west bengal

অবাক কান্ড, লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন এক পুরুষ

অবাক কান্ড, লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন এক পুরুষ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম একটি লক্ষীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে প্ৰতি মাসে ৫০০ টাকা করে পান বাংলার মহিলারা। এবার এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। যেই প্রকল্প মহিলাদের জন্য সেই প্রকল্পের টাকা পাচ্ছেন এক পুরুষ। হ্যাঁ এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গায়। টাকা ঢুকেছে মনোরঞ্জন দে নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। যদিও মনোরঞ্জন দে জানান, “অ্যাকাউন্টে টাকা বেশি ঢুকেছে সেটা সত্যি, তবে কিসের টাকা জানি না।” তবে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে…
Read More
শ্রমিক সংগঠনের উপদেষ্টা পদ ও সংগঠন থেকে বহিস্কার করা হল খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে

শ্রমিক সংগঠনের উপদেষ্টা পদ ও সংগঠন থেকে বহিস্কার করা হল খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বিরুদ্ধে সংগঠন বিরোধী ও তোলাবাজির অভিযোগ! আর সেই অভিযোগে শ্রমিক সংগঠনের উপদেষ্টা পদ ও সংগঠন থেকে বহিস্কার করা হল খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে। জন বারলা সহ তার আরও তিন ঘনিষ্ঠকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে বলে জানা গিয়েছে। তারা হলো উইলিয়াম মিঞ্জ, তোপেন সোরেন ও পারশ চিক বরাইক। মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ওই অভিযোগ করেছেন ভারতীয় টি ওয়ার্কার ট্রেড ইউনিয়নের সভাপতি যুগল ঝা। পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি পঙ্কজ তিওয়ারি ও সাধারণ সম্পাদক বিষ্ণু রায়।
Read More
বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মাথাভাঙ্গার একটি শপিং মল

বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মাথাভাঙ্গার একটি শপিং মল

বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মাথাভাঙ্গার একটি শপিং মল। মাথাভাঙ্গা শহরের একটি মলে সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, সকাল সকাল মলেরই দুজন কর্মী তাদের মধ্যে একজন ইলেকট্রিক টেকনিশিয়ান মলের ভেতরে ইলেকট্রিকের কাজই করছিল আরেকজনকে সঙ্গে নিয়ে এই কাজ করতে করতে হঠাৎ শট সার্কিট থেকেই এই দুর্ঘটনাটি ঘটে। এর ফলে দুজন কর্মী গুরুতর আহত হয়,তারা দুজনেই মাথাভাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে দমকল বিভাগে খবর দেওয়া হলে তারা এসে দেখে মলের ভেতর ধোয়ায় ভরে গেছে এবং চারিদিক অন্ধকারে আচ্ছন্ন এবং পরবর্তীতে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচে শপিং মলটি।
Read More
মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা অনুযায়ী বন্ধ হল অনুদান

মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা অনুযায়ী বন্ধ হল অনুদান

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই আসন্ন এই দুর্গাপূজা নিয়ে দুর্গাপুজোয় রাজ্যের ক্লাবগুলিকে যে আর্থিক অনুদান রাজ্য সরকার প্রদান করে সেই নিয়ে জোড় চৰ্চা চলছে। এই আবহেই এবার ক্লাবগুলিকে দেওয়া আর্থিক অনুদান নিয়ে বিরাট ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, রাজ্যের ক্লাব সংগঠনগুলি ‘পরিকাঠামো উন্নয়নের জন্য’ আর কোনও সরকারি টাকা দেওয়া হবে না। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাছাই করা কিছু ক্লাবগুলির পরিকাঠামোর উন্নতির জন্য ৫ লক্ষ অনুদানের কথা ঘোষণা করেন। সূত্রের খবর, বিগত কয়েক বছর ধরে অনুদান হিসেবে যে টাকা ওই ক্লাবগুলিকে দেওয়া হয়েছিল তার…
Read More
প্রকাশ্যে এল একাধিক তথ্য, নয়া মোড় নিলো কয়লা পাচার মামলা

