west bengal

অনুব্রতর নামে ওয়ারেন্ট আনতে তৎপর ইডি-র অফিসাররা

অনুব্রতর নামে ওয়ারেন্ট আনতে তৎপর ইডি-র অফিসাররা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে সিবিআই-এর পর বৃহস্পতিবার গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। আজ শুক্রবার তাঁকে আসানসোলের সিবিআই আদালতে হাজির করানো হতে পারে বলে জানা যাচ্ছিল। কিন্তু ইডি সূত্রে জানা গেল, ‘অ্যারেস্ট মেমো’তে সই-ই করেননি তৃণমূলের এই নেতা। তাই, আর আসানসোল আদালত নয়, ইডি আধিকারিকেরা একেবারে দিল্লি রওনা দিয়েছেন। দিল্লিতে ইডি আদালত থেকে কোর্টে হাজির করানোর ওয়ারেন্ট জারি করে অনুব্রতকে সোজা দিল্লি নিয়ে আসা হবে বলেই ইডি সূত্রে খবর। বৃহস্পতিবার আসানসোল জেলে গিয়ে অনুব্রতকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ জিজ্ঞাসাবাদের…
Read More
জলপাইগুড়ি কদমতলা মোড়ে বিক্ষোভে টোটো চালকরা

জলপাইগুড়ি কদমতলা মোড়ে বিক্ষোভে টোটো চালকরা

জলপাইগুড়ি কদমতলা মোড়ে অবরোধ টোটো চালকদের। এর ফলে তৈরী হয় দীর্ঘ যানজট। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরসভার সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার দাবীতে শহরের দিশারী ক্লাবের মোড়ে জমায়েত হয়ে টোটো চালকেরা মিছিল করেন। কদমতলা মোড়ে টোটো চালকদের অবরোধ,বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন শতাধিক টোটো চালক। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন ই রিক্সা চালক ইউনিয়ন সিআইটিইউ ( CITU) জলপাইগুড়ির সাধারণ সম্পাদক শুভাশীষ সরকার।
Read More
অভিযোগ জানানোর একদিনের মধ্যে মিটে গেল জলের সমস্যা

অভিযোগ জানানোর একদিনের মধ্যে মিটে গেল জলের সমস্যা

পূর্ব ঘোষণা অনুযায়ী বেলপাহাড়ি সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ সেখানে আদিবাসীদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী৷ বেলপাহাড়িয় সভা শেষে আদিবাসীদের মুখোমুখি হলে, মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন তাঁরা৷ সেখানে তাঁকে কাছে পেয়ে সরকারি প্রকল্পে ঘর, একশো দিনের টাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আদিবাসীরা। এছাড়াও মূলত জলের সমস্যার কথা জানান হয় তাঁকে। তবে পরে তাঁর থেকে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়াও গিয়েছিল। সেই আশ্বাসের ২৪ ঘণ্টার মধ্যে পানীয় জলের ব্যবস্থা করতে সেই গ্রামে পৌঁছে গিয়েছেন সরকারি আধিকারিকরা। ঝাড়গ্রামের শিলদার কুরচিবনি এবং মালাবতী গ্রামের বাসিন্দাদের থেকে পানীয় জল নিয়ে সমস্যার কথা শুনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ শোনার পর তিনি জানিয়েছিলেন যে, মিলবে জল। সেই…
Read More
বানারহাটে হাতির শাবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বানারহাটে হাতির শাবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানের ফ্যাক্টরির পিছনে একটি এক বছরের হাতির শাবকের মৃত দেহ উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা। জানা গেছে, শ্রমিকরা এদিন কাজে যোগ দিতে গেলে ফ্যাক্টরির পিছনে চা বাগানের ধারে মৃত শবকটিকে দেখতে পান এরপরেই খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীদের। খবর পেয়ে ছুটে আসেন বিন্নাগুরি বন্যপ্রাণ বিভাগের কর্মীরা। তারা দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গরুমারা প্রকৃতি পর্যটন কেন্দ্রে নিয়ে যায় বলে জানা গেছে। তবে কি কারনে হস্তি শাবকের মৃত্যু হলো তা এখনও অজানা। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ বলে বনদপ্তর সূত্রে খবর।
Read More
নার্সিং স্টাফদের বিরুদ্ধে সুইপার ইনচার্জকে মারধরের হুমকির অভিযোগ তুলে প্রতিবাদে সাফাই কর্মীরা

