west bengal

বিশৃঙ্খলা রুখতে পার্থ-অর্পিতার ভার্চুয়াল হাজিরার আর্জি মেনে নিল হাইকোর্ট

বিশৃঙ্খলা রুখতে পার্থ-অর্পিতার ভার্চুয়াল হাজিরার আর্জি মেনে নিল হাইকোর্ট

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে তাঁদের জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে একাধিকবার। সেখানে বিভিন্ন সময়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, পরিস্থিতি উত্তেজক হয়েছে, আবার এক মহিলা পার্থ চট্টোপাধ্যায়কে জুতো পর্যন্ত ছুড়েছিলেন। তাই তাঁদের দুজনের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছিল। সেই প্রেক্ষিতে পার্থ এবং অর্পিতার ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়েছিল জেল কর্তৃপক্ষের তরফে। সেই আর্জি মানা হয়েছে বলে জানা গিয়েছে। এবার সশরীরে নয় ভার্চুয়ালি আদালতে হাজিরা দিতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। আগামী ৩১ আগস্ট জেল থেকে…
Read More
অবশেষে বিশ্ববিদ্যালয়ে এলেন মোনালিসা

অবশেষে বিশ্ববিদ্যালয়ে এলেন মোনালিসা

রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ সেই অর্পিতা মুখোপাধ্যায়ের পর নাম উঠেছিল মোনালিসা দাসের৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই উঠে এসেছিল মোনালিসা দাসের নামে৷ কিন্তু, গত এক মাস তাঁর কোনও হদিস ছিল না৷ অবশেষে দেখা মিলল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা ও বিভাগীয় প্রধান মোনালিসা দাসের৷ এক মাস পর কাজে যোগ দিয়ে তাঁর দাবি, তিনি অসুস্থ ছিলেন৷ তাই বিদ্যালয়ে আসতে পারেননি৷ এমনকী তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন৷ এদিন দুর্নীতির প্রসঙ্গ উঠলে মোনালিসা বলেন, “আমাকে ইডি তলব করেনি। ইডির নোটিসেরও প্রশ্ন নেই। আমার বিরুদ্ধে ওঠা…
Read More
গরুপাচার কাণ্ডে এবার রাজ্যের অন্য জেলাগুলিতেও নজরদারি বাড়বে সিবিআই

গরুপাচার কাণ্ডে এবার রাজ্যের অন্য জেলাগুলিতেও নজরদারি বাড়বে সিবিআই

এই মুহূর্তে গরুপাচার কাণ্ডে তোলপাড় পরিস্থিতি রাজ্যে জুড়ে। রাজ্যের এই গরুপাচার কাণ্ডে বারংবার নাম উঠে এসেছে বীরভূমের। এবার একাধিক প্রশ্নের মধ্যে প্রশ্ন উঠছে যত দোষ কি শুধু বীরভূমের? সব কিছুর সূত্রপাত কি এখান থেকেই? গরু পাচার নিয়ে রাজ্য জুড়ে যেভাবে শোরগোল পড়ে গিয়েছে তাতে ঘুরেফিরে উঠে আসছে বীরভূমের কথা। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে শুধুমাত্র বীরভূমই যেন গরু পাচারের 'এপিসেন্টার' হয়ে উঠেছে। আদৌ কিন্তু তা নয়। বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যেকটি জেলা দিয়েই এতদিন ধরে গরু পাচার হয়ে এসেছে। মাঝে মধ্যে প্রশাসনের কড়া নজরদারিতে গরু পাচার সাময়িক বন্ধ হলেও পরবর্তীকালে তা ফের শুরু হয়েছে রমরমিয়ে। উল্লেখ্য বীরভূমের ইলামবাজারে প্রতি শনিবার গরুর হাট বসে।…
Read More
সম্প্রতি এসটিএফের জালে ধরা দুই আল কায়দা জঙ্গিকে জেরায় প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য

সম্প্রতি এসটিএফের জালে ধরা দুই আল কায়দা জঙ্গিকে জেরায় প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য

বিগত বেশ কিছুদিন ধরে ধীরে ধীরে বেড়ে চলেছে জঙ্গি তৎপরতা। সম্প্রতি স্বাধীনতা দিবসের আগে ও পরে এর তৎপরতা আরো বেশি করে দেখা দিয়েছে বলে মনে করছে রাজ্য পুলিশের এসটিএফ। এই প্রেক্ষিতে স্বাধীনতা দিবসের পরপরই কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার শাসন থেকে গ্রেফতার করা হল দুই আল কায়দা জঙ্গিকে। রাজ্য পুলিশের এসটিএফের জালে ধরা পড়েছে তারা। ধৃতরা হল আব্দুর রকিব সরকার ওরফে হাবিবুল্লা ওরফে হারিফ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা সে। অপর ধৃত কাজি আহসান উল্লাহ ওরফে হাসান। সে হুগলির আরামবাগের বাসিন্দা। এই রকিবকে জেরা করেই ইতিমধ্যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে খবর। এসটিএফ সূত্রে খবর, রকিব স্বীকার করেছে আল কায়দার ভারতীয়…
Read More
নিখোঁজ হল আঠেরোজন মৎসজীবী, বাড়ছে আশঙ্কা

