west bengal

দীর্ঘ সময় পর জামিনের আবেদন করলেন

দীর্ঘ সময় পর জামিনের আবেদন করলেন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে বঙ্গের শিক্ষক কেলেঙ্কারি ইস্যুতে গত বছর থেকেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতারির পর কাটতে চলেছে প্রায় এক বছর। এই সময়ের মধ্যে একাধিকবার আদালতের কাছে জামিনের আবেদন করেছেন নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তবে একবারও আবেদন জানাননি অর্পিতা। এবার গ্রেফতারির ৩২২ দিন পর হঠাৎ জামিন চেয়ে বসলেন অর্পিতা মুখোপাধ্যায়। প্রসঙ্গত, যেদিন তাকে গ্রেফতার করা হয়েছিল সেদিনই শুধু আদালতে জামিন…
Read More
শুয়োরের পেটে হস্তী শাবক, চাঞ্চল্য জলপাইগুড়িতে

শুয়োরের পেটে হস্তী শাবক, চাঞ্চল্য জলপাইগুড়িতে

শুয়োরের পেটে হস্তী শাবক,চাঞ্চল্য জলপাইগুড়িতে। বিরল ঘটনার সাক্ষী হতে দুর দূরান্ত থেকে ছুটে আসছে পঞ্চায়েত প্রধান এর স্বামী সহ বহু মানুষ। রবিবার ভোর হতেই জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড় পুর অঞ্চলের ডেঙ্গুয়াঝাড় চা বাগানের দশ নম্বর লাইন শ্রমিক মহল্লায় শুয়োরের পেটে হস্তী শাবক দেখতে ভিড় জমিয়েছেন দলে দলে মানুষ। দেখলে মনে হবে যেন হস্তী শাবক। খবর ছড়িয়ে পড়তেই শুয়োরের পেট থেকে জন্মানো মৃত হস্তী শাবক দেখতে সকাল হতেই ছুটে এসেছেন পাতকাটা কলোনীর বাসিন্দা সুব্রত মন্ডল। ঘটনাস্থলে দাড়িয়ে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল দলের পঞ্চায়েত প্রধান অনিতা রাউতের স্বামী সুব্রত বাবু জানান, "হাতির বাচ্চা দেখলাম, যেটা শুয়োরের পেটে জন্মেছে।"এদিকে যার বাড়ীতে থাকা শুয়োরের…
Read More
আচমকাই পর্ষদের দফতরে হানা সিবিআই-এর

আচমকাই পর্ষদের দফতরে হানা সিবিআই-এর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে সল্টলেকে পর্ষদের অফিস অর্থাৎ নিবেদিতা ভবনে হানা দিলেন সিবিআই আধিকারিকরা। জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতেই এই অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, শিক্ষক ও গ্রুপ ডি পদে নিয়োগে যে অনিয়মের অভিযোগ উঠেছে, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে সিবিআই। নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল পর্ষদের এক আধিকারিক পার্থপ্রতিম চট্টোপাধ্যায়কে। তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, পার্থপ্রতিমের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার পর্ষদ ভবনে যায়…
Read More
আগামী দুদিন বজায় থাকবে ভ্যাপসা গরম, কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা

আগামী দুদিন বজায় থাকবে ভ্যাপসা গরম, কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম মোখা। ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণেই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। দুদিনের বিরতির পরে বুধবার থেকে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় মূলত মেঘলা আকাশ। কলকাতায় সোমবার ও মঙ্গলবার আবহাওয়া শুকনো থাকলেও ১৭ মে বুধবার ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার-এর কোনও কোনও…
Read More
এবার মুখ্যমন্ত্রী নিজে শুনবে আপনার সমস্যা

এবার মুখ্যমন্ত্রী নিজে শুনবে আপনার সমস্যা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে গ্রামের মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যার কথা জানতে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচীর মাধ্যমে ‘দিদির দূত’রা পৌঁছে গিয়েছেন মানুষের দুয়ারে। এবার ফের শুরু হচ্ছে ‘জনতার দরবার’। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার রাস্তায় মিলন সংঘ ক্লাবেই এবার থেকে প্রত্যেক রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জনতার দরবার বসবে। মমতার পাড়ায় হওয়া এই ‘জনতার দরবার’র দায়িত্বে থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ‘জনতার দরবার’ নিয়ে স্থানীয় কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে কোনও রাজনৈতিক দলের বিষয় নেই। মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের মানুষের। যে কেউ এখানে এসে তার সমস্যা ও মতামত…
Read More
বড় ধাক্কা খেলো রাজ্য, বহাল রইল নির্দেশ