নার্সিং স্টাফদের বিরুদ্ধে সুইপার ইনচার্জকে মারধরের হুমকির অভিযোগ তুলে প্রতিবাদে সাফাই কর্মীরা

সুইপার ইনচার্জকে মারধরের হুমকি দেওয়ায় নার্সিং স্টাফদের একাংশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সাফাইকর্মীরা। রীতিমতো কাজ বন্ধ রেখে আন্দোলনে নেমে পড়েন সুইপাররা। অনেক রাত অবধি আন্দোলন চলে। অভিযোগ বিভিন্ন সময় ওয়ার্ড থেকে নার্সরা সুইপার চেয়ে থাকেন। কিন্তু কখনও সুইপার পাঠাতে দেরি হলে খারাপ ভাষায় আক্রমণ করা হয়। এদিনও এমন ঘটনা ঘটে। নার্সদের একাংশ সুইপার ইনচার্জকে মেজাজ দেখিয়ে মারধরের হুমকি দেন বলে অভিযোগ। এরপরই ক্ষোভ ছড়ায়।বিষয়টি মিটিয়ে নিতে আলোচনায় বসেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফে ক্ষমা চাওয়া হলেও সুইপাররা কাজে ফিরতে আগ্রহ দেখাননি। তাঁরা নার্সদের তরফে ক্ষমা চাওয়ার দাবিতে অনড় থাকেন। কিন্তু অনেক রাত হলেও জট কাটেনি বলে মেডিকেল কলেজ…
Read More
গরু পাচার কাণ্ডে নতুন তথ্য এল সিবিআই-এর হাতে

গরু পাচার কাণ্ডে নতুন তথ্য এল সিবিআই-এর হাতে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে গরু পাচার কাণ্ডে আপাতত জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ১ কোটি টাকার লটারির রহস্য ভেদে নেমেছে সিবিআই৷ অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যার লটারিতে লক্ষ্মীলাভ নিয়ে শোরগোলের মাঝেই সিবিআই-এর হাতে উঠে এল নতুন তথ্য৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গত চার বছরে অনুব্রত মণ্ডল, তাঁর স্ত্রী, মেয়ে সুকন্যা, তাঁদের আত্মীয় ও ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছে৷ সিবিআই সূত্রে খবর, বীরভূমের দু’টি রাষ্ট্রায়ত্ত ও একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁদের এই অ্যাকাউন্টগুলি রয়েছে। আরও বিস্তারিত তথ্য পেতে ওই তিন ব্যাঙ্কের আধিকারিকদের তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।…
Read More
মুখ্যমন্ত্রী আদিবাসীদের মুখোমুখি হলে ক্ষোভ উগরে দিলেন আদিবাসীরা

মুখ্যমন্ত্রী আদিবাসীদের মুখোমুখি হলে ক্ষোভ উগরে দিলেন আদিবাসীরা

পূর্ব ঘোষণা অনুযায়ী বেলপাহাড়ি সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ সেখানে আদিবাসীদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী৷ বেলপাহাড়িয় সভা শেষে আদিবাসীদের মুখোমুখি হলে, মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন তাঁরা৷ গ্রামবাসীদের অভিযোগ, এখানে পানীয় জল নেই৷ ২ কিলোমিটার দূর থেকে পানীয় জল বয়ে আনতে হয় তাঁদের৷ অভিযোগ শুনে অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মমতা৷ মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪-এর মধ্যে ঘর হবে৷ ১০০ দিনের কাজের টাকা দিল্লি বন্ধ রেখেছে৷ টাকার জন্য আমরা রোজই লড়াই করছি৷ ঘরের টাকাও বন্ধ রেখেছে৷ টাকা পেলেই ঘর দিয়ে দেওয়া হবে৷ এর জন্য রাজ্য সরকার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ বেলপাহাড়ি অঞ্চলে মোট চারটি জায়গায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সব অভিযোগ শুনেই তাঁর জবাব, কেন্দ্র টাকা দিচ্ছে না৷ বরাদ্দ…
Read More
চাঞ্চল্যকর তথ্য, পর্ষদের তরফে প্রকাশিত তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বের নাম

