07
Aug
কথা রাখলেন রাজ্যের মমতাময়ী দিদি, কথা মতো মা বোনদের পাশে থাকলেন তিনি। একুশে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মিটে গেল মান অভিমানের পালা। হ্যাট্রিক করে তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তার নিজ পদে ফেরার পর এই প্রথম জঙ্গলমহলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর অভিমান মিটিয়ে একুশের বিধানসভা ভোটে একুশের বিধানসভা নির্বাচনে ‘বাংলার নিজের মেয়ে’র উপর ভরসা রেখেছে ঝাড়গ্রাম। জঙ্গলমহলে হারানো জমি পুনরুদ্ধার অনেকটা করেছে তৃণমূল কংগ্রেস। প্রতিদানে এবার মা–বোনদের শ্রদ্ধা জানানোর পালা। তাই আগামী ৯ অগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস এবং বিশ্ব আদিবাসী দিবসের দিন ঝাড়গ্রামে বিস্তর কর্মসূচি রেখেছেন তৃণমূল সুপ্রিমো। নবান্ন সূত্রে খবর, সোমবার ফের ২ দিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী…