নিখোঁজ হল আঠেরোজন মৎসজীবী, বাড়ছে আশঙ্কা

চলতি সপ্তাহের শুরু থেকেই জারি হয়েছিল সতর্কতা নিমচাপ নিয়ে। গতকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকেই বলা হয়েছিল আবহাওয়া আরও খারাপ হতে পারে। শেষ কিছু দিন ধরে আবহাওয়া এমনিতেই ঠিক যাচ্ছে না। তারই মধ্যে বঙ্গোপসাগরে গিয়েছিল একটি ট্রলার। ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন কাকদ্বীপ-নামখানা এলাকার কয়েকজন মৎসজীবী। তারাই এখন নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে যে ট্রলারডুবি হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে খবর মিলেছে, ইলিশ ধরতে শুক্রবার বঙ্গোপসাগরে গিয়েছিল এই ট্রলারটি। তাতে ১৮ জন মৎসজীবী ছিল। সকলে কাকদ্বীপ-নামখানা এলাকার। ফেরার সময়ের পর থেকেই তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে, সুন্দরবন ব্যাঘ্রপ্রকল্পের অন্তর্গত…
Read More
বড় পদক্ষেপ, শুরু হল রোজভ্যালি, সারদা মতো আমানতকারীর টাকা ফেরানোর প্রক্রিয়া

বড় পদক্ষেপ, শুরু হল রোজভ্যালি, সারদা মতো আমানতকারীর টাকা ফেরানোর প্রক্রিয়া

সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা নিয়ে হয়েছে নয় ছয়। আজ থেকে প্রায় সাত আট বছর আগে রাজ্যে একের পর এক বেআইনি অর্থ লগ্নি সংস্থার রমরমা দেখা গিয়েছিল। সারদা, আইকর, টাওয়ার এবং পৈলানের মতো চিটফান্ড কোম্পানি গুলিতে লক্ষ লক্ষ মানুষ টাকা রেখেছিলেন। পরে ভুক্তভোগী হয়েছিলেন আমানতকারীরা। এবার তাঁদের একটা বড় অংশ হয়তো স্বস্তি পেলেন। কারণ ৮৫ হাজার আমানতকারীদের হাতে উঠল চেক এবং তা তুলে দিল প্রাক্তন বিচারপতির একক কমিটি। ৮৫ হাজার আমানতকারীদের হাতে চেক তুলে দিয়েছে প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের একক কমিটি। বেআইনি অর্থলগ্নি সংস্থা পৈলান গ্রপের যাঁরা আমানতকারী তাদের মধ্যে ৮৫ হাজার মানুষের হাতে চেক তুলে দেওয়া চলছে। ১০০…
Read More
বাড়তে থাকা সংক্রমণের মাঝে নতুন করে চিন্তা বাড়াচ্ছে যক্ষ্মা

বাড়তে থাকা সংক্রমণের মাঝে নতুন করে চিন্তা বাড়াচ্ছে যক্ষ্মা

করোনাভাইরাসের জর্জরিত সাধারণ মানুষ। এরই মধ্যে আবার মাঙ্কিপক্স, ফ্লু, ডেঙ্গু প্রভৃতি রোগ নিয়েও আতঙ্ক তৈরি হয়েছে। এই রোগের জ্বালায় আপাতত নাস্তানাবুদ হয়েছে সাধারণ মানুষ। তবে এরই মাঝে নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে যক্ষ্মা। প্রধানত উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, শুধুমাত্র আলিপুরদুয়ারের কালচিনিতে যক্ষ্মা রোগীর সংখ্যা ৩৪০ টপকে গিয়েছে। তাই তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। এই রোগ যাতে আরও দ্রুত ছড়িয়ে না পড়ে তার জন্য ইতিমধ্যেই কিছু নির্দেশ দেওয়া হয়েছে। যক্ষ্মায় আক্রান্ত যে কোনও ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। এছাড়াও কোনও রকম উপসর্গ যেমন দু-সপ্তাহের বেশি জ্বর, ওজন কমে যাওয়া, কাশি ইত্যাদি থাকলে যেন বাড়িতে সময় নষ্ট না করা…
Read More
বড় ঘোষণা, ক্যানসারের মতো দুরারোগ্য চিকিৎসাও হবে স্বাস্থ্যসাথী কার্ডে

