west bengal

আদালতের নির্দেশের পরেও হচ্ছে নিশীথ কাণ্ডে মিলছে না তথ্য

আদালতের নির্দেশের পরেও হচ্ছে নিশীথ কাণ্ডে মিলছে না তথ্য

সম্প্রতি এক ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এই ঘটনা সিবিআই তদন্তের আবেদন গৃহীত হয়েছে কলকাতা হাইকোর্টে। এরই সাথে নথি হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত সেই নথি না পাওয়ায় আদালতের দ্বারস্থ হল সিবিআই। সিবিআইয়ের পক্ষ থেকে মঙ্গলবার এই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। এরপর আদালতের পক্ষ থেকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়। বলা বাহুল্য, এর আগে দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। বিজেপি শিবির অভিযোগের আঙ্গুল তোলে রাজ্যের…
Read More
চোখের আলো প্রকল্পের সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী

চোখের আলো প্রকল্পের সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী

তৃতীয়বার রাজ্যের মসনদে বসার পরই জনসাধারণের জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে চোখের আলো প্রকল্প অন্যতম। ২০২১ সালে রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে শুরু করে চোখের আলো প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চোখ পরীক্ষা, চশমা বিতরণ ও বয়স্কদের ছানি অপারেশনও করে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তার টুইটে এই প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন গত দুবছরে এই প্রকল্পের মাধ্যমে ছানি অপারেশন করা হয়েছে ১০ লক্ষ মানুষের। ১৫ লক্ষ মানুষকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে রাজ্যের দরিদ্র নাগরিক, স্কুল ও অঙ্গনওয়াড়ির কর্মী থেকে ছাত্র-ছাত্রীদের। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে…
Read More
বিজেপি তৃণমূল সংঘর্ষে আবারো উত্তপ্ত ভেটাগুড়ি

বিজেপি তৃণমূল সংঘর্ষে আবারো উত্তপ্ত ভেটাগুড়ি

বিজেপি তৃণমূল সংঘর্ষে আবারো উত্তপ্ত ভেটাগুড়ি। দিনহাটার ভেটাগুড়িতে বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত দুইজন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে ভেটাগুড়ি বাজারে। ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। আহতরা হলেন তৃণমূল কর্মী বিশ্বজিৎ বর্মন ও অজিত বর্মন। ঘটনার সঙ্গে সঙ্গেই আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে তৃণমূল কর্মীরা। তৃণমূলের এক কর্মী জানান, এদিন বাজারে হঠাৎ করে বিজেপি কর্মীরা আচমকা হামলা চালায়। বিজেপি কর্মীদের হামলায় আহত হয় তাদের দুই কর্মী। নানাভাবে এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে বিজেপি। বিজেপি নেতা অজয় রায় অবশ্য বলেন এদিন সকালে বিজেপি কর্মীরা বাজারে গেলে তৃণমূল কর্মীরা আচমকা তাদের…
Read More
মধ্যরাতে ট্রেনে শিলিগুড়িতে অরিজিৎ, প্ল্যাটফর্মে নামতে গিয়ে হিমশিম গায়ক

মধ্যরাতে ট্রেনে শিলিগুড়িতে অরিজিৎ, প্ল্যাটফর্মে নামতে গিয়ে হিমশিম গায়ক

মাঝরাতে এনজেপি স্টেশনে নামেন অরিজিৎ। রাতে পৌঁনে তিনটেতেও প্ল্যাটফর্মে থিক থিক করছিল অরিজিৎ ভক্তদের ভিড়। শুধু শহর শিলিগুড়িই নয়, নানা জায়গা থেকে প্রিয় শিল্পীর কনসার্ট শুনতে আসছেন অরিজিতের ফ্যানরা। ফের বাংলায় অরিজিৎ সিংয়ের কনসার্ট। আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাজো সাজো রব। সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে উঠবেন অরিজিৎ। কিন্তু তার আগেই হই হই কাণ্ড রেলস্টেশনে। গতকাল মাঝরাতে এনজেপি স্টেশনে নামেন অরিজিৎ। রাতে পৌঁনে তিনটেতেও প্ল্যাটফর্মে থিক থিক করছিল অরিজিৎ ভক্তদের ভিড়। শুধু শহর শিলিগুড়িই নয়, পাহাড়, সিকিম, অসম, বিহার থেকেও প্রিয় শিল্পীর কনসার্ট শুনতে আজ শিলিগুড়ি আসছেন অরিজিতের ফ্যানরা। শহরের নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজিয়েছে পুলিশ। আইপিএলের উদ্বোধনের পর অরিজিতের শো নিয়ে…
Read More
বাড়তে থাকা তাপমাত্রার মাঝেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