বড় ধাক্কা খেলো রাজ্য, বহাল রইল নির্দেশ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখলেন বিচারপতি সিনহা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় অনুযায়ী এই মামলার তদন্ত করবে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। এরপর সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী পরিবর্তিত হয় বেঞ্চ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে বেঞ্চ সরে যায় বিচারপতি অমৃতা সিনহার কাছে। মামলা নতুন বেঞ্চে যাওয়ার পর কলকাতা হাইকোর্টে রাজ্য রায় পুনর্বিবেচনার আর্জি জানায়। রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছিলেন, পুরসভায়…
Read More
সামান্য হলেও বদলেছে আবহাওয়া

সামান্য হলেও বদলেছে আবহাওয়া

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম মোখা। ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণেই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে অবশেষে মিলল স্বস্তির খবর। আজ থেকেই বদলাবে পরিস্থিতি। এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। দুপুর কিংবা বিকেলের দিকে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। শনিবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ মে রবিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং…
Read More
কালিয়াগঞ্জ কান্ডে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে এলেন সুকান্ত মজুমদার

কালিয়াগঞ্জ কান্ডে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে এলেন সুকান্ত মজুমদার

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার রাধিকাপুরের চাঁদগাঁও এলাকায় মৃত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে এলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মৃত্যুঞ্জয় বর্মনের বাবার সাথে কথা বলে তিনি এবং মৃত্যুঞ্জয়ের সমাধিস্থলে মাল্যদান করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলেন, "এখনো পযর্ন্ত এই এলাকায় ভয়ের পরিবেশ রয়েছে। আমি পরিবারের লোকেদের ফিরিয়ে এনেছি, এদের কারোর যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবে এই পুলিশ প্রশাসন। তারপর এই পুলিশ প্রশাসনকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমরা দেখাবো। পরিবারের লোকের পাশাপাশি সুকান্ত মজুমদারও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।"
Read More
চাকরি বাতিল নিয়ে আদালতের বিরুদ্ধে আন্দোলনে প্রাথমিক শিক্ষকরা

চাকরি বাতিল নিয়ে আদালতের বিরুদ্ধে আন্দোলনে প্রাথমিক শিক্ষকরা

চাকরি বাতিল নিয়ে আদালতের বিরুদ্ধে আন্দোলনে প্রাথমিক শিক্ষকরা। শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের প্রধান গেটের সামনে প্রতিবাদে সামিল হন প্রাথমিক শিক্ষকরা। জানা গিয়েছে, ২০১৪ সালের পরীক্ষায় শিলিগুড়ি থেকে ৩৫০ জন প্রাথমিক শিক্ষকের চাকরি হয়। শিক্ষকদের দাবি, শিলিগুড়ি শিক্ষা জেলায় অ্যাপটিটিউট টেস্ট নেওয়া হয়েছিল। কিন্তু হাইকোর্ট কয়েকজনের বক্তব্যের প্রেক্ষিতে এতো বড়ো সিদ্ধান্ত নিল। এর বিরোধিতায় তাদের আন্দোলন বলে জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, গতকাল এক ধাক্কায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দেন কলকাতা হাইকোর্ট।২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে নিযুক্ত হয়েছিলেন ৪২ হাজার ৫০০ শিক্ষক। এই নিয়োগে ইন্টারভিউতে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। এমনকি নিয়োগ পরীক্ষায় অ্যাপটিটিউড টেস্টও নেওয়া হয়নি বলে ইন্টারভিউয়াররাই…
Read More
শাসক দলের নয়া কর্মসূচির প্রশংসা মুখ্যমন্ত্রী

শাসক দলের নয়া কর্মসূচির প্রশংসা মুখ্যমন্ত্রী

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝেই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেই রাজ্যের মানুষের সাথে জনসংযোগ গড়ে তুলতে শাসকদলের নয়া কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’। ভোট পূর্বে প্রায় দুমাস ধরে বাংলার প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি সাধারণ মানুষের কাছে পৌঁছনোর অঙ্গীকার নিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতে চলতে ২ হাজার কিলোমিটার পথ সম্পূর্ণ হয়েছে সেই যাত্রা। সে কারণে অভিষেককে প্রশংসায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে শুভেচ্ছা জানালেন তৃণমূল সুপ্রিমো। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘অভিষেকের নেতৃত্বে জনসংযোগ যাত্রা মানুষের মন জিতেছে। ২ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। ওকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। যখন আমরা মানুষের আশীর্বাদ…
Read More
বড় ঘোষণা বিষ্ণুপুরের সংসদের তরফে