প্রকাশ্যে এল একাধিক তথ্য, নয়া মোড় নিলো কয়লা পাচার মামলা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার কয়লা পাচার নিয়ে নানা তথ্য ইডির হাতে। কয়লা পাচার মামলায় প্রমাণ হিসেবে আদালতে ইডি-র তরফে জমা দেওয়া একটি ডায়েরির পাতায় লেখা রয়েছে, এসডিপিও: ৫ লক্ষ ২০ হাজার টাকা। সার্কল ইনস্পেক্টর (CI): ৫ লক্ষ ১০ হাজার টাকা। স্থানীয় থানার ওসি: ৬ লক্ষ টাকা। আর এই হিসেবই হল ইডির মূল অস্ত্র। ইডির দাবি, ২০১৯ সালের কয়লা দুর্নীতিতে মোট ১৬ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে শুধু এই তিন পুলিশকর্তাকে। তিনজনের একদিনের পাওনার অঙ্ক…
Read More
মিললো স্বস্তি, পূজায় বৃষ্টির সম্ববনা নেই

মিললো স্বস্তি, পূজায় বৃষ্টির সম্ববনা নেই

মাঝে বাকি আর মাত্র কদিন, তারপরেই শুরু বাংলার পূজাপর্ব। এরই মধ্যে বিগত কিছুদিন ধরে ক্রমাগত বদলেই চলেছে বঙ্গের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে প্রশ্ন জাগছে, এবার দুর্গাপুজোয় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এবার পঞ্চমী ১৯ তারিখ, ষষ্ঠী পড়েছে ২০ অক্টোবর। তারপর ২১ অক্টোবর মহাসপ্তমী। ২২ তারিখ মহাষ্টমী। মহানবমী পড়েছে ২৩ অক্টোবর। আর বিজয়া দশমী আগামী ২৪ অক্টোবর। আবহাওয়া অফিস জানাচ্ছে, অক্টোবর মাসের ১৫ থেকে ২০ তারিখ ষষ্ঠী পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শুধু তাই নয়, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তবে ষষ্ঠীর পরদিন থেকে বদলাবে আবহাওয়া। সপ্তমী…
Read More
প্রতারণা রুখতে অর্থ দফতরকে সতর্ক করল কলকাতা পুলিশ

প্রতারণা রুখতে অর্থ দফতরকে সতর্ক করল কলকাতা পুলিশ

দিন প্রতিদিন ক্রমাগত চারিদিকে বেড়ে চলেছে প্রতারণা। বর্তমান পরিস্তিতিতে যে জিনিস নিয়ে সবথেকে বেশি প্রতারণা হচ্ছে তা হল আধার কার্ড। এই পরিস্থিতিতে রাজ্যের অর্থ দফতরকে সতর্ক করল কলকাতা পুলিশ। আধার কার্ডের তথ্য যেন তারা আড়াল করার ব্যবস্থা করে, জানানো হয়েছে এমন আর্জি। আসলে বিভিন্ন সরকারি কাজের জন্য আধার কার্ডের তথ্য নেওয়া হয়। পরে সেগুলি নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোডও করা হয়ে থাকে। স্বাভাবিকভাবেই এই ধরনের ওয়েবসাইটে আধার নম্বর, আঙুলের ছাপ-সহ অন্যান্য বায়োমেট্রিক তথ্য আপলোড হয়ে যায় এবং দেখা যাচ্ছে এর থেকেই প্রতারণা বাড়ছে। কলকাতা পুলিশ এ ব্যাপারেই রাজ্যের অর্থ দফতরকে সতর্ক করে জানিয়েছে, আধার সংক্রান্ত সব তথ্য আপলোড করার সময় যেন সেগুলি…
Read More
দিঘায় আকর্ষণ উদ্যোগ টানতে নয়া উদ্যোগ সরকারের তরফে

