বড় পদক্ষেপ নিল নতুন সরকার

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এবার রাজ্যজুড়ে যান চলাচল ঠিকঠাক করতে ও বেআইনি করার আদায়ের রুখতে এবার কড়া পদক্ষেপ নিয়েছে মুখ্য সচিব।

মুখ্য সচিবের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে জেলাগুলিতে যে সমস্ত টোল গেট সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চলছে। সেগুলোকে অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশে দেওয়া হয়েছে।

এছাড়াও জেলাশাসকদের নিজ নিজ এলাকায় এই ধরনের অবৈধকেন্দ্র গুলোর চিহ্নিত করে তা সরিয়ে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি জেলার সমস্ত বৈধ অবৈধ আদায় কেন্দ্রের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। যেখানে টেন্ডারের মেয়াদ ও আদায়কারী কর্তৃপক্ষের নাম থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে অবৈধ কেন্দ্রে কোনও প্রকার ফি বা শুল্ক আদায় করা আইনত দণ্ডনীয় এবং তা অবিলম্বে কার্যকর করতে হবে।