23
Dec
মাঝে বাকি মাত্র আর একটা দিন তারপরেই পালিত হবে বড়দিনের উৎসব। এর আগে এল বড় সুখবর, ২০১৪ এবং ২০১৭ সালের প্রাথমিকে টেট উত্তীর্ণদের নিয়োগের জন্য প্রথম দফার ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৭ ডিসেম্বর কলকাতায় ইন্টারভিউ হবে। রেজিস্ট্রেশনের সময় যে সকল প্রার্থীরা ইন্টারভিউয়ের স্থল হিসাবে কলকাতাকে বেছে নিয়েছিলেন, ওই দিন তাঁদের ডাকা হবে। উৎসবের মরসুমে স্বভাবতই এই খবরে খুশির হাওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে৷ কোথায় ইন্টারভিউ হবে, কখন হবে, সবটাই ইমেল মারফত প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টালেও কল লেটার দেওয়া থাকবে। চাইলে সেখান থেকেও চাকরিপ্রার্থীরা ডাউনলোড করে নিতে…
