west bengal

চালু করা হলো নতুন একটি প্রকল্প

চালু করা হলো নতুন একটি প্রকল্প

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম ‘হাসির আলো’। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছে একটি দারুণ স্কিম। সেই প্রকল্পের অধীন থাকা গ্রাহকরা তিন মাসে ৭৫ ইউনিট অবধি বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পেয়ে থাকেন। অর্থাৎ প্রায় ৩০০ টাকা সাশ্রয় হয় তাঁদের। এই প্রকল্পের দৌলতে উপকৃত হয়েছেন রাজ্যের বহু মানুষ। এই প্রকল্পের সুবিধা সেই সকল উপভোক্তারা পাবেন যাদের ০.৩ কিলোওয়াটের ক্ষমতা সম্পন্ন গৃহস্থলীর জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ আছে। এছাড়া রাজ্য সরকারের এই স্কিমে আবেদন করতে হলে ওই গ্রাহককে কিন্তু বিপিএল তালিকাভুক্ত হতে…
Read More
বেতন বাড়ল সরকারি কর্মীদের

বেতন বাড়ল সরকারি কর্মীদের

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ না বাড়লেও এবার বেতন বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের ইএসআই হাসপাতালে নিযুক্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকার তরফে। তার আগেই বেতন বৃদ্ধি করা হল এই সকল কর্মীদের। ইএসআই হাসপাতালে নিযুক্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের তিন হাজার টাকা করে বেতন বাড়ালো রাজ্য সরকার। এর আগে তাদের বেতন ছিল ১২ হাজার টাকা। সেই বেতন এক ধাক্কায় বেড়ে হল ১৫ হাজার টাকা। নভেম্বর মাস থেকেই বর্ধিত হারে বেতন…
Read More
বড় নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে

বড় নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে

যে কোনো নির্বাচনে ইভিএমের একটা বড় ভূমিকা থাকে। এটি ছাড়া ভোট পর্ব অসম্পূর্ণ। তবে অন্যদিকে ভোটে হারলেই ইভিএমের দিকে আঙুল! নির্বাচন মিটতেই ইভিএমে কারচুপির অভিযোগে প্রায়ই সরব হতে দেখা যায় বিরোধীদের। এমতাবস্থায় ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোট করানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এবার সেই মামলায় বড় মন্তব্য করল শীর্ষ আদালত। ব্যালটে ভোট করানোর আর্জি জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন ডা. কে পাল নামের একজন আইনজীবী। শীর্ষ আদালতের বিচারপতি পিবি বরাল এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এদিন ব্যালটে ভোট করানোর আবেদন খারিজ করে দেয় আদালত। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে…
Read More
বড় ঘোষণা মেয়রের

বড় ঘোষণা মেয়রের

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার আগে থেকেই উন্নয়নের দিকে বিশেষ নজর থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আমলে বহু জনপ্রিয় স্থানের সৌন্দর্যায়ন হয়েছে। এবার যেমন বাগবাজারে সারদা মায়ের বাড়ির এলাকার সৌন্দর্যায়ন হতে চলেছে। প্রত্যেক বছর দূরদূরান্ত থেকে বহু মানুষ এখানে ছুটে আসেন। এবার সেখানকারই ‘ভোলবদলে’র দায়িত্ব নিয়েছে কলকাতা কর্পোরেশন। মুখ খোলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানকার বস্তিবাসীদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে নতুন ফ্ল্যাট দেওয়া হবে। জানা যাচ্ছে, সৌন্দর্যায়নের দ্বিতীয় ধাপে এই ফ্ল্যাট তৈরির কাজ হচ্ছে। সেই কাজ পরিদর্শন করতে যান ফিরহাদ। কাজ পরিদর্শনের পর কলকাতার মেয়র বলেন, আগামী বছর পুজোর আগেই দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হবে। ফলে শীঘ্রই বস্তিবাসীদের একাংশ নতুন ফ্ল্যাট…
Read More
জোরালো হচ্ছে আন্দোলন

