গড়িহাটে পথচলতি মানুষ ও শিশুদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল

গড়িহাট মোড়ে সাধারণ পথচলতি মানুষ এবং খুদে শিশুদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে শামিল হলেন পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল। রাখি উৎসবের আবহে তিনি রাস্তায় নেমে স্থানীয় নাগরিক ও শিশুদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে পুরমন্ত্রী স্বয়ং সাধারণ মানুষ ও ছোট ছোট শিশুদের হাতে রাখি পরিয়ে দেন। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে কর্মরত পুলিশ কর্মীদের হাতেও তিনি রাখি পরিয়ে তাঁদের কাজের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

ভাই-বোনের পারস্পরিক বন্ধন এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই গড়িহাটের মতো ব্যস্ত মোড়ে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। পুরমন্ত্রীকে কাছে পেয়ে সাধারণ মানুষ ও শিশুদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।