চাঞ্চল্যকর তথ্য, পর্ষদের তরফে প্রকাশিত তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বের নাম

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা ভাল নেই। ২০১৪ টেট পরীক্ষার্থীদের যে তালিকা প্রকাশ করেছে পর্ষদ তা দেখে চক্ষুচড়কগাছ সকলের। তালিকায় নাম আছে দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের! বিষয়টি জানাজানি হতেই তোলপাড় গোটা রাজ্যে। এই ইস্যুতে ইতিমধ্যেই আলাদাভাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানিয়েছেন, তালিকার বিষয় নিয়ে খতিয়ে দেখছেন তারা। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা…
Read More
ক্লাস টু পাশ করে আয়ুর্বেদিক ডাক্তার, ধরা পড়তেই করজোড়ে দায় স্বীকার

ক্লাস টু পাশ করে আয়ুর্বেদিক ডাক্তার, ধরা পড়তেই করজোড়ে দায় স্বীকার

ক্লাস টু পাশ করে আয়ুর্বেদিক ডাক্তার হয়ে উঠেছেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা রংবাজ শেখ। তিনি বিকলাঙ্গ রোগীদের চিকিৎসা করেন। এক অভিভাবকের সচেতনতায় সব জারিজুরি ফাঁস হোলো ভুয়ো ডাক্তারের। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের সুভাষ পল্লীর বাসিন্দা বিশ্বজিৎ রায়। তার বছর ৬ এর ছেলে ঋষি রায় বিশেষ চাহিদা সম্পন্ন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু কোনরকম সুস্থ হয়নি। কোনওভাবে এই খবর পায় রংবাজ শেখ। সম্প্রতি তার বাড়িতে আয়ুর্বেদিক ডাক্তার সেজে চলে আসেন। এরপর তার ছেলেকে ভালোভাবে পরীক্ষা করে তাকে ওষুধ দেন। যেই ওষুধ গুলির জন্য তিনি ২৮০০০/- দাবী করেন বলে অভিযোগ পরিবারের।অপরদিকে, বাচ্চার বাবা বিশ্বজিৎ রায়ের মনে সন্দেহ হয়। এরপর তার আই কার্ডের নাম…
Read More
এক্স-রে করতে এসে হয়রানির শিকার জলপাইগুড়িবাসী

এক্স-রে করতে এসে হয়রানির শিকার জলপাইগুড়িবাসী

এক্স-রে করাতে এসে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রোগী ও রোগীর আত্মীয়দের। জলপাইগুড়ি সদর হাসপাতালের এক্স রে মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে। এই হাসপাতাল থেকে রোগীদের এক্স রে করাতে সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হচ্ছে। অভিযোগ, সুপার স্পেশালিটি হাসপাতালে থেকে রোগীদের একমাস পর তারিখ দেওয়া হচ্ছে। স্বভাবতই ক্ষুব্ধ রোগী ও তাঁদের বাড়ির লোকেরা। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
Read More
জন্মদিনে মশারি প্রদান করলেন সমাজসেবী

জন্মদিনে মশারি প্রদান করলেন সমাজসেবী

জন্মদিনে অভিনব উদ্যোগ সমাজসেবীর। আজ জলপাইগুড়ি পান্ডা পাড়া বিহারী নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার তথা অক্সিজেন দম্পতি তথা বিশিষ্ট সমাজসেবী শান্তনু শর্মার শুভ জন্মদিন।এই বিশেষ দিনটিতে ডেঙ্গুর কথা মাথায় রেখে শান্তনু শর্মা ও তাঁর স্ত্রী অনুস্মিতা শর্মা জলপাইগুড়ি শহরে বেশ কিছু মশারি বিলি করেন এবং কিছু কিছু সংস্থার হাতে মশারি তুলে দেন। এছাড়াও বেশ কিছু পরিবারের হাতে শুকনো খাবার কাঁচা মাছ-মাংস,ফল-সবজি তুলে দেন।
Read More
কালচিনি ব্লক থেকে উদ্ধার হল ভাল্লুক, তল্লাশি চলছে আরেকটির

