west bengal

বহু প্রচেষ্টার পরেও টেট নিয়েও বিস্তর অভিযোগ এসেছে

বহু প্রচেষ্টার পরেও টেট নিয়েও বিস্তর অভিযোগ এসেছে

বছর প্রায় শেষের পথে। বছর ঘুরলেই শুরু নতুন বছর। হাতে বাকি মাত্র আর একছুদিন। এই মুহূর্তে সদ্দ্যই সমাপ্ত হয়েছে প্রাথমিকের টেট। বেশ কিছু সমস্যার কারণে ২০১৬ সাল থেকে থমকে ছিল প্রাথমিক টেট। তারপর গত বছর থেকে ফের শুরু। তবে প্রতিবারের মতো এ বারের টেট নিয়েও বিস্তর অভিযোগ এসেছে। পর্ষদ প্রথম থেকেই দাবি করেছে কড়া নিরাপত্তার মধ্যে নেওয়া হবে টেট, থাকবে সিসিটিভি। তবে এত সবের মধ্যেও এবার টেটের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষ হওয়ার অনেক আগেই সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে টেটের প্রশ্নপত্র। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে যেখানে জলের বোতল পর্যন্ত নিয়ে ঢোকা…
Read More
রানীনগর, জলপাইগুড়ি ও হলদিবাড়ি রুটে বৈদ্যুতিক ট্রেন‌ চালু করার উদ্যোগ নিচ্ছে রেল কর্তৃপক্ষ

রানীনগর, জলপাইগুড়ি ও হলদিবাড়ি রুটে বৈদ্যুতিক ট্রেন‌ চালু করার উদ্যোগ নিচ্ছে রেল কর্তৃপক্ষ

রানীনগর, জলপাইগুড়ি ও হলদিবাড়ি রুট বৈদ্যুতিক ট্রেন চলাচলের জন্য কতটা তৈরি তা‌ খতিয়ে দেখার‌ জন্য পরিদর্শনে এলেন নর্থ‌ ইস্ট ফ্রন্টিয়ার‌ রেল‌ওয়ের‌ প্রিন্সিপাল‌ চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। শুক্রবার সকালে রানীনগর ও জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শন করেন তিনি। নতুন বছরেই এনজেপি থেকে রানীনগর, জলপাইগুড়ি ও হলদিবাড়ি রুটে বৈদ্যুতিক ট্রেন‌ চালু করার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই লাইনের বৈদ্যুতিকরণ‌ করা হয়েছে। তা নিয়ে মূলত ক্লিয়ারেন্স ইনস্পেকশন করেন নর্থ‌ ইস্ট ফ্রন্টিয়ার‌ রেলওয়ের‌ প্রিন্সিপাল‌ চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রভিলেশ‌ কুমার। তাঁর সঙ্গে রয়েছেন রেল দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। এই রুটের বৈদ্যুতিককরণের কাজ প্রায় শেষ হয়ে গেছে। তাই ইলেকট্রিক ট্রেন চালুর বিষয়টি নিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশন সহ বিভিন্ন…
Read More
শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে

শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। আগমন হয়েছে শীত কালের, তবে দেখা নেই শীতের। বেড়ে চলেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত এই রকমই রোদ-কুয়াশার খেলা চলবে দক্ষিণবঙ্গে। ২০২৩ এ আর শীতের মুখ দেখবে না কলকাতা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পুবালী হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়ছে তাপমাত্রা। ৩১ ডিসেম্বর হোক বা ১ জানুয়ারি, উত্তরে মাঝারি ঠান্ডা থাকলেও কনকনে ঠান্ডা থেকে বঞ্চিত থাকবে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। তার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই…
Read More
আসন্ন পরীক্ষা নিয়ে পর্ষদের তরফ থেকে নেওয়া হলো বড় সিদ্ধান্ত

