উচ্চ ডেটা ব্যবহার্য শিল্পাঞ্চল ও পর্যটনকেন্দ্রিক এলাকাগুলিকে অগ্রাধিকার দিয়েই গত বছর কলকাতা ও শিলিগুড়িতে ৫জি পরিষেবা চালুর পর ভোডাফোন আইডিয়া-এর Vi এবার পশ্চিমবঙ্গের আরও একাধিক শহরে সম্প্রসারণ করলো তাদের ৫জি পরিষেবা।
বর্তমানে মালদা, হলদিয়া ও বহরমপুরে Vi 5G চালু হয়েছে। পাশাপাশি আগামী জুনের মধ্যে দুর্গাপুর, আসানসোল, হাবরা-অশোকনগর, বর্ধমান, খড়গপুর, গ্যাংটক ও দার্জিলিংয়েও এই পরিষেবা চালু হবে। মূলত, দুর্গাপুর ও আসানসোলের মতো শিল্পশহর, হলদিয়ার মতো বাণিজ্যিক কেন্দ্র এবং দার্জিলিং ও গ্যাংটকের মতো পর্যটনকেন্দ্রে বাড়তে থাকা ডেটা চাহিদা মেটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই প্রসঙ্গে ভোডাফোন আইডিয়া-র শোভন মুখার্জী , বিজনেস হেড – কলকাতা, রেস্ট অফ বেঙ্গল, অসম ও উত্তর-পূর্ব, বলেন, কলকাতা ও শিলিগুড়ির পর পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে Vi-এর ৫জি সম্প্রসারণ তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উচ্চ চাহিদাসম্পন্ন শিল্প, বাণিজ্য ও পর্যটন এলাকাগুলিতে গ্রাহকদের আরও উন্নত ও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক অভিজ্ঞতা দেওয়াই তাদের লক্ষ্য।