দিঘায় আকর্ষণ উদ্যোগ টানতে নয়া উদ্যোগ সরকারের তরফে

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়ার কথা মানেই কাছাকাছির মধ্যে বাঙালিদের মনে সবার প্রথম দিকেই মনে আসে দিঘার নাম। দিঘার সমুদ্র সৈকত চিরকালই টানে আপামর বাঙালিকে। একের পর এক নয়া নির্মান হয়ে চলেছে দিঘায়। তৃণমূল সরকার এই দিঘাকে নতুনভাবে গোয়ার আদলেই গড়ে তুলতে চাইছে। দিঘায় তৈরি করা হয়েছে সম্প্রীতি নগরী, এটি এমন একটি জায়গা যেখানে দুই সম্প্রদায়ের মধুর মিলন ঘটেছে। এই সম্প্রীতি নগরী গড়ে উঠেছে দিঘার পাশেই রামনগরের ঠিকরায়। হিন্দু ও ইসলাম, এই দুই ধর্মের সহাবস্থান সম্প্রীতি নগরীতে। এই জায়গায় একই সাথে অবস্থান করে মসজিদ ও মন্দির, তাদের মধ্যে রয়েছে মাত্র ১০ ফুটের দূরত্ব। দুর্গোৎসবের সময় এখানকার মন্দিরে শুরু হয় উৎসব। তেমনভাবে…
Read More
জলপাইগুড়িতে পালন করা হলো জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্মদিন

জলপাইগুড়িতে পালন করা হলো জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্মদিন

জলপাইগুড়িতে পালন করা হলো জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। সোমবার গান্ধী জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে ডিস্ট্রিক্ট‌ লিগ্যাল‌ সার্ভিস অথরিটির‌ পক্ষ থেকে গান্ধী মূর্তিতে মাল‍্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এদিন মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ডিস্ট্রিক্ট‌ লিগ্যাল‌ সার্ভিস অথরিটির‌ পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে একটি র‍্যালি বের করা হয়। জলপাইগুড়ি জেলা আদালত থেকে শুরু হয়ে দিনবাজার, বেগুনটারি, কদমতলা ও থানা মোড় হয়ে মহাত্মা গান্ধীর পাদদেশে এসে শেষ হয় র‍্যালিটি। এরপর গান্ধী‌ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সকলে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা জজ‌ সহ ডিস্ট্রিক্ট‌ লিগ্যাল‌ সার্ভিস অথরিটির‌ কর্মকর্তারা। ছিলেন জলপাইগুড়ি বার‌ অ্যাসোসিয়েশনের‌ কর্মকর্তারাও। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পালনের মধ্য দিয়ে মহাত্মা…
Read More
পুজোর আগমনী ঘণ্টা বাজার সাথে সাথে চূড়ান্ত ব্যস্ততা কুমোরটুলিতে

পুজোর আগমনী ঘণ্টা বাজার সাথে সাথে চূড়ান্ত ব্যস্ততা কুমোরটুলিতে

ক্রমেই এগিয়ে আসছে দুর্গাপূজোর তিথি। হাতে আর মাত্র কয়েকটি দিন, তারপর আপামর বাঙালি মেতে উঠবে মা এর আগমনে, মেতে উঠবে আনন্দ উৎসবে, মেতে উঠবে নতুন নতুন সাজ পোশাকে। বাঙালির ‘বারো মাসে তেরো পার্বণ’ এর মধ্যে সব থেকে বড়ো পার্বণ হিসাবে দুর্গা পুজোর নাম-ই প্রথম সারিতে। পুজোর আগমনী ঘণ্টা বাজার সাথে সাথে চূড়ান্ত ব্যস্ততা চোখে পড়লো কুমোরটুলিতে। নাওয়া খাওয়া ভুলে ইতিমধ্যে কুমোরটুলির প্রায় সকল প্রতিমা শিল্পীদের ব্যাস্ততা এখন তুঙ্গে। দেবী দূর্গার অনিন্দ্যসুন্দর রূপ দিতে দিনরাত চলছে কাজ। ইতিমধ্যেই প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপর শুরু হবে রং ও সাজসজ্জর কাজ। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার মৃৎশিল্পীরা আশাবাদী, এবার তাঁরা ভালো দামের প্রতিমার…
Read More
আবারও কি বাড়ানো হতে পারে কেন্দ্র সরকারের তরফে ডিএ