জোরালো হচ্ছে আন্দোলন

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বহুদিন থেকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। বছর শেষে এবার আরও জোরদার প্রতিবাদ। সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতার দাবিতে এবার আরও একধাপ এগিয়ে জোড়ালো আন্দোলনে নামতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। এই বিষয়ে রবিবার সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান-সহ একগুচ্ছ দাবিতে আগামী ২২ ডিসেম্বর, ২৩ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর হবে কর্মসূচি। এই তিন দিনই নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভ…
Read More
প্রকাশ্যে কারণে আসছে নয়া অভিযোগ

প্রকাশ্যে কারণে আসছে নয়া অভিযোগ

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের অভিযোগের মুখে চিকিৎসক শান্তনু সেনের গোষ্ঠী। অভিযোগ, চূড়ান্ত বেআইনিভাবে নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তারা। ইন্ডিয়ান মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশনের বঙ্গীয় শাখার নির্বাচন ঘিরে এই অভিযোগ। সম্প্রতি বেশ কিছু চিকিৎসক শান্তনু সেনের গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন। যদিও সেসবে আমল দিতে নারাজ ইন্ডিয়ান মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি চিকিৎসক শান্তনু সেন। তার পাল্টা উত্তর, অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে গিয়ে জানাক। এই নিয়েই শোরগোল। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএম‌এ) বেঙ্গলের রাজ্য সম্পাদক…
Read More
হালকা বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

হালকা বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে গতকাল ভিজেছে সহ দক্ষিণের একাধিক জেলা। বেশ খানিকটা তাপমাত্রাও চড়েছে। আজ ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কোথাও অবশ্য ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতাতেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদিও তার সামান্যই সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার খুব একটা…
Read More
নতুন বছরে হবে মামলার শুনানি

নতুন বছরে হবে মামলার শুনানি

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে টানাপড়েন চলছে। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। যদিও বেশ অনেকটা সময় হয়ে গেল এই মামলার শুনানি হয়নি। ইতিমধ্যেই জানা গিয়েছে, ২০২৫ সালের শুরুতেই শীর্ষ আদালতে এই মামলা উঠতে পারে। তার আগেই বড় মন্তব্য করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। রিপোর্ট বলছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে বাংলার…
Read More
সুখবর, পাঁচ হাজার টাকা পাবে রাজ্যবাসী

সুখবর, পাঁচ হাজার টাকা পাবে রাজ্যবাসী

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষীর ভান্ডার। লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতিমাসে পেয়ে থাকেন ভাতা। তবে এবার রাজ্য সরকার এমন একটি প্রকল্প নিয়ে এসেছে যার মাধ্যমে মিলবে পাঁচ হাজার টাকা। এই প্রকল্পের সুবিধা পাবেন পুরুষ ও নারী উভয়ই। রাজ্য সরকার ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে তাঁত শিল্পীদের জন্য। এককালীন কো অপারেটিভ ব্যাংকের ঋণ মুকুব, এককালীন ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য, সুতো ক্রয় করার ক্ষেত্রে ১০% ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়াও ৫০০০…
Read More
প্রকাশ্য এলো কোটি টাকার জালিয়াতি

প্রকাশ্য এলো কোটি টাকার জালিয়াতি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই চিটফান্ড প্রতারণা মামলায় ফের অ্যাকশনে ইডি। কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগে এবার প্রয়াগ গ্রুপের ডিরেক্টরদের গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিউ আলিপুরে প্রয়াগ গ্রুপের ডিরেক্টর, বাসুদেব বাগচী এবং অভীক বাগচীর বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই তাঁদের গ্রেফতার করা হয়। ওড়িশায় দায়ের হওয়া মামলায় ২০১৭ সালে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন প্রয়াগ কর্তারা। এরপর কেটে গিয়েছে প্রায় ৭ বছর। বর্তমানে তাঁরা জামিনে মুক্ত ছিলেন। এবার ইডির হাতে গ্রেফতার হলেন বাসুদেব…
Read More
হচ্ছে জল্পনা, বৈঠকে ডাক পেলেন না হেভিওয়েট সাংসদ

