ভারতের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস আজ বিলিয়নই মোবিলিটি-কে প্রিমা E.55S ইলেকট্রিক প্রাইম মুভার সরবরাহ শুরু করেছে। সংস্থাটি আরও ২৫০টি অতিরিক্ত ইলেকট্রিক প্রাইম মুভারের অর্ডার পাওয়ার কথাও ঘোষণা করেছে, যা শূন্য- নির্গমন ভারী মালবাহী পরিবহনে ক্রমবর্ধমান অগ্রগতির ইঙ্গিত দেয়। এই যানবাহনটি পর্যায়ক্রমে সরবরাহ করা হবে এবং গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি এনসিআর এবং হরিয়ানার প্রধান মালবাহী করিডোরগুলিতে মোতায়েন করা হবে, যা ইস্পাত, সিমেন্ট এবং অন্যান্য শিল্পজাত পণ্যের দূরপাল্লার পরিবহনে সহায়তা করবে। ট্রাকের প্রথম ব্যাচটি হস্তান্তর করা হয় টাটা মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শ্রী গিরিশ ওয়াঘ; বিলিয়নই মোবিলিটি এবং চার্জজোনের প্রতিষ্ঠাতা শ্রী কার্তিকেয় হরিয়ানি; এবং টাটা মোটরস লিমিটেডের ট্রাকস বিজনেস-এর ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস হেড –শ্রী রাজেশ কাউলের উপস্থিতিতে। এ সময় উভয় সংস্থার ঊর্ধ্বতন নেতৃত্ব দলও উপস্থিত ছিলেন।
ই-ট্রাকগুলো গ্রহণ করে, বিলিয়নই ও চার্জজোন-এর প্রতিষ্ঠাতা শ্রী কার্তিকেয় হরিয়ানি এবং বিলিয়নই মোবিলিটি-র সিইও শ্রী সঞ্জীব কুলকার্নি বলেন, “বিলিয়ন ইলেকট্রিক মোবিলিটি-তে আমাদের মূল লক্ষ্য হলো এমন ইলেকট্রিক বাণিজ্যিক যানবাহন সমাধান তৈরি করা, যা আন্তঃশহর রুটে বাস্তব পণ্য পরিবহন কার্যক্রমে নির্ভরযোগ্যভাবে এবং বৃহৎ পরিসরে মোতায়েন করা যায়। আমরা টাটা মোটরস-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্বে প্রবেশ করছি, যার মাধ্যমে আমরা ভারতে ১,৫০০ ইউনিট হেভি ডিউটি লজিস্টিকস ইউনিট মোতায়েনের লক্ষ্যমাত্রা নিয়ে আগামী ৬ থেকে ১৮ মাসের জন্য আমাদের পরিকল্পিত পাইপলাইন এবং পদ্ধতিগত বৃহৎ পরিসরের অধিগ্রহণের প্রতি অঙ্গীকারকে ত্বরান্বিত করতে চাই। টাটা প্রাইমা E.55S বিভিন্ন ক্ষেত্রে নিবিড় লজিস্টিকস সমাধানের জন্য প্রয়োজনীয় পারফরম্যান্স, নির্ভরযোগ্যতা এবং পরিচালনগত দক্ষতা প্রদান করে থাকে। আমরা আমাদের দূরপাল্লার লজিস্টিকস সক্ষমতা বাড়ানোর জন্য প্রাইমা E.55S ৪৫০ কিলোওয়াট-আওয়ার অন্তর্ভুক্ত করতে পেরে আনন্দিত, যা ভারতে এই শ্রেণীর মধ্যে সর্বোচ্চ ৪৫০কিলোওয়াট/ঘণ্টা ব্যাটারি ক্ষমতাসম্পন্ন একটি গাড়ি।”
নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে টাটা মোটরস লিমিটেডের ট্রাকস বিজনেস-এর ভাইস প্রেসিডেন্ট এবং বিজনেস হেড –, মি. রাজেশ কাউল বলেন, “ইলেকট্রিক ট্রাকিং তখনই সফল হয় যখন যানবাহনগুলো বাস্তব অপারেটিং পরিস্থিতি—যেমন ডিউটি সাইকেল, আপটাইম, শক্তি দক্ষতা এবং মালিকানার মোট খরচ কম করার উপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়। এই অ্যাপ্লিকেশন-ভিত্তিক পদ্ধতিতে তৈরি প্রিমা E.55S -এ রয়েছে ভারতের প্রথম হাই-পারফরম্যান্স ই-অ্যাক্সেল, একটি উন্নত ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডুয়াল চার্জিং পোর্ট, এর সাথে আছে সেগমেন্টের সেরা ৪৫০ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি প্যাক, যা দীর্ঘ রাস্তা এবং চ্যালেঞ্জিং ডিউটি সাইকেলে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এই প্রযুক্তিগুলো শক্তিশালী পারফরম্যান্স, উচ্চ আপটাইম এবং কম অপারেটিং খরচ নিশ্চিত করে, যা গ্রাহকদের দ্রুত বিনিয়োগ ফেরত পেতে সক্ষম করে। বিলিয়নই মোবিলিটির সাথে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা যানবাহন এবং সহায়ক ইকোসিস্টেম জুড়ে সমন্বয় নিশ্চিত করেছে, যা প্রধান মালবাহী করিডোরগুলোতে নির্ভরযোগ্য ইলেকট্রিক অপারেশন সক্ষম করছে।”
