মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে শাসক দলের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পাল্টা বিজেপির অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা হল।
পরিস্থিতিতে কোচবিহারের সভা থেকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর কথা উল্লেখ করলেন শমীক ভট্টাচার্য। বিজেপি রাজ্য সভাপতি জানান, নির্বাচনে সরকার পরিবর্তন হলে, আগামী জুন মাস থেকে বিজেপি সরকার প্রতি মহিলার অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা করে দেবে। শমীক বলেন, ”যাঁর বাড়ির ছেলের চাকরিটা চড়া দামে তৃণমূল কংগ্রেস বাজারে বিক্রি করে দিয়েছে। আজ সেই বাড়ির মহিলা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের দেড় হাজার টাকা। আমরা বারবার বলেছি যে যে কোনও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রকল্প, আমাদের কর্তব্য। যাঁর টাকা আছে তাঁর ছেলে বড় স্কুলে পড়বে। যাঁর বেশি পয়সা আছে, সে দামি হাসপাতালে চিকিৎসা করবে। কিন্তু যাঁর কিছু নেই, তার জন্য আছে বিজেপি সরকার।”
