west bengal

বাজারদরকে নিয়ন্ত্রন করতে বৈঠকের ডাক দিলেন রাজ্যের মুখ্যসচিব

বাজারদরকে নিয়ন্ত্রন করতে বৈঠকের ডাক দিলেন রাজ্যের মুখ্যসচিব

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। এই আবহে আচমকাই নবান্নে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। জানা যাচ্ছে, সেখানে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, অফিসার, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সরকারি টাস্ক ফোর্সের সদস্যরা হাজির থাকবেন। দুর্গাপুজো আসতে আর কয়েকটা দিন বাকি। এই অবস্থায় যদি বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দাম বৃদ্ধি পায়, তাহলে সাধারণ মানুষের চাপ বাড়বে। তাই আগেভাগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নে এই বৈঠক ডাকা হয়েছে। এর আগে ৯ সেপ্টেম্বর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মমতা বলেছিলেন, পুজোর আগে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির একটা…
Read More
বড় দূর্নীতি ফাঁস প্রাক্তন অধ্যক্ষের

বড় দূর্নীতি ফাঁস প্রাক্তন অধ্যক্ষের

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় শিরোনামে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ইতিমধ্যেই আর্থিক দুর্নীতি এবং তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। এবার সন্দীপের নয়া ‘কীর্তি’তে শোরগোল পড়ে গিয়েছে। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, সরকারি হাসপাতালের অধ্যক্ষ হওয়া সত্ত্বেও প্রাইভেট প্র্যাকটিস চালাতেন সন্দীপ। তবে শুধু প্রাইভেট প্র্যাকটিস করেই ক্ষান্ত দেননি প্রাক্তন অধ্যক্ষ, সেই সঙ্গে প্রাইভেট অপারেশনও করতেন তিনি। এখান থেকে মোটা টাকা আয় করতেন এই চিকিৎসক। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা এমনটাই অনুমান করছেন। একাধিক মফস্বল-শহর জুড়ে প্রাক্তন অধ্যক্ষ নিজের প্রাইভেট প্র্যাকটিস চালাতেন। জায়গা অনুযায়ী পরিবর্তিত হতো তাঁর ‘ফি’। ৫০০, ৭০০ টাকা…
Read More
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সন্দীপের একাধিক সম্পত্তির কথা

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সন্দীপের একাধিক সম্পত্তির কথা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার যেমন জানা গেল, ‘বড়’ পদক্ষেপ নিতে পারে ইডি। আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার পর থেকেই শিরোনামে রয়েছেন সন্দীপ। বর্তমানে সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে ইডি, সিবিআই। এবার জানা যাচ্ছে, সন্দীপ এবং তাঁর স্ত্রী সঙ্গীতার নামে থাকা অন্তত ৭টি প্রপার্টি বাজেয়াপ্ত করতে পারে ইডি। এর মধ্যে রয়েছে ৬টি বাড়ি এবং একটি ফার্ম হাউস। আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে সন্দীপের বেশ কিছু আত্মীয় এবং ঘনিষ্ঠদের বাড়িতে হানা…
Read More
বজ্রবিদ্যুতের পূর্বাভাস, ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর

বজ্রবিদ্যুতের পূর্বাভাস, ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে আরও বাড়বে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাংলাদেশে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। রাজ্যে ফের মৌসুমী অক্ষরেখা সক্রিয়। আজ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের প্রায় সব জেলাতে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। সব জেলায় জারি সতর্কতা।…
Read More
পদত্যাগের দাবি করে দায়ের হলো মামলা

পদত্যাগের দাবি করে দায়ের হলো মামলা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় শিরোনামে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তাঁর পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা। এবার বিনীতের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা হতেই বড় নির্দেশ দিল আদালত। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলছে। উচ্চ আদালত জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তাই এরপরের দিন তথা ১৮ সেপ্টেম্বর এই আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। আরজি কর কাণ্ডের আবহে জুনিয়র চিকিৎসকরা একাধিকবার কলকাতার পুলিশ কমিশনারের ইস্তফার দাবি জানিয়েছেন।’ এবার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা উঠল। আগামী ১৮ সেপ্টেম্বর…
Read More
একাধিক নিষেধাজ্ঞা সিভিক ভলান্টিয়ারদের জন্য