বাড়তে থাকা তাপমাত্রার মাঝেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে আকাশের মুখ ভার ছিল, বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গে, একনাগাড়ে ভিজছে উত্তরবঙ্গও৷ এরই মাঝে রাজ্যের পাশাপাশি আবারও দেশ জুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারত, কেরল, তামিলনাড়ু, সিকিম, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে বিচ্ছিন্ন ভারী বর্ষণের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খুব সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরিবর্তন হবে পশ্চিমবঙ্গেও। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও তার আশপাশের এলাকার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গের আট জেলাতেই আজ বৃষ্টি…
Read More
“বেছে বেছে কোচবিহারের সাধারণ মানুষকে নিশানা করছে বিএসএফ”-পার্থপ্রতিম রায়

“বেছে বেছে কোচবিহারের সাধারণ মানুষকে নিশানা করছে বিএসএফ”-পার্থপ্রতিম রায়

শীতলকুচি লালবাজার এলাকায় বিএসএফের কাস্টাডিতে গীতালদাহ মরিচা বাড়ি এলাকার ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিএসএফকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। তিনি বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বেছে বেছে কোচবিহারের সাধারণ মানুষকে নিশানা করছে বিএসএফ। আনন্দ বর্মনকে গুলি করে মেরেছে। এবার শীতলকুচির জেলাল মিয়াকে পিটিয়ে খুন করেছে বিএসএফ। প্রয়োজনে দলীয়ভাবে বিএসএফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্রের খবর, গত শনিবার রাতে কোচবিহারের শীতলকুচি ব্লকের গিদালদহ মরিচা গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের পিটুনিতে মৃত্যু হয় এক ব্যক্তির! মৃতের নাম জেলাল মিয়াঁ। মৃতের পরিবারের দাবি, বিএসএফ জওয়ানরা জেলালকে মেরে বিএসএফের পোশাক পরিয়ে দিয়েছেন। যদিও এ বিষয়ে বিএসএফের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
Read More
‘দিনহাটাতে বাম-বিজেপি-কংগ্রেস মহাজোট করার পরিকল্পনা করছে’, কর্মীদের সতর্কবার্তা রাজ্যের মন্ত্রীর

‘দিনহাটাতে বাম-বিজেপি-কংগ্রেস মহাজোট করার পরিকল্পনা করছে’, কর্মীদের সতর্কবার্তা রাজ্যের মন্ত্রীর

সাগরদিঘিতে যা হয়েছে দিনহাটাতে তা করার চেষ্টা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে বাম, বিজেপি, কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূলের একাংশ মহাজোট করার পরিকল্পনা নিচ্ছে। এমনটা হলে তাঁদের পালটা দাওয়াই দিতে হবে। দিনহাটার পাঁচমাথার মোড়ে তৃণমূলের পথসভা থেকে দলের কর্মীদের এমনই বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি বলেন, "সাগরদিঘি স্টাইলে পঞ্চায়েত নির্বাচনে জোট করার পরিকল্পনা চলছে। সেটা রুখে দিতে হবে।" পাশাপাশি, এদিনের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। গত সপ্তাহে বাবা কমল গুহকে নিয়ে উদয়ন গুহের "বিতর্কিত' মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। তিনি কেন এমনটা বলেছেন, দিনহাটার কোন কোন বাম নেতা বাম আমলে সুপারিশে চাকরি পেয়েছেন…
Read More
বড় ঘোষণা রাজ্যের তরফে, এবার নিয়োগ হবে জেলায় জেলায়

বড় ঘোষণা রাজ্যের তরফে, এবার নিয়োগ হবে জেলায় জেলায়

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতেই এল বড় সুখবর। রাজ্যের সমস্ত আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্রের জন্য নেওয়া হতে চলেছে ১০৮০ জন যোগ প্রশিক্ষক। জানা গিয়েছে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে। তবে পশ্চিমবঙ্গ যোগ-ন‌্যাচারোপ‌্যাথি কাউন্সিল স্বীকৃত কোর্স করা ‘রেজিস্টার্ড যোগ ট্রেনার’রাই শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবেন। দীর্ঘদিন ধরে নিয়োগ হওয়ায় প্রশিক্ষকের অভাবে রীতিমতো ধুকছে যোগ প্রশিক্ষণগুলো। তাই এবার নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের। পশ্চিমবঙ্গে সবমিলিয়ে ৫৪০টি আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এই সকল কেন্দ্রগুলোতেই নিয়োগ করা হবে। জানা গিয়েছে, প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে…
Read More
শিলিগুড়িতে জি-২০ সম্মেলন,সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

শিলিগুড়িতে জি-২০ সম্মেলন,সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

শিলিগুড়িতে জি-২০ সম্মেলন,সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন।ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে ১৫১ জনের একটি প্রতিনিধি দল শিলিগুড়িতে এসে পৌঁছেছেন। উত্তরের পর্যটন সহ মকাইবাড়ি চা বাগান, বিভিন্ন পাহাড়ি এলাকা পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা।পাশাপাশি দার্জিলিংয়ে রাজভবন পরিদর্শন করতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা। সেকারণে সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন রাজ্যপাল। এরপর রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাওড়ার ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ এলাকায় মনিটরিং করছে।ঘটনায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
Read More
প্রসেনজিতের বোন নাকি মৃত, অ্যাকাউন্ট থেকে উধাও ৯ লাখ টাকা

