west bengal

এবার প্রকাশ্যে এলো অয়ন শীলের সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি

এবার প্রকাশ্যে এলো অয়ন শীলের সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে দুর্নীতির জালের আরও গভীরে ঢুকে পড়ছে টলিউড। নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়া কুন্তলের সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়ের যোগসূত্র মিলেছিল। ঠিক এর পর ইডি গ্রেফতার করেছে অয়ন শীল নামের ব্যক্তিকে। এই অয়নের সঙ্গেও টালিগঞ্জ ইন্ডাস্ট্রির যোগ ধরা পড়ল। একাধিক তথ্য খতিয়ে দেখে ইডি জানতে পেরেছে প্রোমোটার অয়ন শীলের টাকায় ছবি বানিয়েছিলেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়! সেই ছবিতে অভিনয় করেছিলেন সোহিনী সরকার, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তীর মতো তারকারা। শুধু তাই নয়, 'কবাডি কবাডি' নামের এই ছবির সাংবাদিক সম্মেলনে হাজির…
Read More
মহানগরী পরিষ্কার রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

মহানগরী পরিষ্কার রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

মহানগরী পরিষ্কার রাখতে কলকাতা পুরসভার তরফে নেওয়া হয়েছে এক নয়া উদ্যোগ। বাড়ির ময়লা ফেলার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে তাদের তরফে। নতুন এই নিয়ম মেনে ময়লা না ফেললে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। সবুজ এবং নীল বালতির ব্যবস্থা করা হয়েছে। যাতে শুকনো এবং ভেজা ময়লা পৃথকভাবে ফেলা হয়। কলকাতা সহ বিভিন্ন অঞ্চলের বাড়ি বাড়িতে পৌঁছে গিয়েছে এই সবুজ এবং নীল বালতি। যথাক্রমে ভেজা এবং শুকনো ময়লা এই দুই বালতিতে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। তা যদি না মানা হয় বা কেউ যদি এই নির্দেশ না মেনে ময়লা ফেলেন তাহলে তাকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে। সম্প্রতি বেহালার বেশকিছু ওয়ার্ড পরিদর্শন…
Read More
অয়নের সাথে কীভাবে পরিচয় হয় শ্বেতার

অয়নের সাথে কীভাবে পরিচয় হয় শ্বেতার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই ইডি-সিবিআই-এর জালে ধরা পড়েছেন তাবড় তাবড় নেতারা৷ এবার আলোচনার কেন্দ্রবিন্দু অয়ন শীল৷ মূলত প্রোমোটারি ব্যবসা রয়েছে অয়নের৷ কিন্তু পুরসভা থেকে স্কুল হয়ে টলিউড, সর্বত্রই পৌঁছে গিয়েছে তাঁর অদৃশ্য হাত। তবে অয়ন ধরা পড়তে সবচেয়ে বেশি চর্চায় তাঁর ঘনিষ্ঠ বান্ধবী শ্বেতা চক্রবর্তী৷ বিনোদন জগতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত অয়ন শীলের রহস্যময় বান্ধবী শ্বেতা চক্রবর্তী। শ্বেতার বাড়ি নৈহাটি বিজয়নগরে। কামারহাটি পৌরসভার ইঞ্জিনিয়ার পদে দীর্ঘদিন চাকরি করেছেন শ্বেতা। পাশাপাশি চলত মডেলিং-এর কাজ৷ অয়নের স্ত্রীর মাধ্যমেই হয়েছিল তাঁদের…
Read More
ফের ঝোড়ো হওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায়

ফের ঝোড়ো হওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায়

সকালে ঝলমলে রোদের দেখা মিললেও, দুপুর গড়াতেই ফের ঝোড়ো হওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায়। ফলে দিনের তাপমাত্রা এক লাফে অনেকটাই নেমে গিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে যে, শুক্রবারের আগে ডুয়ার্সের আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই। শীতের বিদায়ের পরেও ফের তাপমাত্রা নেমে যাওয়ার দরুণ ফের শীতের আমেজে মজেছেন ডুয়ার্সের বাসিন্দারা। বুধবার দুপুর থেকে ডুয়ার্সের কালচিনি,হাসিমারা,হ‍্যামিল্টণগঞ্জ,দলসিংপাড়া, জয়ঁগা সহ বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি নেমে আসে।মানুষজন একপ্রকার গৃহবন্দী। আগামী তিনদিন দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ জুড়ে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Read More
ঘরে ফিরলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ

ঘরে ফিরলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ

ছ’মাস পর আজ, বুধবার শিলিগুড়ি শহরের কৃতী ক্রিকেট কন্যা রিচা ঘোষ ঘরে ফিরছেন। অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ জয়ের পর মহিলাদের টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের রানার্স আপ ভারতীয় দলের অন্যতম সদস্য রিচা দেশে ফিরেই মহিলাদের প্রথম আইপিএলে বেঙ্গালুরু আরসি’র হয়ে গা ঘামান। ব্যস্ত ক্রিকেট সফরের জন্য ছ’মাস বাড়িতে আসা হয়নি রিচার। বিশ্বজয়ের পর বুধবারই প্রথম শহরে আসছেন। বাড়িতে শেষ এসেছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে। অবশেষে বুধবার শিলিগুড়িতে ফিরলেন বিশ্বচ্যাম্পিয়ন রিচা। এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে নামেন ভারতীয় দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান। সেখান থেকে হুট খোলা গাড়িতে চেপে শিলিগুড়ির হাতিমোড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রিচা। তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে শিলিগুড়িবাসী। এদিন বাগডোগরা বিমানবন্দরে তাকে…
Read More
দু’মাসের জন্য আবার অস্থায়ী উপাচার্য পদে ওমপ্রকাশ

