কীভাবে করতে হবে আবেদন

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। তাই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে পশ্চিমবঙ্গে।

তবে এই প্রকল্পে কারা সুবিধা পাবেন অথবা আয়ুষ্মান ভারত পাওয়ার ক্ষেত্রে কি কি মাপকাঠির থাকা দরকার তা এক নজরে দেখে নিন। পরিচালিত আয়ুষ্মান ভারতে যোগ্য পরিবারগুলিকে বছরে ৫ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়া হয়। এই প্রকল্পে দেশের বহু সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যায়। তবে এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে। যেখানে, আধারের তথ্য গড়মিল হওয়া ডুপলিকেট রেজিস্ট্রেশন, আয়ের সপক্ষে সঠিক তথ্য না দিলে আপনি এই সুবিধা পাবেন না। পাশাপাশি আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে ডেটাবেস ভেরিফিকেশন এবং ডিজিটাল অথেনটিকেশন। অনেক সময় আধার কার্ডের নাম, ঠিকানা বা জন্মতারিখে ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে। পরিবারের সদস্যদের তথ্য রেশন কার্ড বা সরকারি নথির সঙ্গে না মিললেও বাতিল হয়ে যেতে পারে।