আসন্ন পরীক্ষা নিয়ে পর্ষদের তরফ থেকে নেওয়া হলো বড় সিদ্ধান্ত

চলতি বছর প্রায় শেষের পথে, বাকি মাত্র আর কটা দিন। তারপর বছর ঘুরলেই শুরু পরীক্ষা পর্ব। জোর কদমে চলছে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। আসন্ন বছরের ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তবে ইদানিং দেখা যাচ্ছে ফি বছরই ফাঁস হয়ে চলেছে মাধ্যমিকের প্রশ্নপত্র। পর্ষদের তরফ থেকে নানা ধরণের নিরাপত্তার বন্দোবস্ত করলেও প্রতিবছরই পর্ষদের মুখ পুড়ছে। আর এবার সেই চুরি রুখতে নয়া কৌশল নেওয়া হচ্ছে পর্ষদের তরফ থেকে। শোনা যাচ্ছে সম্পূর্ণভাবে বদলে ফেলা হচ্ছে প্রশ্নপত্রের চেহারা। এই প্রসঙ্গে মুখ খুললেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সভাপতি জানালেন, চলতি বছর প্রতিটি প্রশ্নপত্রেই থাকবে আলাদা আলাদা কোড। প্রতিটি পরীক্ষার্থীর জন্য আলাদা আলাদা কোড দেওয়া হবে।…
Read More
ফের সাগরদিঘীতে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির

ফের সাগরদিঘীতে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির

স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র সাগরদিঘীর আদালত সংলগ্ন ঘাটে। প্রত্যক্ষদর্শী রোহিত প্রামানিক জানান, মৃত ব্যক্তি সাইকেল নিয়ে ঘাটে এসেছিলেন। জামা কাপড় খুলে গামছা পড়ে তিনি জলে নামেন স্নান করতে। কিন্তু হঠাৎই তিনি জলে ডুবতে দেখেন ওই ব্যক্তিকে। রোহিত বাবু নিজে সাঁতার জানেন না তাই তার পক্ষে বাঁচাতে যাওয়া এক প্রকার অসম্ভব ছিল। যতক্ষণে সাঁতার জানা লোক এসে তাকে উদ্ধার করে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।বলাইবাহুল্য হেরিটেজ ঘোষণা হওয়ার পরে কোচবিহার সাগর দিঘীতে…
Read More
আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজের উদ্বোধন হল আজ

আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজের উদ্বোধন হল আজ

উত্তর দিনাজপুর জেলার আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো আজ। বুধবার উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশন আয়োজিত আলুয়াবাড়ি স্টেশনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজের উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। সংসদ দেবশ্রী চৌধুরী বলেন, দীর্ঘদিন থেকে চেষ্টা ছিল আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের একটি স্টপেজের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ও রেলমন্ত্রী কে ধন্যবাদ জানাই এই উপহার দেওয়ার জন্য। আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজ চালু হওয়ায় খুশি উত্তর দিনাজপুর জেলার বাসিন্দারা।
Read More
ফের চালু হচ্ছে শিলিগুড়ি-রাঁচি বাস পরিষেবা, জানালেন এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতীম রায়

ফের চালু হচ্ছে শিলিগুড়ি-রাঁচি বাস পরিষেবা, জানালেন এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতীম রায়

নতুন বছরে বেশ কিছু নতুন রুটে বাস চালাতে চলছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। দীর্ঘ বহু বছর ধরে বন্ধ থাকা শিলিগুড়ি রাঁচি রুটে পুনরায় বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এছাড়াও কোচবিহার থেকে দার্জিলিং রুটে প্রথম উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস সার্ভিস চালু হচ্ছে। উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী বারোটি পুরনো বাস পরিবর্তন করে সেই রুট গুলিতে নতুন বাস দেওয়ার পরিকল্পনা রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার। আজ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনটাই জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এছাড়াও কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা বইমেলাকে সামনে রেখে জাতি স্বাচ্ছন্দ্য এবং পরিষেবার…
Read More
খড়িবাড়ির বাতাসীতে দুর্ঘটনার কবলে তিনটি লরি, চাঞ্চল্য এলাকায়