আবারও কি বাড়ানো হতে পারে কেন্দ্র সরকারের তরফে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে শীঘ্রই ফের বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA। এবার ৪% ডিএ বাড়তে পারে। ডিএ সাধারণত AICPI সূচকের উপর নির্ভর করে গণনা করা হয়। বছরে দুবার মহার্ঘভাতা বৃদ্ধি করে থাকে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘভাতা ৩৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয় ৪২ শতাংশে দাঁড়ায়। জুলাই থেকে বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হয়েছে। এবার ৪ % হারে ডিএ বাড়ানো হলে তা গিয়ে দাঁড়াবে ৪৬ শতাংশে। আগামী বছর ২০২৪ সালের জানুয়ারি মাসে মহার্ঘ ভাতার পরিমাণ…
Read More
মামলা চলাকালীনই বিচারপতির ক্ষোভের মুখে ইডি

মামলা চলাকালীনই বিচারপতির ক্ষোভের মুখে ইডি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তবে এবার অভিষেকের পাশাপাশি নেতার বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে। অন্যদিকে গত সোমবারই লিপস অ্যান্ড বাউন্ডস কাণ্ডে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ক্ষোভের মুখে পড়েছিল ইডি। আর তারপরই কোমর বেঁধে ময়দানে ইডি। গত সোমবার বিচারপতি সিনহার বলেন, ‘রিপোর্টে বলছেন অভিষেকের মাত্র ৩টি বিমা, আর কোনও সম্পত্তি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই? সাংসদ হিসেবে অভিষেকের বেতন জমা পড়ে কোন অ্যাকাউন্টে?’ ‘এখানে…
Read More
বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চালু হল হেল্পলাইন

বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চালু হল হেল্পলাইন

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ ইতিমধ্যেই নবান্ন বৈঠক করেছে, গুরুত্বপূর্ণ নির্দেশও দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকে। সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে তারা। জানা গিয়েছে, পুরসভা একটি হেল্পলাইল চালু করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নে ডেঙ্গি ইস্যু সংক্রান্ত বৈঠক হয়েছিল। বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সমস্ত জেলার জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভার কমিশনার এবং স্বাস্থ্যকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। নবান্নের বৈঠকের পর হেল্পলাইন চালু করা হবে। এর মাধ্যমে ডেঙ্গি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেওয়ার পাশাপাশি, করোনাকালের মতো…
Read More
চলতি বছর শেষেই হবে প্রাথমিকের টেট

চলতি বছর শেষেই হবে প্রাথমিকের টেট

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে গত বছরের মত এবারও ডিসেম্বর মাসেই আয়োজিত হতে চলেছে প্রাথমিকের টেট। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাথমিকের টেট পরীক্ষার আবেদন প্রক্রিয়া। পর্ষদ সভাপতি জানিয়েছেন প্ৰতি বছরই দু বার করে নেওয়া হবে প্রাথমিক টেট। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, এখনও পর্যন্ত যা আবেদন জমা পড়েছে তার সংখ্যা প্রায় এক লক্ষ। অন্যদিকে এখনও আবেদন ফি জমা পড়েনি এমন আবেদনের সংখ্যাটা প্রায় দ্বিগুন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবছর টেটে বসার জন্য কিছু পরীক্ষার্থী-এর ক্ষেত্রে…
Read More