ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন ক্লাউড ব্যবহার ও দূরবর্তী কাজ দ্রুত বাড়াচ্ছে। তাই এআই-এর যুগে সুরক্ষিত ও আধুনিক নেটওয়ার্কের চাহিদা অনেক বেড়েছে। শিল্পখাতের পূর্বাভাস অনুযায়ী, ভারতের SD-WAN মার্কেট বছরে ২০.৫% হারে বেড়ে ২০৩১ সালের মধ্যে ১৪.৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এই দ্রুত বর্ধমান বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে, শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ভি-এর এন্টারপ্রাইজ শাখা ‘ভি বিজনেস’— সিসকো মেরাকি-র সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে। এর মাধ্যমে তাদের Hybrid SD-WAN পোর্টফোলিও আরও উন্নত করা হবে।
ভি বিজনেসের হাইব্রিড এসডি-ওয়ান সলিউশনটি সিসকো মেরাকি দ্বারা চালিত, যা এন্টারপ্রাইজগুলিকে হাইব্রিড নেটওয়ার্কিং, মাল্টি-ক্লাউড ইন্টিগ্রেশন এবং ইন্টিগ্রেটেড সেইফটির মাধ্যমে তাদের পরিকাঠামো আধুনিকীকরণ করতে সাহায্য করে। মেরাকির সিঙ্গল ড্যাশবোর্ডের মাধ্যমে গ্রাহকরা সহজেই অ্যাপ্লিকেশন ও পারফরম্যান্স-ভিত্তিক রাউটিং এবং ওয়াই-ফাই ও সেলুলার কানেক্টিভিটি পরিচালনা করতে পারবে। ভি বিজনেসের দেশব্যাপী সংযোগ এবং সম্পূর্ণ পরিচালিত পরিষেবার মাধ্যমে ব্যবসাগুলি কোনো অগ্রিম মূলধন বিনিয়োগ ছাড়াই তাদের নেটওয়ার্ক স্কেল করতে পারে।
ভোডাফোন আইডিয়া লিমিটেডের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার এম পি সুনীল কুমার বলেন, “এন্টারপ্রাইজগুলির বর্তমানে এমন সুরক্ষিত ও ফ্লেক্সিবল নেটওয়ার্ক সলিউশন প্রয়োজন যা সরাসরি তাদের স্ট্র্যাটেজির সঙ্গে মানানসই। সিসকোর সঙ্গে আমাদের সহযোগিতা আমাদের ক্লায়েন্টদের টেকসই ও ভবিষ্যৎমুখী নেটওয়ার্ক তৈরিতে নিশ্চিত করে।”
অন্যদিকে, সিসকো ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার পার্টনার অর্গানাইজেশনের ম্যানেজিং ডিরেক্টর অশোক শিবশঙ্কর বলেন, “এআই-প্রধান বিশ্বে আধুনিক এন্টারপ্রাইজ নেটওয়ার্ক-কে হতে হবে বুদ্ধিমান, সুরক্ষিত এবং পরিবর্তনের উপযোগী। ভি বিজনেসের সঙ্গে মিলে আমরা এন্টারপ্রাইজগুলিকে একটি পরিচালিত হাইব্রিড এসডি-ওয়ান সমাধান দিয়ে তাদের নেটওয়ার্ক আধুনিকীকরণে সহায়তা করছি।”