একাধিক নিষেধাজ্ঞা সিভিক ভলান্টিয়ারদের জন্য

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার হাসপাতালের অন্দরে সিভিক ভলেন্টিয়ারদের যেখানে সেখানে ঘুরে বেড়ানো নিয়ে বিরাট মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘যারা হাসপাতালের সুরক্ষার দায়িত্বে রয়েছেন, তাঁদের সুনিশ্চিত করতে হবে, যে কেউ ইচ্ছা হলেই যেন এমারজেন্সি ওয়ার্ডে ঢুকে পড়তে না পারেন। তাহলে ডাক্তারদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে? কারা এমারজেন্সি ওয়ার্ডে যেতে পারবেন সেটা সিআইএসএফকে নিশ্চিত করতে হবে’। এখানেই না থেমে বিচারপতি চন্দ্রচূড় বলেন, কোনও একজন সিভিক ভলেন্টিয়ারকে সম্পূর্ণ এমারজেন্সি ওয়ার্ডে ঘুরে বেড়াতে দেওয়া যাবে না। কারণ সেখানে ডাক্তাররা কাজ ডিউটি…
Read More
সন্দীপের বিরুদ্ধে ভয়ানক তথ্য সামনে এলো

সন্দীপের বিরুদ্ধে ভয়ানক তথ্য সামনে এলো

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় শিরোনামে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার তাঁর নয়া ‘কীর্তি’ ফাঁস! গত ৯ আগস্ট আরজি করের চারতলার সেমিনার রুম থেকে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। করল সিবিআই তদন্তকারী সংস্থা এবার সিবিআই সূত্রে জানা যাছে, নিও নেটাল কেয়ার ইউনিটের ইঞ্জেকশন অ্যাম্পিউলের বরাত নিজের এক লোককে পাইয়ে দেওয়ার চেষ্টা করছিলেন সন্দীপ। গত ৭ আগস্ট আরজি করের তৎকালীন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠের স্বাক্ষর করা টেন্ডার নোটিশ জারি হয়েছিল। নিও নেটাল কেয়ার ইউনিটের ইঞ্জেকশনে অ্যাম্পিউলের টেন্ডার ডাকা হয়েছিল। ১৪ আগস্ট ২০২৪-এর মধ্যে তা জমা করতে হতো। জানা যাচ্ছে, হাসপাতালের চার…
Read More
আজও বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য

আজও বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণ বুধবারও বৃষ্টিতে ভিজেছে বাংলার একাধিক জেলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এদিন হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি হবে। এরপর শুক্রবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূল-সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজও। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। এদিন উত্তর…
Read More
আসন্ন পূজার আগেই ডাক দেওয়া হচ্ছে নবান্ন অভিযানের

আসন্ন পূজার আগেই ডাক দেওয়া হচ্ছে নবান্ন অভিযানের

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় গত ২৭ অগস্ট নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। জাতীয় পতাকা হাতে নিয়ে রাজপথে নেমে শুরু হয়েছে প্রতিবাদ। এরপর এই ঘটনায় জল গড়ায় হাইকোর্টে। এদিকে শোনা যাচ্ছে নবান্ন কর্মসূচিতে মানুষের স্বতস্ফূর্ত সাড়া দেখে ফের একবার ছাত্র সমাজ এক নয়া অভিযানের ডাক দিতে চলেছে। নবান্ন অভিযানে ছাত্র সমাজের অন্যতম মুখ শুভঙ্কর হালদার জানান, “পরিকল্পনা চলছে আমাদের। পুজোর আগেই আমরা দ্বিতীয় অভিযানে নামব। খুব শীঘ্রই সবটা সকলে জানতে পারবেন।” ২৭ অগস্ট ঘটনার দিন কলেজ স্কোয়্যার এবং সাঁতরাগাছি, দু’টি জায়গা থেকে মিছিল বের করে ছাত্র সমাজ। সেই…
Read More
চরম বিপাকে পরীক্ষার্থীরা