দু’মাসের জন্য আবার অস্থায়ী উপাচার্য পদে ওমপ্রকাশ

দু’মাসের জন্য আবার অস্থায়ী উপাচার্য পদে ওমপ্রকাশ। গত ২৫শে জানুয়ারি দ্বিতীয় বার অস্থায়ী উপাচার্য হিসাবে মেয়াদ ফুরনোর পরে, ওমপ্রকাশ ফিরে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষকতায়। মঙ্গলবার ফের অস্থায়ী উপাচার্য হিসাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে চলেছেন ওমপ্রকাশ মিশ্র। সোমবার ওমপ্রকাশ জানান, কাজে যোগ দিয়েই রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগকেই অগ্রাধিকার দেবেন তিনি। বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হওয়ার ৫৪ দিনের মাথায়, সোমবার আচার্য এবং উচ্চ শিক্ষা দপ্তর থেকে ওমপ্রকাশ মিশ্রকে ফের অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগের বিষয়টি তাঁকে জানিয়ে দেওয়া হয়। যদিও রাত পর্যন্ত ওমপ্রকাশের কাছে কোনও চিঠি পৌঁছয়নি বলেই তিনি জানান। গত ২৫শে জানুয়ারি দ্বিতীয় বার অস্থায়ী উপাচার্য হিসাবে মেয়াদ ফুরনোর…
Read More
চাঞ্চল্যকর তথ্য, অনুব্রতের পরিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা

চাঞ্চল্যকর তথ্য, অনুব্রতের পরিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচালক বিজয় রজকের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার হদিশ৷ এই সব অ্যাকাউন্ট থেকে অন্তত ৬০ লক্ষ টাকা লেনদেন করা হয়েছিল বলে জানতে পেরেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, ওই সমস্ত টাকার লেনদেন হয়েছিল অনুব্রতের নির্দেশেই। যদিও কেষ্টর পরিচারকের পরিবারের দাবি, বিজয়কে ফাঁসানো হয়েছে। তাদের যুক্তি, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিজয়ের পরিচয়পত্র-সহ বিভিন্ন নথি চাওয়া হয়েছিল। বিজয় নিজেই জানতেন না যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা জমা করা হয়েছে। বিজয়ের মায়ের কথায়, ‘‘আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা…
Read More
হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাষ কলকাতায়

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাষ কলকাতায়

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে কলকাতা ও সংলগ্ন হাওড়া জেলায়। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে৷ ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত একটি অক্ষরেখার অবস্থানের জন্যেই এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এমনই স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানাচ্ছে, দুই জেলাতেই আগামী ২-৩ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত কলকাতা এবং হাওড়ার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা জারি করা…
Read More
নোংরা ও আবর্জনা‌র স্তুপে ছেয়ে রয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর

নোংরা ও আবর্জনা‌র স্তুপে ছেয়ে রয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর

নোংরা ও আবর্জনা‌র স্তুপে ছেয়ে রয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর।জঞ্জালের স্তুপের জন্য এলাকার ড্রেনেজ ব‍্যবস্থা‌র রীতিমতো বেহাল পরিস্থিতি। এজন্য সামান্য বৃষ্টিতে‌ই জলমগ্ন হয়ে পড়েছে হাসপাতালে‌র গেট থেকে শুরু করে গোটা এলাকা। দুর্গন্ধ‌ময় এই নোংরা জলের জন্য হাসপাতালে‌র সামনে থাকা দোকান‌গুলো খুলতে পারেননি ব‍্যবসায়ীরা। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল। জলপাইগুড়ির টিবি হাসপাতাল পাড়া সংলগ্ন সঞ্জয় নগর কলোনি এলাকায় রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। হাসপাতালের আশেপাশে রয়েছে প্রায় ৫০টি দোকান ঘর। গত দুদিনের বৃষ্টিতে জল জমে থাকার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় ফুটপাথ ব্যবসায়ীরা। সুপার স্পেশালিটি হাসপাতালে গেটে ঢোকার মুখেও জল জমে থাকায়…
Read More
ওএমআর শিট বিকৃত, প্রকাশ্যে এলো বিক্রি’র ‘রেট চার্ট’

ওএমআর শিট বিকৃত, প্রকাশ্যে এলো বিক্রি’র ‘রেট চার্ট’

