেমনভাবে বিশ্ব বাংলা একটা ব্র্যান্ড হয়েছে, তেমনই দোকান হবে।” প্রসঙ্গত এর আগে মুখ্যমন্ত্রী একাধিকবার বাংলার শাড়ি নিয়ে প্রশংসা…
Read More
বাড়তে থাকা গরম থেকে সাপ্তাহন্তে মিলতে পারে স্বস্তি

বাড়তে থাকা গরম থেকে সাপ্তাহন্তে মিলতে পারে স্বস্তি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম মোখা। ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণেই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে অবশেষে মিলল স্বস্তির খবর। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। পরবর্তী ২৪ ঘন্টাতেও কলকাতা ও আশপাশের এলাকায় গরম ও অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ মে শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। মোকা’-র…
Read More
রাজু ঝা খুনের মামলায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

রাজু ঝা খুনের মামলায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

তদন্ত যত এগোচ্ছে ততোই একের পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এবার নতুন মোড় নিলো রাজু ঝা খুনের মামলায়। বর্ধমান সিজেএম আদালতে রাজুর স্ত্রী রঞ্জু ঝা-কে হাজির করায় পুলিস। সিটের তদন্তকারী আধিকারিক সিজেএমের কাছে মৃতের স্ত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত করানোর জন্য আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর হওয়ার পর ষষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মৃতের স্ত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত করা হয়। এর আগে পুলিস রাজুর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদও করেছে। রাজুকে খুনের পিছনে কী কারণ থাকতে পারে, তা তাঁর কাছ থেকে জানতে চান তদন্তকারীরা। ১০ দিনের পুলিসি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ঝাড়খণ্ডের রাঁচি থেকে ধৃত ইন্দ্রজিৎ গিরি ও লালবাবু…
Read More
নতুন মোড় নিলো কয়লা পাচার মামলা

নতুন মোড় নিলো কয়লা পাচার মামলা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে কয়লা পাচার কাণ্ডে বড় পদক্ষেপ গ্রহণ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এবার গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর পদাধিকারী-সহ ২ ব্যক্তি। বেআইনিভাবে কয়লা তুলে চোরাপথে পাচারের অভিযোগে গ্রেফতার হলেন নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ-এর ইন্সপেক্টর আনন্দকুমার সিং ও ইসিএলের প্রাক্তন কর্তা সুনীলকুমার ঝা। এর আগে কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন ইসিএলের একাধিক আধিকারিক। সিবিআইয় সূত্রে খবর, কয়লা পাচারের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা ও তাঁর লোকেদের মদত দিতেন ইসিএলের…
Read More
নতুনভাবে সেজে উঠছে ময়নাগুড়ির জল্পেশ মন্দির

নতুনভাবে সেজে উঠছে ময়নাগুড়ির জল্পেশ মন্দির

জল্পেশ মন্দিরের সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই টাকায় নতুনভাবে সেজে উঠছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির। আর মন্দিরের এই উন্নয়নে খুশি মন্দির কমিটি সহ এলাকাবাসী ও পূর্ণ্যার্থীরা। মন্দির কমিটির সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মন্দির সংস্কারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই টাকায় মন্দির সংস্কারের কাজ শুরু হয়েছে।মন্দিরের প্রবেশ গেট তৈরি করা থেকে শুরু করে নতুন মূর্তি স্থাপন, পূণ্যার্থীদের মন্দির দর্শনের জন্য স্কাইওয়াক নির্মাণ এবং মন্দির পেইন্ট করা হচ্ছে। মন্দির সংস্কারের পাশাপাশি মন্দিরের নিরাপত্তার বিষয়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। ৩২ টি সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে পুরো মন্দির…
Read More
অবশেষে উদ্ধার হল তোর্ষায় তলিয়ে যাওয়া দুই কিশোরের দেহ

