31
Jan
গত বছর শীতের দেখা না পেলেও, চলতি বছরের মাঝ বরাবর জাঁকিয়ে বসেছিলো শীত৷ ইংরেজি বছরের প্রথম মাস প্রায় শেষ৷ ফেব্রুয়ারির আগে বঙ্গে বেশ জাঁকিয়ে বসেছে শীত৷ পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই হু হু করে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া৷ সপ্তাহান্তে শুরু হয়েছে শীতের ঝোড়ো ইনিংস৷ কিন্তু এই সুখ সাময়িক৷ সরস্বতী পুজোয় ফের বৃষ্টির আশঙ্কা৷ এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস৷ পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা সরতেই আকাশে ঝলমল করে উঠেছে রোদ৷ কাঁপুনি ধরেছে বঙ্গে৷ কলকাতা ও সংলগ্ন এলাকায় ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার হচ্ছে আকাশ৷ কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আর তামিলনাড়ুতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গাঙ্গেয় বঙ্গে ঢুকতে শুরু করবে প্রচুর পরিমাণে…