চরম বিপাকে পরীক্ষার্থীরা

বছর ঘুরলেই শুরু পরীক্ষা পর্ব। হাতে বাকি মাত্র আর কিছুদিন। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। এই মুহূর্তে জোরকদমে পড়াশোনা করছেন ২০২৫ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। পছন্দের কলেজে ভর্তি হতে গেলে এই পরীক্ষায় ভালো রেজাল্ট করা মাস্ট। এবার উপস্থিতির হার নিয়ে কড়াকড়ির পথে হাঁটল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার পদ্ধতিতে হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। একাদশ এবং দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট ৪টি পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। এবার এই চারটি পরীক্ষার ক্ষেত্রেই উপস্থিতির হার নিয়ে কড়াকড়ির পথে হেঁটেছে সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে ৭০% উপস্থিতি বাধ্যতামূলক করার কথা। কোনও পরীক্ষার্থীর যদি ৫০% এর নীচে…
Read More
চাঞ্চল্যকর তথ্য জানালেন হাসপাতালের ডিন

চাঞ্চল্যকর তথ্য জানালেন হাসপাতালের ডিন

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার পর শিরোনামে উঠে এসেছে রাজ্যের নানান মেডিক্যাল কলেজ। এর মধ্যে অন্যতম এসএসকেএম। এই হাসপাতালের জুনিয়র চিকিৎসক অভীক দে-র নাম জড়িয়েছে বহু জায়গায়। এই আবহে এবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে নেতা-মন্ত্রীদের ভর্তি হওয়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন ডিন অভিজিৎ হাজরা। গ্রেফতার হলেই নেতা-মন্ত্রীদের বারংবার উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়ার বিষয়টিকে কীভাবে দেখছেন? প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে বলেন, ‘কখনও কখনও কষ্ট হয়। যে কোনও চিকিৎসকের পক্ষে, যে কোনও সুস্থ মানুষের পক্ষে মেনে নিতে কষ্ট হয়। কিন্তু আমরা সিস্টেমের চাপে করতে বাধ্য হই। চিকিৎসক সমাজ বাধ্য হয়’। ডিন…
Read More
দুঃসংবাদ, দেওয়া হবে না টাকা

দুঃসংবাদ, দেওয়া হবে না টাকা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে ‘তরুণের স্বপ্ন’ অন্যতম। এ বছর দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়দেরও ট্যাব, মোবাইল কেনার জন্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে ১০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য। তবে শেষ মুহূর্তে এসে সেই পরিকল্পনা বাতিল করে দিল শিক্ষা দফতর। জানা গিয়েছে এ বার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের জন্য সব মিলিয়ে ১৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে আপাতত সেই সিদ্ধান্ত প্রত্যাহার। ৫ সেপ্টেম্বর এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। তবে এরপর কবে সেই টাকা…
Read More
সুপ্রিম কোর্টের দারস্থ সন্দীপ

সুপ্রিম কোর্টের দারস্থ সন্দীপ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। সেদিকে তাকিয়ে রয়েছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ প্রত্যেকে। এই আবহে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ। দুর্নীতির অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করেছে সিবিআই। এবার সোজা সুপ্রিম কোর্টে ছুটলেন তিনি। টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে মর্গ থেকে শবদেহ বিক্রি, সন্দীপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রচুর। সুপ্রিম কোর্টে করা আর্জিতে সন্দীপ দাবি করেছেন, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আগে তাঁর কোনও কথা শোনা হয়নি। তিনি আরও দাবি করেছেন, আরজি করের ধর্ষণ, খুনের ঘটনার সঙ্গে দুর্নীতির অভিযোগ জড়িয়ে হাইকোর্টর তরফ…
Read More
নয়া ঘোষণা অর্থ দফতরের তরফে

নয়া ঘোষণা অর্থ দফতরের তরফে

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। অপেক্ষা আর মাসখানেকের। মহালয়া আসতে আর একমাসও বাকি নেই। এর মাঝেই রাজ্য সরকারি কর্মীরা পেলেন বড় সুখবর। অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবার থেকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচ পাবেন সরকারি কর্মচারীরা। জানানো হয়েছে, এতদিন অবধি সরকারি কর্মীদেরা ১৭টি অসুখের ক্ষেত্রে আউটডোরে চিকিৎসা করানোর খরচ দেওয়া হতো। হাসপাতালে ভর্তি না হলেও এই খরচ পেতেন তাঁরা। স্নায়ুরোগ চিকিৎসার খরচ তাঁদের দিত সরকার। তবে এবার থেকে সরকারি হেলথ স্কিমে নিউরোসাইকিয়াট্রিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের ট্রিটমেন্টের খরচও পাওয়া যাবে…
Read More