বড় ঘোষণা, ক্যানসারের মতো দুরারোগ্য চিকিৎসাও হবে স্বাস্থ্যসাথী কার্ডে

এই মুহূর্তে রাজ্য জুড়ে চলতে থাকা একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসাথী প্রকল্প। এবার এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে নিখরচায় আরও ৭০ ধরনের চিকিৎসার সুযোগ পাবেন রাজ্যের সাধারণ মানুষ। এর মধ্যে থাকছে ক্যানসারের চিকিৎসাও। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতেই রাজ‌্যবাসীর জন্য এই ঘোষণা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অনেকের মতে, এই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবাসীকে বড় 'উপহার' দিলেন। জানান হয়েছে, এবার থেকে ক‌্যানসারের জন‌্য তীব্র ব‌্যথার উপশমের চিকিৎসা-সহ আরও অনেক রোগের চিকিৎসার সুযোগ মিলবে স্বাস্থ‌্যসাথী প্রকল্প থেকে। অন্তত ৭০ ধরনের চিকিৎসার সুযোগ পাবেন রাজ্যের মানুষ। আরও জানা গিয়েছে, ব‌্যথার বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে ৮ থেকে ৬৫ হাজার…
Read More
বাড়ছে তৎপরতা, এবার সিবিআই-এর নজরে অনুব্রত-কন্যা

বাড়ছে তৎপরতা, এবার সিবিআই-এর নজরে অনুব্রত-কন্যা

এই মুহূর্তে গরুপাচার কাণ্ডে জর্জরিত রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনি৷ রয়েছেন সিবিআই-এর হেফাজতে৷ এবার সিবিআই-এর আতস কাঁচে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের কোম্পানি৷ গরু পাচার মামলার তদন্তে নেমে সুকন্যার দুটি কোম্পানির নাম সিবিআই-এর হাতে এসেছে৷ তার মধ্যে একটি কোম্পানির অন্যতম শেয়ার হোল্ডার অনুব্রত মণ্ডল। নথি অনুযায়ী, একটি অ্যাগ্রো কেমিক্যাল কোম্পানির ২৫ শতাংশ শেয়ার রয়েছে অনুব্রত মণ্ডলের নামে৷ বাকি ৭৫ শতাংশ শেয়ারের মালিক তাঁর মেয়ে সুকন্যা৷ এই সংস্থার পাশাপাশি একাধিক রাইস মিলেরও হদিশ পেয়েছে সিবিআই। ‘ভোলে বোম’ সহ তিন থেকে চারটি রাইস মিল রয়েছে এই তালিকায়৷ তদন্তকারী আধিকারিকরা অনুমান, গরুপাচার চক্র থেকে আসা একটা বড় অঙ্কের টাকা এই…
Read More
এবার আরো তৎপর CBI, নজরে একাধিক ব্যবসায়ী

এবার আরো তৎপর CBI, নজরে একাধিক ব্যবসায়ী

বিফলে গেল সমস্ত প্রচেষ্টা। অবশেষে আর গ্রেফতারি এড়াতে পারলেন না৷ অসুস্থতার দোহাই দিয়েও আর রক্ষে হলো না, গরু পাচার মামলায় চৌদ্দ দিনের জন্য সিবিআই-এর হেফাজতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। অন্যদিকে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হতেই নড়েচড়ে বসেছেন বীরভূমের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীরা। কারণ জানা যাচ্ছে ইতিমধ্যেই, অনুব্রত এবং তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের সম্পত্তির উৎস খুঁজতেই সামনে এসেছে একাধিক নাম। প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে বীরভূমে অনুব্রতর গ্রেফতারের শুরুটাই হয়েছিল এই প্রাক্তন দেহরক্ষীকে কেন্দ্র করে। এরপর দিন কয়েক আগে বীরভূমের নামকরা এক পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের বাড়িতেও হানা দেন ইমপোর্টমেন্ট ডিরেক্টরেটেড আধিকারিকরা। পরিশেষে বৃহস্পতিবার তৃণমূলের জেলা…
Read More
কেষ্টর বিরুদ্ধে একাধিক তথ্য সিবিআই-এর হাতে

