10
Sep
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড়োসড়ো দুর্নীতি৷ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট৷ ২০১৪ সালে টেট-এর ভিত্তিতে প্রাথমিকে নিয়োগ নিয়ে ফের অসন্তোষ করল কলকাতা হাইকোর্ট৷ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের সম্পূর্ণ তালিকা তলব করেছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তা আদালতে পেশ করতে হবে৷ পদে নিয়োগের যোগ্যতা না থাকা সত্ত্বেও একাধিক নিয়োগের অভিযোগ উঠেছে মামলায়৷ অভিযোগের বৃহত্তর প্রেক্ষাপটে মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে৷ ২০১৪ সালের প্রাথমিক টেটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সহ একাধিক জায়গায় একাধিক মামলা হয়েছে৷ তবে এই প্রথম জনস্বার্থ মামলা গ্রহণ করা হল কলকাতা হাইকোর্টে৷ মূলত এই…