কালচিনি ব্লক থেকে উদ্ধার হল ভাল্লুক, তল্লাশি চলছে আরেকটির

কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকা থেকে একটি বড়ো ভাল্লুককে উদ্ধার করলো বনদপ্তর, আরেকটি ছোটো ভাল্লুকের তল্লাশি চলছে। মঙ্গলবার সকালে উত্তর মেন্দাবাড়ি এলাকায় দুটো ভাল্লুক দেখতে পায় এলাকার বাসিন্দারা। ভাল্লুকটি এলাকার এক বাসিন্দার শূকরও টেনে নিয়ে যায়। এই বিষয়ে উল্লেখ্য,লাগাতার দুই দিন ধরে উত্তর মেন্দাবাড়ি এলাকায় ভাল্লুকের আতঙ্ক চলছে। গত পরশু রাতেও ভাল্লুক একজন বাসিন্দার শূকর টেনে নিয়ে যায়। এদিন বাসিন্দারা দেখতে পায় ভাল্লুকটি উত্তর মেন্দাবাড়ির গ্ৰামে ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছে। বনদপ্তরে খবর দিলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা পৌঁছে পুরো এলাকা নেট দিয়ে ঘিরে দেয়। পরবর্তীতে চিলাপাতা থেকে কুনকি হাতি নিয়ে আসা হয় এবং বনকর্মীরা একটি বড়ো ভাল্লুককে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে কাবু…
Read More
দীর্ঘ জিজ্ঞেসাবাসদের পর, অঙ্কিতাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পরেশের

দীর্ঘ জিজ্ঞেসাবাসদের পর, অঙ্কিতাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পরেশের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন ও পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। অন্যদিকে প্রভাব খাটিয়ে মেয়ে অঙ্কিতাকে সরকারি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ অধিকারীর বিরুদ্ধে। এদিন অঙ্কিতা ফের ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্স যান। টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি অফিস থেকে বেরতে দেখা গিয়েছে তাঁকে। আর ইডির জিজ্ঞাসাবাদের পর তিনি। জানিয়েছেন, সময় আসলে সব বোঝা যাবে। পরেশ অধিকারীকে এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাঁর মেয়ে…
Read More
হেরা ফেরি ৩-এ অক্ষয় নয়, দেখা যাবে কার্তিক আরিয়ানকে

হেরা ফেরি ৩-এ অক্ষয় নয়, দেখা যাবে কার্তিক আরিয়ানকে

হেরা ফেরি 3 তে অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান। স্ক্রিপ্টে কোনও স্পষ্ট উল্লেখ না থাকার কারণে এর ফ্র্যাঞ্চাইজি থেকে অক্ষয় কুমার সরে এসেছেন বলে জানা গেছে। ওয়েলকাম এবং আওয়ারা পাগল দিওয়ানার সিক্যুয়েলও তাকে অভিনয় করতে দেখা যাবে না বলে জানা গেছে। অভিনেতা পরেশ রাওয়াল একটি টুইটে উত্তর দিয়ে নিশ্চিত করেছেন যে কার্তিককে হেরা ফেরি 3-এ দেখা যাবে। টুইটারে একজন ভক্ত পরেশ রাওয়ালকে ট্যাগ করে একটি প্রশ্ন করেছিলেন, "@স্যার পরেশ রাওয়াল স্যার, এটা কি সত্য যে কার্তিক আরিয়ান হেরা ফেরি 3 করছেন??" এর পরেই, পরেশ রাওয়াল উত্তর দেন, "হ্যাঁ এটা সত্য।" এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে একজন লিখেছেন, “না অক্ষয়, না হেরা…
Read More