কেষ্টর বিরুদ্ধে একাধিক তথ্য সিবিআই-এর হাতে

একের পর এক হাজিরা এড়ানোই কি কাল হলো কেষ্টর? একবার দুবার নয় দশবার সিবিআই-এর তলব এড়িয়েছেন অনুব্রত। তিনি অসুস্থ আছেন, এই দোহাই দিয়েই প্রতিবার হাজিরা এড়িয়েছেন তিনি৷ কিন্তু, গ্রেফতারি এড়াতে পারলেন না অনুব্রত মণ্ডল৷ গরু পাচার মামলায় বৃহস্পতিবার বীরভূমে তৃণমূল জেলা সভাপতিতে গ্রেফতার করা সিবিআই৷ সূত্রের খবর, শুক্রবার সকাল থেকে নিজাম প্যালেসে সিবিআই গোয়েন্দাদের চোখা প্রশ্নের মুখে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা। গরুপাচার মামলায় গ্রেফতার এনামুল হক এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করে একাধিক তথ্য সামনে এসেছে। সেই সকল তথ্য সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেষ্টকে৷ সূত্রের খবর, বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে কোটি কোটি টাকার চুক্তি করে মসৃণভাবে চালানো হত…
Read More
এক দু বার নয় দশম বারের মতো তলব এরিয়ে গেলেন অনুব্রত

এক দু বার নয় দশম বারের মতো তলব এরিয়ে গেলেন অনুব্রত

পূর্বেও একের পর তলব এড়িয়ে গেছেন তিনি৷ বারংবার একই ঘটনার পরিপ্রেক্ষিতেএবারেও অনুমান ছিল যে তিনি এবারেও হাজিরা দেবেন না৷ সেই অনুমানকে সত্যি করে এবারেও হাজিরা এড়িয়ে গেলেন তিনি৷ গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে৷ কিন্তু, এদিন হাজিরা দেননি৷ শেষ খবর পাওয়া পর্যন্ত সিউড়ির বাড়িতেই রয়েছেন কেষ্ট। জানিয়েছেন শরীর ভালো নেই তাঁর৷ এখন অনুব্রতর বিরুদ্ধে সিবিআই কী পদক্ষেপ করে সেটাই দেখার। মঙ্গলবার অনুব্রতর বোলপুরের বাড়িতে পৌঁছন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ও নার্সের দল৷ তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক জানান, অর্শের সমস্যা রয়েছেন তৃণমূল নেতার। তার উপর শ্বাসকষ্ট,…
Read More
কেন্দ্র সরকারের তরফে মিটিয়ে দেওয়া হলো সমস্ত বকেয়া

কেন্দ্র সরকারের তরফে মিটিয়ে দেওয়া হলো সমস্ত বকেয়া

রাজ্য সরকারের করা চিঠির আবেদনে সাড়া দিলো কেন্দ্র সরকার। বাকি থাকা সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হলো কেন্দ্র সরকারের তরফে। কর বাবদ প্রাপ্য দুই কিস্তির মোট অর্থ ৮ হাজার ৭৭৬ কোটি ৭৬ লক্ষ টাকা আজ কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে প্রদান করেছে। বাংলা ছাড়াও ত্রিপুরা ৮২৬ কোটি টাকা এবং অসম ৩ হাজার ৬৪৯ কোটি ৩০ লক্ষ টাকা এই খাতে পেয়েছে। সব মিলিয়ে রাজ্য সরকারগুলিকে কেন্দ্রীয় সরকার ১০ আগস্ট মোট ১ লক্ষ ১৬ হাজার ৬৬৫ কোটি ৭৫ লক্ষ টাকা হস্তান্তরিত করেছে। আসলে প্রতি মাসেই রাজ্যগুলিকে এই খাতে ৫৮ হাজার ৩৩২ কোটি ৮৬ লক্ষ টাকা দেওয়া হয়। রাজ্যগুলির মূলধনের যোগান এবং উন্নয়ন খাতে ব্যয়ের…
Read More
অবশেষে জয়ের হাসি হাসলেন ধনখড়

অবশেষে জয়ের হাসি হাসলেন ধনখড়

অবশেষে জয়ের হাসি হাসলেন তিনি৷ পূর্ব অনুমানকে সত্যি করে মার্গারেট আলভাকে বড় ব্যবধানে হারিয়ে উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকড়৷ উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ছিল ৩৭১টি ভোট। সেখানে ৫২৮টি ভোট পেয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল৷ মোট ভোটের ৭০ শতাংশ পেয়েছেন তিনি। ভোটের নিরিখে বিদায়ী উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুকেও পিছনে ফেলে দিয়েছেন ধনকড়। তাঁর থেকে প্রায় দু’শতাংশ বেশি ভোট পেয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল৷ উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭৮০ জন সাংসদের ভোট দেওয়ার কথা। লোকসভার ৫৪৩ জন এবং রাজ্যসভার ২৪৫ জন সাংসদ রয়েছেন। তবে, এই মুহূর্তে রাজ্যসভায় আটটি আসন খালি রয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকেন তৃণমূলের ৩৪ জন সাংসদ। দলের নিষেধ থাকলেও, তা অগ্রাহ্য করে অবশ্য ভোট দেন…
Read More