খড়িবাড়ির বাতাসীতে দুর্ঘটনার কবলে তিনটি লরি, চাঞ্চল্য এলাকায়

সাতসকালে দূর্ঘটনার কবলে পড়লো ২টি বাঁশবোঝাই লরি এবং একটি বালিবোঝাই লরি।‌ সোমবার খড়িবাড়ির বাতাসীর জাতীয় সড়কের ঘটনা। জানা গিয়েছে, পাথরবোঝাই লরি ব্রেক কষতেই পিছন থেকে আসা বাঁশবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে দুমরে মুচড়ে যায় বাঁশবোঝাই লরিটি। পরে বাঁশবোঝাই লরিতে আটকে পড়লে চালককে উদ্ধার করা হয়। অন্যদিকে, অপর একটি বাঁশবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক দোকান ধাক্কা দেয়।‌‌ গোটা ঘটনায় এক চালক আহত হন বলে জানা গিয়েছে। দূর্ঘটনাগ্রস্ত চালক জানান, অসম থেকে উত্তর প্রদেশের দিকে যাচ্ছিল বাঁশবোঝাই লরি দুটি।‌ গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।
Read More
এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর

এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। এবার দিঘা পৌঁছানো এখন আরও সহজ। এ বারে আমতা বিধানসভা কেন্দ্র থেকে শুরু হচ্ছে নতুন বাস রুট। এবারে আরও কম সময়ে পৌঁছে যাবেন দিঘা। খুব সহজেই আমতা বিধানসভা কেন্দ্রের জয়পুর থেকে সরাসরি দিঘা পৌঁছে যাবে বাস। দিঘা যাওয়ার এই বাস প্রত্যেকদিন সকাল সাড়ে ৬টায় আমতা জয়পুর থেকে যাবে দিঘা। জয়পুর থেকে শুরু করে শেয়াগড় মোড়, এবং তারপর বেতাই মোড়, খোরাপ হাটতলা, গাজীপুর বাজার, নারিট বাজার, চক শ্রীরামপুর, বাইনান, খাজুট্টি, হিজালক মোড়, বাগনান, কোলাঘাট হয়ে দিঘা পৌঁছে…
Read More
ঠান্ডা বাড়ছে বঙ্গে

ঠান্ডা বাড়ছে বঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার পরিস্থিতিতে এবার আগমন শীতের। অবশেষে শুরু হচ্ছে শীতের স্পেল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবার জাঁকিয়ে শীত পড়ার পথে কোনও বাঁধা নেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৪ দিনে ৪ ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা! কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৭ দিনে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। মেঘমুক্ত ঝলমলে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। রাজ্যে হুহু করে ঢুকবে উত্তুরে হাওয়া। অবাধে উত্তর-পশ্চিমের হাওয়া প্রবেশ করবে। উত্তরবঙ্গের আবহাওয়া: ২-৩ দিনে দার্জিলিং জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া।…
Read More
কলকাতার স্মৃতিকে রক্ষা করতে কড়া নির্দেশ হাইকোর্টের

কলকাতার স্মৃতিকে রক্ষা করতে কড়া নির্দেশ হাইকোর্টের

কলকাতার স্মৃতিকে দূষণ থেকে রক্ষা করতে নেওয়া হলো বড় উদ্যোগ। কলকাতা শহর তথা আমাদের রাজ্যের অন্যতম সুপ্রাচীন এবং জনপ্রিয় সৌধ হল ভিক্টোরিয়া মেমোরিয়াল। তবে, এবার জানা গিয়েছে যে, দূষণের হাত থেকে এই সৌধকে বাঁচাতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, এখন থেকে এই সৌধের ৩ থেকে ৪ কিলোমিটারের মধ্যে উনুন জ্বালানো যাবে না বা কাঠ কয়লা দিয়ে আগুনও জ্বালানো যাবে না। উল্লেখ্য, এই বিষয়ে দীর্ঘদিন ধরেই পরিবেশপ্রেমীদের দাবি ছিল। যেটির পরিপ্রেক্ষিতে অবশেষে সম্মতি মিলল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চের কাছ থেকে। পাশাপাশি, ইতিমধ্যেই এই বিষয়টি সুনিশ্চিত করার লক্ষ্যে কলকাতা হাইকোর্টের তরফে কলকাতা…
Read More
বিচারপতির প্রশ্নের মুখে ইডি

