বাংলাদেশে পাচারের আগেই নদিয়ার সীমান্তে উদ্ধার হল রুপোর গহনা

নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে ৩ কেজি ৬৪৭ গ্রাম রুপোর গহনা উদ্ধার করল বিএসএফ। নদিয়ার মহাখোলা সীমান্তে ১৬১ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষীরা পাচার হওয়া অবৈধ রূপ ও উদ্ধার করে।  সূত্রের খবর,তারকাটার এপার থেকে বাংলাদেশে পাচারের আগেই ধরা পড়লো এত সংখ্যক রুপোর গহনা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম মহাখোলা যেখানে কর্মরত সীমান্তরক্ষীরা শুক্রবার সন্ধ্যায় টহলদারি করছিল।

হঠাৎই বিএসএফের নজর আসে কিছু দুষ্কৃতী তারকাটার এপার থেকে কিছু ছোড়ার চেষ্টা করছে বাংলাদেশের দিকে । তখনই তাদের পিছু ধাওয়া করে বিএসএফ। সেই সময় গহনার ব্যাগ ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যাগ খুলতেই মেলে প্রচুর সংখ্যক রুপোর গহনা। রুপোর আংটি,চেইন বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।

নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ মহাখোলা সীমান্তে উদ্ধার হওয়া সমস্ত রূপোর গহনা সরকারি ভাবে তুলে দেওয়া হল ভীমপুর থানার হাতে। যদিও ঘটনায় পলাতক পাচারকারীদের পরিচয় জানার চেষ্টা করছে সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশ।