west bengal

কলকাতা পুলিশের তরফে নয়া উদ্যোগ, নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর আবাস

কলকাতা পুলিশের তরফে নয়া উদ্যোগ, নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর আবাস

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিরাপত্তা সবার আগে, সেই উদ্দ্যেগে এবার নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর বাসভবন৷ বসেছে নজরদার ক্যামেরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে বসছে ‘পেরিমিটার ইনট্রুশন ডিটেকশন সিস্টেম’। নজরদারির ফাঁকফোকর এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়িকে কেন্দ্র করে পুরো এলাকায় ক্যামেরাযুক্ত পিআইডিএস বসাচ্ছে কলকাতা পুলিশ। এই বৈদ্যুতিন নজরদারি ব্যবস্থায় ৩০টি অত্যাধুনিক ক্যামেরার চোখ ২৪ ঘণ্টা সদাজাগ্রত থাকবে। কালীঘাটের জনবহুল এলাকায় মমতার আবাস৷ তার চারপাশে অনেক গলিঘুঁজি আছে। সেই সকল গলি দিয়ে খুব বেশি মানুষ যাতায়াত করেন না। প্রায় গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িগুলির মধ্যিখান দিয়ে এমন গলিপথ এত দিন নজরদারির বাইরেই ছিল। এবার সেই সকল পথেও থাকবে কড়া নজর৷ সংশ্লিষ্ট…
Read More
কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় যৌথভাবে বিক্ষোভে সামিল বামপক্ষ

কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় যৌথভাবে বিক্ষোভে সামিল বামপক্ষ

কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে যৌথভাবে বিক্ষোভ দেখালো বামেদের শ্রমিক সংগঠন CITU ও কংগ্রেস শ্রমিক সংগঠন INTUC। শনিবার শিলিগুড়ির হাশমি চকে হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। অমৃত কালের বাজেট নয়, বিষ কালের বাজেট বললেন দার্জিলিং জেলা বামফ্রন্টের সম্পাদক সমন পাঠক। আজ শিলিগুড়ি হিলকার্ট রোডের হাশমি চকে সমস্ত ট্রেড ইউনিয়ন গুলিকে নিয়ে এক বিক্ষোভ সমাবেশ করেন সমন পাঠক। কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে বাজেট পেশ করেছে সেই বাজেটকে কটাক্ষ করে তিনি বলেন, "এই বাজেট অমৃত কালের বাজেট নয়, বিষ কালের বাজেট। এই বাজেটে গরিব মানুষদের হত্যা করা হয়েছে। এই বাজেট জন দরদী বাজেট নয়। "তিনি আরও বলেন, "একদিকে দেখানো হচ্ছে…
Read More
ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক পাচারকারী

ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক পাচারকারী

ভারত বাংলাদেশ সীমান্তে মধ্য বালাভূতের কালজানি নদী দিয়ে গরু পাচার করতে গিয়ে বিএসএফের ৬২ নম্বর ব্যাটেলিয়ানের গুলিতে আহত এক ব্যক্তি। শনিবার ভোরে ঘটনাটি ঘটে তুফানগঞ্জ-১নং ব্লকের মধ্য বালাভূত  এলাকায়। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম সাইদুল ইসলাম, বয়স ৪৫ বছর, ধৃত ওই পাচারকারী অসমের ধুবড়ি জেলার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তের পর বিএসএফ সূত্রে জানানো হয়েছে। পাচারের আগেই মোট তিনটি গরু উদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে। আহতকে রক্তাক্ত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিএসএফ এর কর্মীরা। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
Read More
নতুন জল্পনা, অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকার মাঝে ভাগ আছে কুন্তলেরও

নতুন জল্পনা, অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকার মাঝে ভাগ আছে কুন্তলেরও

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল। সম্প্রতি এই ইস্যুতে গ্রেফতার হয়েছেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। তাঁর কাছ থেকেও বিপুল টাকার হদিশ মিলেছে। এবার ইডি দাবি করছে, অর্পিতার ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার করা হয়েছিল তার মধ্যে রয়েছে কুন্তলের টাকাও। আদালতে আগেই ইডি দাবি করেছে যে, ১৩০ জন চাকরিপ্রার্থীর প্রত্যেকের কাছ থেকে ৮ লক্ষ করে টাকা নেওয়া হয়েছিল। সেই টাকা গিয়েছে ‘প্রভাবশালী’দের পকেটে। আবার কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৬…
Read More
এবার বিতর্কিত মন্তব্য নিয়ে জবাব নোবেলজয়ীর তরফে