বিচারপতির প্রশ্নের মুখে ইডি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ সংক্রান্ত মামলায় অভিষেকের সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডস নিয়ে রিপোর্ট পেশ করেছিল ইডি। সেই রিপোর্ট নিয়ে ইডিকে তুলোধোনা বিচারপতির। নাম না করে বিচারপতি সিনহার প্রশ্ন, তার আয়ের উৎস কী? সূত্রের খবর, বিচারপতি অমৃতা সিং এই রিপোর্ট গ্রহণ করলেও তিনি তা দেখার পরেই নিজের বক্তব্য রাখবেন। প্রসঙ্গত, অভিষেক, রুজিরা এবং ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার ডিরেক্টরের নথি জমা পড়েছে শোনার পরই অমৃতা সিং জানতে চান অভিষেকের এই বিপুল আয়ের উৎস কী? ২০১৪ সালের পর…
Read More
বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছেন মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই ঘোষণাগুলি করা হয়েছে। এবার রাজ্য সরকারের কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজশ্রীর মতো একাধিক প্রকল্পের কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। আলিপুরদুয়ারে চলতি মাসে নগদ ৫ হাজার টাকা পেতে চলেছেন প্রায় ১ কোটি ২০ লক্ষ কৃষক। এদিন মঞ্চে দাঁড়িয়ে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, প্রত্যেক বছরই রাজ্য সরকার কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা অনুদান দিয়ে থাকে। ২ দফায় সেই টাকা কৃষকদের কাছে পৌঁছে যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, শীতকালীন বৃষ্টিতে যাদের জমির ফসল নষ্ট হয়েছে, যাদের শস্যবিমা করা রয়েছে তারা সকলেই টাকা পেয়ে যাবেন।…
Read More
কোচবিহারের রাসমেলার সময়সীমা বর্ধিত করার দাবিতে সমস্ত দোকান বন্ধ রাখলো ব্যবসায়ীরা

কোচবিহারের রাসমেলার সময়সীমা বর্ধিত করার দাবিতে সমস্ত দোকান বন্ধ রাখলো ব্যবসায়ীরা

আগামী রবিবার পর্যন্ত কোচবিহার রাসমেলা বর্ধিত করার দাবিতে আজ কোচবিহার রাসমেলার সমস্ত দোকান বন্ধ রাখলো ব্যবসায়ীরা। কোচবিহার পৌরসভার পক্ষ থেকে কুড়ি দিন মেলার আয়োজন করা হয়েছে। ব্যবসায়ীদের দাবি একদিন মেলার সময়সীমা বাড়িয়ে রবিবার পর্যন্ত মেলা চালু রাখতে হবে। ঐতিহ্যবাহী রাস মেলা প্রতিবছর ১৫ দিন হলেও পৌরসভার পক্ষ থেকে অগ্রিম পাঁচ দিন বাড়িয়ে কুড়ি দিন মেলার আয়োজন করেছে। যেহেতু শনিবার মেলা শেষ হয়ে যাচ্ছে এবং রবিবার মেলায় ভালো ব্যবসা হয় তাই ব্যবসায়ীরা রবিবার পর্যন্ত মেলার সময়সীমা বৃদ্ধির দাবি জানায় পৌরসভার কাছে।পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের এই অনুরোধ না মানার ফলে ব্যবসায়ীরা আজ দুপুর বারোটা থেকে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করে।
Read More