01
Mar
প্রতিনিয়ত জিনিষপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে রাজ্যে৷ মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের বাড়ল আমুল দুধের দাম৷ দাম বাড়ছে গোটা দেশেই৷ লিটারপ্রতি দুধে ২ টাকা মূল্য বৃদ্ধির কথা ঘোষণা করেছে আমুল৷ ফলে মাসের শেষে খরচ বাড়ল আমআদমির৷ এই নয়া দাম কার্যকর হবে ১ মার্চ থেকে৷ অর্থাৎ রাত পোহালেই বাড়বে আমুল দুধের দাম৷ প্রতি লিটারে ২ টাকা আর ৫০০ এমএল দুধে ১ টাকা করে বেশি দিতে হবে ক্রেতাদের৷ দেখতে গেলে লিটারে ২ টাকা মূল্য বৃদ্ধি আসলে MRP-র উপরে ৪ শতাংশ দামের বৃদ্ধি। এই দুর্মূল্য বাজারে ২টাকা খুব বেশি না হলেও, মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কাছে তা নিশ্চিত ভাবেই চিন্তার৷ বাজারে আমুল কোম্পানির একাধিক প্রোডাক্ট রয়েছে৷ আমুল…
