টাটা-র সহযোগী ব্র্যান্ড ‘তানায়রা’ নিয়ে এসেছে তাদের নতুন শাড়ির কালেকশন ‘ইনায়া’। আধুনিক ভারতীয় নারীদের কথা মাথায় রেখে এই কালেকশনটি ডিজাইন করা হয়েছে, যারা খুব সহজে ও ভার্সেটাইল স্টাইলে নিজেদের মার্জিত ও উৎসবের আমেজে সাজিয়ে তুলতে চান। মাত্র ৩,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এই কালেকশন। নতুন যুগের হালকা এবং আরামদায়ক ফেব্রিক দিয়ে তৈরি ‘ইনায়া’ কালেকশনের শাড়িগুলো একদিকে যেমন আরামদায়ক, অন্যদিকে দেখতেও জমকালো। ঘরোয়া আড্ডা, জীবনের বিশেষ কোনও মুহূর্ত উদযাপন থেকে শুরু করে বিয়ের আগের নানারকম অনুষ্ঠান এবং যেকোনও সামাজিক উৎসবের জন্য এই শাড়িগুলো একদম উপযুক্ত।
প্রকৃতির ছন্দ এবং মহাবিশ্বের অন্তহীন গতিশীলতা থেকে অনুপ্রাণিত হয়ে এই কালেকশনটি তৈরি করা হয়েছে। শাড়িগুলোর ডিজাইনে ফুটিয়ে তোলা হয়েছে বিমূর্ত ফুলের নকশা, পরিবর্তনশীল রূপ এবং জ্যামিতিক প্রভাব। ভোরের স্নিগ্ধ আলো থেকে শুরু করে গোধূলির মায়াবী রঙ এবং প্রস্ফুটিত ফুলের নানারকম শেড, প্রকৃতির এই রূপগুলো শাড়িগুলোর রঙে ফুটে উঠেছে। এই নতুন লঞ্চ প্রসঙ্গে তানায়রার সিএসএমও মি. সোমপ্রভ কুমার সিং বলেন, “অকেশনাল ওয়্যার আমাদের ব্র্যান্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যা আমাদের মোট বিক্রিতে প্রায় ৬০-৭০% অবদান রাখে। আজকাল নারীরা উৎসবের সাজগোজের ক্ষেত্রে নিজেদের পছন্দ ও ব্যক্তিত্বকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছেন। তাঁরা চান প্রতিটি অনুষ্ঠানে তাঁদের রূপের আলাদা আলাদা দিক প্রকাশ পাক। ‘নেভার লুক দ্য সেম’ ভাবনাকে সামনে রেখেই ইনায়া কালেকশনটি ডিজাইন করা হয়েছে।”
গরমের বিয়ের মরসুমের জন্য তানায়রা নিয়ে এসেছে শিল্প, সংস্কৃতি ও আধুনিক ডিজাইনের মেলবন্ধনে তৈরি দুটি নতুন কালেকশন—‘দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ এবং ‘রাস’। আপনার উৎসবের সাজকে আকর্ষণীয় করে তুলতে এই শাড়িগুলো নিকটবর্তী তানায়রা শোরুমে বা অনলাইনে (www.taneira.com) পেয়ে যাবেন।