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেঁচো খুড়তে কেউটে৷ প্রকাশ্যে চাকরি বিক্রির ‘রেট চার্ট’৷ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীলের বাড়িতে হানা দিয়ে তা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ নির্ধারিত ‘রেট’ মেনে টাকা দিলেই চাকরি ছিল নিশ্চিত। একই সঙ্গে ইডি সূত্রে জানা গিয়েছে, অয়নের তৈরি করা চাকরি ‘বিক্রি’র ‘রেট চার্ট’ও। হুগলির প্রোমোটার অয়ন শীলের বিরুদ্ধে পুরসভার চাকরি ‘বিক্রি’র প্রমাণ পেয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অয়নের বাড়ি থেকে বরাহনগর, কামারহাটি, পানিহাটি, উত্তর এবং দক্ষিণ দমদম-সহ বহু পুরসভার তথ্য উদ্ধার হয়েছে৷ যা দেখে…
Read More
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা দূরীকরণের দাবিতে পথে নামলো ABVP

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা দূরীকরণের দাবিতে পথে নামলো ABVP

অবিলম্বে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা দূর করতে হবে এই দাবি তুলে পথে নামলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ইউনিট। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল দাহ করা হয়। ছাত্র সংগঠনের অভিযোগ, উত্তরবঙ্গে নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ফিন্যান্স অফিসার সহ আধিকারিকেরা ফলে বর্তমানে অচলবস্থার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়। তাই অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে উপাচার্য নিয়োগের দাবি তোলা হয়। এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক শুভব্রত অধিকারী জানান, হাজার হাজার ছাত্র-ছাত্রী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসেন, উৎকর্ষতার জন্য এই প্রতিষ্ঠান, শুধু বাংলা নয় পুরো ভারতবর্ষে বিখ্যাত। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমস্ত শূন্যপদে…
Read More
অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযানে নামল শিলিগুড়ি পুরনিগম

অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযানে নামল শিলিগুড়ি পুরনিগম

ফের শিলিগুড়িতে অবৈধ নির্মানের বিরুদ্ধে অভিযান চালালো পুরনিগম। শিলিগুড়ি পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরনিগম। সোমবার ওই এলাকায় একটি অবৈধ নির্মাণ JCB এর মাধ্যমে সম্পুর্ন ভেঙে দেয় শিলিগুড়ি পুরনিগম। অভিযোগ, আগে থেকে কোনো নির্দেশিকা না দিয়েই এই নির্মাণ ভেঙে ফেলা হয়। তবে,পুরনিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসমঞ্জ ব্যানার্জি জানান, শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে তাদের আগাম নোটিশ দেওয়া হয়েছিল। অবশেষে পুরনিগমের পক্ষ থেকে ওই নির্মাণ ভেঙে দেওয়া হয়। জানা গিয়েছে, টক টু মেয়র কর্মসূচিতে এই অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন এক বাসিন্দা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে নির্মানটি ভেঙে দেওয়া হয়। অন্যদিকে, পুরনিগমের পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভাঙ্গার পর…
Read More
নতুন মোড় নিলো কম্বলকাণ্ড

নতুন মোড় নিলো কম্বলকাণ্ড

নতুন মোড় নিলো সম্প্রতি ঘটে যাওয়া কম্বলকাণ্ড। গত সপ্তাহের শনিবার নয়ডার যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে গ্রেফতার হন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি৷ কিন্তু এবার তাঁর গ্রেফতারির উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গা ঢাকা দেওয়া জিতেন্দ্রকে গ্রেফতার করে। জিতেন্দ্রকে নিয়ে যাওয়া হয় আসানসোলে। বিজেপি নেতাকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আসানসোল আদালত। এদিকে, এই ঘটনায় আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু সেই মামলার শুনানির আগেই গ্রেফতার হন আসানসোলের বিজেপি নেতা। সেই মামলার রায়ে আপাতস্বস্তি পেলেন তিনি। সুপ্রিম কোর্ট তাঁর গ্রেফতারির…
Read More
শতবর্ষ প্রাচীন দিনহাটা বার অ্যাসোসিয়েশনে শুরু হলো নির্বাচন

শতবর্ষ প্রাচীন দিনহাটা বার অ্যাসোসিয়েশনে শুরু হলো নির্বাচন

শতবর্ষ প্রাচীন দিনহাটা বার অ্যাসোসিয়েশনে শুরু হলো নির্বাচন। শনিবার সকাল ১১ টা থেকে বার অ্যাসোসিয়েশনে নির্বাচন শুরু হয় চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা করছেন দুই আইনজীবী হরিহর রায় সিংহ এবং অভিজিৎ চাকি। সভাপতি সম্পাদক সহ মোট ১৭ টি আসনের জন্য প্রতিদ্বন্দিতা করছে ৩৪ জন। সদস্য সংখ্যা ১১০ জন। এদিন সকাল থেকে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে নির্বাচন শুরু হয়।এক পক্ষ নিজেদেরকে মহাজোটের প্রার্থী হিসেবে দাবি করলেও আরেক পক্ষ কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোন রকম রাজনীতির রং নেই তাদের মধ্যে। তবে একদিকে যেমন তৃণমূল মনোভাবাপন্ন আইনজীবীরা রয়েছেন, অন্যদিকে তাঁদের হারাতে বাম-বিজেপি জোট তৈরি করেছে।
Read More