ডক্টর বি আর আম্বেদকরের ১৩৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে গোটা দেশেই শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে উদযাপন করা হয়। আজ সকাল থেকেই শিলিগুড়ির তেনজিং নরগে বাস টার্মিনাস এর পাশে আম্বেদকারের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন অনেকেই।
শিলিগুড়িতে বিধানসভার সি পি আই এম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী ও অশোক ভট্টাচার্য প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জানান। তিনি বলেন , বাবা সাহেবের লেখা সংবিধান রক্ষার আমাদের সবার।