অবশেষে উদ্ধার হল তোর্ষায় তলিয়ে যাওয়া দুই কিশোরের দেহ

কোচবিহারে তোর্ষা নদীতে তলিয়ে যাওয়া দুই কিশোরের দেহ উদ্ধার করলো সিভিল ডিফেন্সের কর্মীরা। দুজনকেই কোচবিহার ১নং ব্লকের ৪ নম্বর এলাকার পাগলার ঘাটের পাশে পাওয়া যায়। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য কোচবিহার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার কোচবিহার শহর লাগোয়া ১ নম্বর কালিঘাট এলাকায় তোর্ষা নদীর ঘাটে স্নান করতে গিয়ে নবম শ্রেণির দুই পড়ুয়া বিক্রম দাস ও দেব দাস তলিয়ে যায়। তাঁদের আরেক বন্ধু ইন্দ্রজিৎ সরকার স্নান করতে গেলেও সে উঠে আসে। বুধবার বাকি দুজনের তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি। এরপর গতকাল গভীর রাতে পাগলার ঘাট এলাকায় বিক্রমের দেহ ভেসে থাকতে দেখা যায়। কোতোয়ালি থানার পুলিশকে খবর দিলে তাঁরা দেহটি উদ্ধার করে। বৃহস্পতিবার…
Read More
ঘূর্ণিঝড়ের ফলে বেড়ে চলেছে তাপমাত্রা

ঘূর্ণিঝড়ের ফলে বেড়ে চলেছে তাপমাত্রা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম মোখা। ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণেই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। মৌসম ভবন জানাল, বৃহস্পতিবার সকালের ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং বিকেলের দিকে তা প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। শুক্রবার আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘মোকা’ অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনওরকমের পূর্বাভাস নেই। আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনও…
Read More
কথা রেখেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ

কথা রেখেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বিষ্ণুপুরের সাংসদ দাবি করেন তাঁর লোকসভা কেন্দ্র কাজের নিরিখে তিনি সফলতা পেয়েছেন। যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা পূরণ করতে পেরেছেন। এরপর তিনি দাবি করেন ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করে, এবং তিনি বিষ্ণুপুর লোকসভাকে সেরা কেন্দ্র হিসাবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন এদিন। সৌমিত্র খাঁ ফেসবুক লেখেন, ‘পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। ভারতীয় রেল মানবদেহের রক্তের মতো, কখনো বেইমানি হতে পারে না। আমি সৌমিত্র খাঁ, বিষ্ণুপুর লোকসভায় যে সকল কাজগুলি করার জন্য ঘোষণা করেছিলাম একটু সময় লাগলেও সব করে দেখেয়েছি। বিষ্ণুপুরের সাংসদ এদিন আরও লেখেন, ‘বিষ্ণুপুর লোকসভাবাসীর আবেদন…
Read More
একাধিক মামলায় গতি আনতে রাজ্যে আসছে একশোর বেশি সিবিআই

একাধিক মামলায় গতি আনতে রাজ্যে আসছে একশোর বেশি সিবিআই

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ সিবিআই-এর। গত ২ বছরে একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ভোট পরবর্তী হিংসা মামলা থেকে শুরু করে বগটুই গণহত্যা, সব ক্ষেত্রেই তদন্ত করছে কেন্দ্রীয় এই সংস্থা। এছাড়াও রয়েছে নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা। স্বাভাবিকভাবেই এতগুলি মামলার তদন্ত একসঙ্গে করতে হিমশিম খেতে হচ্ছে আধিকারিকদের। আদালতেও তদন্তের অগ্রগতি নিয়ে বারবার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআই-কে। এবার এরাজ্যে তদন্তগুলির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল সিবিআই। রাজ্যের বকেয়া মামলার তদন্তে গতি আনার উদ্দেশেই ভিন রাজ্য থেকে বাংলায় ডেপুটেশনে…
Read More
বিয়ের মাত্র তিন মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বিয়ের মাত্র তিন মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের পানিকাউরি মোড় এলাকায়। পরিবার সূত্রে খবর, মৃতার নাম ইলা রায় (২৭)। মাস তিনেক আগেই বিয়ে হয়েছিল। মঙ্গলবার বিকেলে সাড়ে চারটা নাগাদ ইলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। খবর দেওয়া হয় পুলিশে। রাজগঞ্জ থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতার স্বামী জর্জ মিত্র জানান, তাঁদের ভালোবেসে বিয়ে হয়েছিল মাস তিনেক আগে। বিয়ের পর থেকেই মানসিক সমস্যা তৈরি হয়েছিল বলে দাবি। সেই কারণে ইলা নিয়মিত ওষুধ খাচ্ছিল। এর মধ্যে এমন কান্ড ঘটবে তা ভাবতে পারেনি তার পরিবার। এদিকে ইলার বাবা বুধন রায় বলেন, মেয়ের মানসিক অস্থিরতার ব্যাপারটি…
Read More
তৃণমূলের শিবিরে দেখা মিলছে বিজেপি কর্মীদেরও