বড় ঘোষণা বিষ্ণুপুরের সংসদের তরফে

বড় সুখবর রেলযাত্রীদের জন্য। নিত্য নতুন রেল আনা থেকে শুরু করে লাইন বিস্তার, সব ক্ষেত্রেই ভারতীয় রেল পৌছে যাচ্ছে সাধারণ মানুষের হৃদয়ে। সেই রেলপথ এবার যুক্ত করবে বাঁকুড়া ও হাওড়াকে। এবার পশ্চিমবঙ্গের বাঁকুড়ার জন্য তৈরি করা হতে পারে একটি নতুন রেলপথ। জানা যাচ্ছে ৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নতুন এই রেলপথ তৈরি করার জন্য। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন খুব দ্রুত এই রেলপথ তৈরির কাজ শুরু হবে। হাওড়া থেকে বাঁকুড়া পর্যন্ত নতুন রেলপথ তৈরির জন্য গত মঙ্গলবার ডাকা হয় টেন্ডার। রেলের এই টেন্ডার ডাকার পর বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেছেন, এখন শুধু সময়ের অপেক্ষা। এই রেলপথ শুরু হয়ে গেলে…
Read More
রামনবমীর অশান্তি সংক্রান্ত ঘটনায় দায়ের হল ছয়টি FIR

রামনবমীর অশান্তি সংক্রান্ত ঘটনায় দায়ের হল ছয়টি FIR

সম্প্রতি রাজ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজ্য জুড়ে পালিত হয়েছিল রামনবমী, কিন্তু এই উৎসবকে ঘিরেই অশান্তি ছড়ায় রাজ্যে। এবার শিবপুর, রিষড়া ও ডালখোলার ঘটনায় মোট ৬টি এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, মামলা গুলির মধ্যে পাঁচটি হাওড়া ও রিষড়ার অশান্তি সংক্রান্ত এবং অন্যটি ডালখোলায় রামনবমীতে হিংসার ঘটনায়। ইতিমধ্যেই রাজ্য পুলিশের থেকে তদন্তভার নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ৬টি মামলার এফআইআর কপি কলকাতায় এনআইএ আদালতে জমা পড়বে। প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের নির্দেশে রামনবমীর মিছিলে অশান্তির ঘটনার তদন্তভার পেয়েছে NIA। এরপরই এই নিয়ে ৬ টি মামলা দায়ের হল। এরপর মামলা সংক্রান্ত সমস্ত নথি রাজ্য পুলিশের থেকে এনআইএ-র কাছে জমা…
Read More
রাজ্যের শাসকদল ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় গোটা একটা গ্রাম

রাজ্যের শাসকদল ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় গোটা একটা গ্রাম

রাজনীতির মঞ্চে লক্ষ্য এখন একটাই, আগামী ভোটা। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এর মাঝেই মহা অস্বস্তিতে পড়লো শাসকদল। বাঁকুড়ার জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসের আদিবাসী ভোট ব্যাঙ্কে নামল ধস। গোটা একটা গ্রাম তৃণমূল ছেড়ে নাম লেখালো গেরুয়া শিবিরে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে মমতার পাশেই ছিল বাঁকুড়ার আদিবাসী ভোট। ২০১১ সালের পর থেকেই বাঁকুড়ার জঙ্গলমহলে আদিবাসী ভোট ব্যাঙ্ক ছিল ঘাসফুলের ঝুলিতে। তবে এবারে ভোটের আগেই ঘুরলো পাশা। গতকাল বাঁকুড়ার রাইপুর ব্লকের ঢেকো অঞ্চলের শালবনি সেই গোটা আদিবাসী গ্রাম শাসকদল ছেড়ে যোগদান করল বিজেপি-তে। স্থানীয় বিজেপি নেতা বিবেকানন্দ পাত্রর নেতৃত্বে যোগদান সম্পন্ন হয়। গ্রামবাসীদের অভিযোগ বহুদিন ধরে তৃণমূল করেও শালবনি…
Read More
অবশেষে মিলল স্বস্তি, হাই কোর্টের নির্দেশে কালিয়াগঞ্জ তদন্তে গঠিত হল সিট

অবশেষে মিলল স্বস্তি, হাই কোর্টের নির্দেশে কালিয়াগঞ্জ তদন্তে গঠিত হল সিট

সম্প্রতি এক ঘটনাকে ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্যে। এবার এই কালিয়াগঞ্জে কিশোরী খুনের মামলায় সিট গঠন করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, আদালতের নজরদারিতে হবে তদন্ত। বিশেষ তদন্তকারী দল বা সিট সেই ঘটনার তদন্ত করবে। সেই তদন্তকারী দলে থাকবেন রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, আইপিএস দময়ন্তী সেন ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস। হাইকোর্টের নির্দেশ, তদন্ত চলাকালীন বাইরে নিজেদের মত প্রকাশ করবেন না সিটের সদস্যরা। কেস ডায়রি ও অন্যান্য নথি সিটকে দেবে রাজ্য পুলিস। তদন্তে সাহায্য করবে রাজ্য। আদালত আরও জানায়, সিট যদি প্রয়োজন মনে করে, তাহলে দ্বিতীয় বার ময়নাতদন্তও করতে পারবে বলে নির্দেশসিঙ্গল বেঞ্চ। সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে…
Read More