হচ্ছে জল্পনা, বৈঠকে ডাক পেলেন না হেভিওয়েট সাংসদ

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিধানসভা উপনির্বাচনে সদ্য ছয়ে-ছয় করেছে তৃণমূল। এরপর দলের কর্মসমিতির বৈঠকে জানা যাচ্ছে, এই বৈঠকে দলের সকল সাংসদ, বিধায়ক ও জেলার শীর্ষ নেতৃত্বকে ডাকা হয়েছে। আমন্ত্রণ পেয়েছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও। তবে তাৎপর্যপূর্ণভাবে ডাক পাননি দলের এক হেভিওয়েট সাংসদ। বৈঠকে ডাক পেলেন না তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর তাঁর বেশ কিছু মন্তব্য দলের অস্বস্তি বাড়িয়েছিল। বর্তমানে রাজ্য বিধানসভায় শাসক দলের বিধায়ক…
Read More
দিল্লির সঙ্গে টক্কর ,দুর্গাপুরের দূষণের মাত্রা দেখে  বলছেন শহরবাসী

দিল্লির সঙ্গে টক্কর ,দুর্গাপুরের দূষণের মাত্রা দেখে  বলছেন শহরবাসী

এ যেন দিল্লির সঙ্গে টক্কর। দুর্গাপুরের দূষণের মাত্রা দেখে এমনই বলছেন শহরবাসী। মঙ্গলবার দিনভর দুর্গাপুরে বাতাসের সার্বিক গুণমান সূচক ছিল ৩০০-র অনেক উপরে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তালিকা অনুযায়ী যা ‘খুব খারাপ’। হাওয়া না বওয়ায় এই পরিস্থিতি, মত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ২০১৪ থেকে বাতাসের গুণমান সহজবোধ্য করতে সূচক নির্ধারণ শুরু হয়। বাতাসের গুণমান সূচক ০-৫০ হলে তা ভাল। ৫১-১০০ সন্তোষজনক। সূচক ১০১-২০০ হলে তা মাঝারি মানের। সূচক ২০১-৩০০ হলে খারাপ এবং ৩০১-৪০০ হলে খুব খারাপ পর্যায়ে পড়ে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আঞ্চলিক চিফ ইঞ্জিনিয়ার অরূপ দে বলেন, ‘‘দুর্গাপুরের কোথাও কোথাও সূচক প্রায় ৪০০-র উপরে চলে গিয়েছে বলে জানতে…
Read More
ফেনজ়ল এসে পড়ায় বঙ্গে শীতের আমেজেও ভাটা পড়তে চলেছে

ফেনজ়ল এসে পড়ায় বঙ্গে শীতের আমেজেও ভাটা পড়তে চলেছে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বুধবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘ফেনজ়ল’। উপগ্রহচিত্র বিশ্লেষণ করে আবহাওয়া দফতরের অনুমান, আগামী দু’দিনে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর এবং উত্তর-পশ্চিমে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। শনিবার এটির স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে ফেনজ়লের সরাসরি প্রভাব না পড়লেও তার জেরে সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলায়। আগামী শনি ও রবিবার দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার উপকূল সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ফেনজ়ল এসে পড়ায় বঙ্গে শীতের আমেজেও ভাটা পড়তে চলেছে বলে…
Read More
পশ্চিমবঙ্গের কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা

পশ্চিমবঙ্গের কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা উৎসবের মরসুমে ৩% ডিএ (মর্ঘ ভাতা) বৃদ্ধি পেয়েছে। ৭ম বেতন কমিশনের অধীনে কর্মীরা বর্তমানে ৫৩ % ডিএ পান। ৫ম এবং ৬ষ্ঠ বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও ডিএ বৃদ্ধি পেয়েছে। তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখনও কোনো সুখবর পাননি। কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির পরে বেশ কয়েকটি রাজ্য সরকারও তা অনুসরণ করেছিল। অনেক রাজ্য সরকারি কর্মচারী ভাতা বৃদ্ধির সুসংবাদ পেয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গ সেই তালিকায় নেই। পশ্চিমবঙ্গ সরকার এখনও ডিএ বৃদ্ধির ঘোষণা দেয়নি। কবে নাগাদ ঘোষণা হতে পারে তা নিয়ে জল্পনা চলছে।  গত ডিসেম্বরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরের জানুয়ারি থেকে কার্যকর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন।…
Read More