তৃণমূলের শিবিরে দেখা মিলছে বিজেপি কর্মীদেরও

তৃণমূলের শিবিরে দেখা মিলছে বিজেপি কর্মীদেরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কালচিনি ব্লকের সকল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে একশো দিনের কাজ সহ নানা বিষয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি লেখার কাজ চলছে। তবে এই চিঠিতে শুধু তৃণমূল কর্মী-সমর্থকরাই নয়, বিজেপি, কংগ্রেস ও সিপিএমের কর্মী সমর্থকেরা যারা একশো দিনের কাজের টাকা পাননি তারাও এগিয়ে এসে চিঠিতে সই করছেন, এমনই দাবি আইএনটিটিইউসির আলিপুরদুয়ার জেলা সম্পাদক আনন্দ চন্দ্রের। তিনি বলেন, "বুধবার কালচিনি ব্লকের হাসিমারা সহ বিভিন্ন এলাকায় আমরা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে চিঠি লেখার কাজ করছি। সেখানেই লক্ষ করা গেল এখানে শুধু তৃণমূলেরই নয়, বিজেপি ও সিপিএমের নিচু…
Read More
দল থেকে বিতাড়িত হলেও অভিষেককে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

দল থেকে বিতাড়িত হলেও অভিষেককে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় মন্তব্য করলেন। মূলত অভিষেকের প্রশংসা শোনা গেল তার মুখে। সঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের সকল মানুষদের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে নবজোয়ার কর্মসূচী শুরু করেছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গেই এদিন পার্থ বলেন, ‘‘১০০ শতাংশ সফল এই কর্মসূচি।’’ শুধু তা-ই নয়, পার্থর সংযোজন, ‘‘নবজোয়ারে জনজোয়ার এসেছে।’’ গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর রাতারাতি তৃণমূলের সমস্ত পদ থেকে বিতাড়িত হয়েছেন…
Read More
জামিন নিয়ে সরব হলেন পার্থর আইনজীবী

জামিন নিয়ে সরব হলেন পার্থর আইনজীবী

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এবার প্রশ্নের মুখে কেন্দ্রীয় সংস্থাই। নিয়োগ দুর্নীতির মামলায় আবারও সরব হলেন পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী। বিচারকের সামনে এদিন পার্থর আইনজীবী বললেন, ‘প্রতিদিন একই জিনিস হচ্ছে । আমরা কী বলব, সিবিআই কী বলবে, সবই আপনি জানেন।’ তিনি বলেন, যাঁদের তদন্তের অন্তর্ভুক্ত করা হচ্ছে না, তাঁরা এসএসসিতে এখনও কাজ করছেন। বেতনও পাচ্ছেন। তাঁরা বাইরে থাকলে তদন্ত যদি ঠিক মতোই হয়, তাহলে পার্থ জামিন পেলে কী এমন হয়ে যাবে? এর পরই…
Read More
রাজ্যে নিষিদ্ধ করা হল দ্য কেরালা স্টোরি

রাজ্যে নিষিদ্ধ করা হল দ্য কেরালা স্টোরি

এই মুহূর্তে খবরের শিরোনামে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’! এই ছবির গল্প নিয়ে চর্চার তোড়জোড় গোটা দেশ জুড়ে। গতকাল বাংলায় এই ছবি একেবারে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য যেখানে এই ছবি নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। এই নিয়েই রাজ্য জুড়ে উঠেছে সমালোচনার ঝড়। এবার মমতার এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মোদীর মন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, “এই ছবি নিষিদ্ধ করে ভুল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র তথা বিধায়ক তাপস রায় বলেন, “তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন সরকারের মুখপাত্র। তিনি যে ভাষায় কথা বলছেন, তাতে মনে হচ্ছে…
Read More