এবার বিতর্কিত মন্তব্য নিয়ে জবাব নোবেলজয়ীর তরফে

বিগত বেশ কিছুদিন ধরে চলতে থাকা বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন অমর্ত্য সেন৷ নোবেল পাওয়া নিয়ে সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ তাঁর দাবি, ‘অমর্ত্য সেন নোবেল পাননি, উনি নোবেল পেয়েছেন বলে দাবি করেন৷’ বিশ্বভারতীর উপাচার্যের এই মন্তব্যের পরই রাজ্য জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়৷ নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্টজনেরা। বিশ্বভারতীর উপাচার্যের এহেন মন্তব্যের প্রেক্ষিতে এবার কড়া জবাব নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। তিনি বলেন, ‘আমি কখনও দাবি করিনি নোবেল পেয়েছি।’ নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, ‘উপাচার্য তো অনেক কথাই বলেন৷ আমাদের উপাচার্য যেরকম কথা বলে থাকেন৷ উনি এমনও বলেন, আমি নোবেল পেয়েছি বলে দাবি করি… এমন হলে বলতে হবে তিনি নিজের…
Read More
আবারও ১৪ দিনের জন্য জেল হেফাজত অনুব্রতর

আবারও ১৪ দিনের জন্য জেল হেফাজত অনুব্রতর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে আবারও ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবার আসানসোল আদালতে জামিনের আবেদন করেননি গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে বীরভূমের এই তৃণমূল নেতাকে। সেই দিনই ওই মামলার পরিবর্তী শুনানি। কিন্তু আসানসোল আদালতে না আবেদন করলেও দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। আগামী ৮ ফেব্রুয়ারি এই মামলার শুনানি দিল্লি হাইকোর্টে। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে দায়ের হয়েছে অনুব্রত মণ্ডলের করা চারটি মামলা। প্রতিটি মামলাতেই ইডিকে নোটিশ জারি করেছে আদালত। এদিকে গরু পাচার মামলায়…
Read More
সিবিআইয়ের তরফে প্রকাশ্যে এল বড় তথ্য

সিবিআইয়ের তরফে প্রকাশ্যে এল বড় তথ্য

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে শুক্রবার বড় মাপের তথ্য ইতিমধ্যেই দিয়েছে সিবিআই। আদালতে তারা জানিয়েছে, আরও ১১৫টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে৷ গোয়েন্দা সংস্থার দাবি, রাজ্যের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের জন্য জমা নেওয়া আধার কার্ড ব্যবহার করে ‘ভুয়ো’ অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে। কয়েক সপ্তাহ আগেই বীরভূম কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সিউড়ি শাখায় ৩০০-র বেশি ভুয়ো অ্যাকাউন্টের তথ্য আদালতে জমা দিয়েছিল সিবিআই। আরও ১১৫টি এমন অ্যাকাউন্টের তথ্য সামনে আসে। সেই প্রেক্ষিতেই নথি সম্পর্কিত এই তথ্য আদালতে জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁদের দাবি, ওই ভুয়ো অ্যাকাউন্টগুলি থেকে চারটি নির্দিষ্ট অ্যাকাউন্টে…
Read More
কলকাতায় এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল

কলকাতায় এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল

আবাস যোজনা, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্প সরজমিনে পরিদর্শনে কলকাতায় এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার বর্ধমানের জেলাশাসকের সভাগৃহে হঠাৎ তিন জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল আসেন। সেখানে জেলাশাসকের সাথে মিটিং করে তারা পূর্ব বর্ধমান জেলার আউসগ্ৰামে পরিদর্শনে যান। এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক আধিকারিক অম্বুজ মহাপাত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, "এখন মিটিং হলো, এখন কি কথা বলবো। আবার বাংলায় ফিরে আসবো তখন কথা বলবো। মনিটারিং ভিজিট হলো এখন।"
Read More
টেটের ওএমআর সিট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

টেটের ওএমআর সিট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে কিছুদিন আগেই তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হয়েছেন। বড় বিষয় হল তাঁর বাড়ি থেকে বহু ওএমআর সিট এবং অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে। আর এতেই সন্দেহ বাড়ছে ২০২২ সালের ডিসেম্বর মাসে হওয়া টেট পরীক্ষা নিয়ে। তবে আশ্বাসের কথাই শুনিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। ২০২২ সালের টেটের ওএমআর সিট সুরক্ষিত রয়েছে। সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। এমনকি গৌতম পাল এটাও জানিয়েছেন যে, খুব তাড়াতাড়িই এই টেটের ফল প্রকাশ হবে। পাশাপাশি তাঁর আরও বক্তব্য, গত টেট পরীক্ষা কতটা সুরক্ষার মধ্যে দিয়ে করা হয়েছে তা আদালত জানে।…
Read More
নিস্পত্তি নেই মামলায়, ঝালদা নিয়ে বেঞ্চ পরিবর্তন রাজ্যের তরফে

নিস্পত্তি নেই মামলায়, ঝালদা নিয়ে বেঞ্চ পরিবর্তন রাজ্যের তরফে

বিগত বেশ কিছুদিন ধরে চলছে জল্পনা, কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না। শুনানির দিন পেছোচ্ছে একের পর এক।  বিতর্ক চলছে ঝলদা পুরসভা নিয়ে, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য সরকার। বিচারপতি অমৃতা সিনহা ঝালদা পুরসভার ডেপুটি চেয়ারম্যান পূর্ণিমা কান্দুকে ১৭ ফেব্রু়ায়ারি পর্যন্ত চেয়ারম্যান নিযুক্ত করেন। সেই রায়কে চ্যালেঞ্জ করেই মামলা রাজ্য সরকারের। এদিকে গোটা ইস্যুতে সরকারকে তুলোধনা করেছেন খোদ পূর্ণিমা। চেয়ারম্যান পদে বসা ঝালদা পুরসভার প্রাক্তন কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা বলছেন, বাংলার বর্তমান সরকার কতটা ক্ষমতালোভী তা বোঝাই যাচ্ছে। একটা পুরসভার ক্ষমতা দখলের জন্য কতটা নীচে নামছে এরা। নাহলে…
Read More
রাজ্যপালের আগমনকে ঘিরে উৎসবের আমেজ রাষ্ট্রায়ত্ত্ব স্টেট ব‍্যাঙ্কে