প্রসেনজিতের বোন নাকি মৃত, অ্যাকাউন্ট থেকে উধাও ৯ লাখ টাকা

পল্লবী চ্যাটার্জি অভিনেতা-প্রযোজক প্রসেনজিৎ চ্যাটার্জির বোন। তার নাকি মৃত্যু হয়েছে আর তাই অভিনেত্রীর পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে 9 লাখ 17 হাজার টাকা উধাও। চূড়ান্ত হয়রানির শিকার হলেন এই অভিনেত্রী। পুরো ঘটনায় হতবাক তিনি। অভিনেত্রী জানান, শরৎ বোস রোডে অ্যাক্সিস ব্যাঙ্কে তাঁর পিপিএফ তহবিল রয়েছে। কয়েক বছর ধরে তিনি সেখানে টাকা জমা করছেন। তিনি হঠাৎ ব্যাংকের মাধ্যমে জানতে পারেন যে তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত তাই হয়েছে। কিন্তু ঘটনা মোড় নেয় যখন অভিনেত্রী জানতে পারেন যে তার ভবিষ্যত তহবিলের সমস্ত জমানো টাকা উধাও হয়ে গেছে। অভিনেত্রীর মৃত্যু হয়েছে দাবি করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়। পুরো ঘটনায়…
Read More
আগামী সপ্তাহেই সাক্ষাৎ হতে পারে বিজেপির সাংসদের সঙ্গে মোদীর

আগামী সপ্তাহেই সাক্ষাৎ হতে পারে বিজেপির সাংসদের সঙ্গে মোদীর

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন বঙ্গ বিজেপির সাংসদরা। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই এই সাক্ষাৎ হতে পারে। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুকান্ত মজুমদার-সহ বঙ্গ বিজেপির একাধিক সাংসদ। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বঙ্গ বিজেপির সাংসদরা। সূত্রের খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন বঙ্গ বিজেপির সাংসদরা। সেই সঙ্গে সংগঠন সংক্রান্ত বিষয়ও উঠে আসতে পারে বলে খবর। পঞ্চায়েত নির্বাচন রাজ্যে কড়া নাড়ছে। তার এক বছর পরই হবে লোকসভা ভোট। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রত্যাশিত ফল করতে না পারলেও আগামী…
Read More
বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের

বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের

মুখ্যমন্ত্রীর মুখে কু কথা,বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ধিক্কার, বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডি.এ সহ অন্যান্য দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন এমনটাই অভিযোগ তুলে ইতিমধ্যে রাজ্যের সর্বত্র সোচ্চার হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের ছাতার তলায় একত্রিত সংগঠন গুলো। শুক্রবার তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে ধিক্কার সহ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন সংগঠন। এই প্রসঙ্গে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলার সহ সম্পাদক নীলাদ্রি অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের যথেষ্ঠ অপমান করেছেন, আমরা চাই উনি ওনার বক্তব্য প্রত্যাহার করুন।"
Read More
শিলিগুড়িতে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি শুরু করলেন পাপিয়া ঘোষ

শিলিগুড়িতে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি শুরু করলেন পাপিয়া ঘোষ

শিলিগুড়িতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। এদিন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডে দলীয় কর্মীদের নিয়ে মন্দিরে পুজো দেন তিনি। এরপর পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের হাই মাদ্রাসা স্কুলে যান। স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন পাপিয়া ঘোষ। এদিনের এই ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে পাপিয়া ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের বোরো চেয়ারম্যান মিলি সিনহা, প্রতুল চক্রবর্তী,কমল আগরওয়াল, মিলন দত্ত, সন্তোষ সাহা, অসীম অধিকারী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। জানা গেছে, এদিন ৬,৭,৮,৯,১০,১১,২৫,২৬নং ওয়ার্ডে আজ 'দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি চলবে।
Read More
খারিজ হলো মুখ্যমন্ত্রীর আর্জি, বহাল রইল মামলা

খারিজ হলো মুখ্যমন্ত্রীর আর্জি, বহাল রইল মামলা

সম্প্রতি এক অভিযোগ উঠেছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। জাতীয় সঙ্গীত অবমাননা করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বম্বে হাইকোর্টে সেই মামলা খারিজ করার আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আর্জি মানা হল না। বম্বে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছেন, মামলা বহাল থাকবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অস্বস্তি থেকেই গেল। ২০২১ সালের ডিসেম্বর মাসে মুম্বই সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানেই মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ ওঠে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়, জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করেও হঠাৎ কয়েকটি লাইন উচ্চারণের পর থেমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়েই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। এর আগে এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছিল মুম্বইয়ের…
Read More