রাজ্যপালের আগমনকে ঘিরে উৎসবের আমেজ রাষ্ট্রায়ত্ত্ব স্টেট ব‍্যাঙ্কে

সত্তরের দশকে তিনি ছিলেন রাষ্ট্রায়ত্ত্ব স্টেট ব‍্যাঙ্কের জলপাইগুড়ি জেলা শাখার অফিসার। কর্মসূত্রে তখন তিনি ছিলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা। সেই সুবাদে জলপাইগুড়ি শহরে এসে প্রাচীনতম এই ব‍্যাঙ্ক ভবন পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল সিভি আনন্দ বোস। রাজ‍্যপালের আগমনকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছিল স্টেট ব‍্যাঙ্কের শতবর্ষ প্রাচীন জলপাইগুড়ি‌র মুখ‍্য ভবন। রাজ‍্যপাল শুক্রবার পুরোনো কর্মস্থলের পাশাপাশি পরিদর্শন করেন আসাম মোড় এলাকার মিশনারিজ অফ চ্যারিটি ভবন। শুক্রবার সকালে প্রথম এখানেই আসেন রাজ্যপাল। একসময় জলপাইগুড়ি শহরের ক্লাব রোডে অবস্থিত রাষ্ট্রয়ত্ত্ব ব্যাংকের অফিসার পদে কর্মরত ছিলেন তিনি।এজন্য তাঁর আগমনকে ঘিরে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছিল সরকারি এই ব‍্যাঙ্কে। রাজ‍্যপালকে কাছে পেয়ে খুব খুশি ছিলেন এই ব‍্যাঙ্কের বর্তমান…
Read More
ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ

ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বুধবার রাত দশটা নাগাদ নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ীর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম ব্রাউন সুগার সহ এক বৃদ্ধকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের কাছে আগাম গোপন সূত্রে খবর আসায় এদিন ওই এলাকায় অভিযান চালাতেই এই ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃত ওই বৃদ্ধের নাম মনিরুল ইসলাম। তবে এই ব্রাউন সুগার গুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং ও কাকে পাচার করতে যাচ্ছিল তা সমস্ত কিছু তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।
Read More
শিলিগুড়ি পৌঁছালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

শিলিগুড়ি পৌঁছালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

শিলিগুড়ি পৌঁছালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানা গিয়েছে, তিনদিনের ঝটিকা সফরে বৃহস্পতিবার শিলিগুড়ি পৌঁছোলেন তিনি। কলকাতা থেকে গতকাল সন্ধ্যায় রওনা হয়ে এদিন সকালে এনজেপি স্টেশনে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে পৌঁছে যান শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে। তিনদিনের এই সফরের প্রথম দিনই ফুলবাড়িতে ইমিগ্রেশন চেক পোস্ট পরিদর্শন করবেন রাজ্যপাল। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার। পাশাপাশি জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতেও যাওয়ার কথা রয়েছে তার। রয়েছে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা। প্রশাসনিক সূত্রে খবর, ৪ তারিখ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ কনভোকেশনে যোগ দেওয়ার পর সেদিন বিকেলেই কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন রাজ্যপাল।
Read More
ক্যান্সার প্রতিরোধে পথ সচেতনতা মূলক শিবির ও পথ নাটিকার আয়োজন

ক্যান্সার প্রতিরোধে পথ সচেতনতা মূলক শিবির ও পথ নাটিকার আয়োজন

ক্যান্সার প্রতিরোধে পথ সচেতনতা মূলক শিবির ও পথ নাটিকার আয়োজন করা হলো আজ। কার্কিনোস্ হেলথ কেয়ারের আয়োজনে ও কোচবিহার থিয়েটার গ্রুপের সৌজন্যে এই কর্মসূচি নেওয়া হয়। কোচবিহার শহরের ৩ টি জায়গাকে বেছে নিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়। কোচবিহার শহর সংলগ্ন নতুনবাজার, কোচবিহার মহারাজা নার্সিং হোম এবং কোচবিহার আমতলা এলাকায় এই কর্মসূচি গ্রহন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কার্কিনোস্ হেলথ কেয়ারের পক্ষে ঋতম পাল চৌধুরী, কনিকা সিংহ, বিশ্বজিৎ বর্মন, ডক্টর প্রদ্যুৎ সাহা, কোচবিহার থিয়েটার গ্রুপের পূর্বাচল দাস গুপ্ত সহ অন্যান্যরা।
Read More