আঞ্চলিক বিনোদনে নতুন চমক, ভি-র বিশেষ প্যাক মাত্র ৩৫ টাকায়

ভারতের ওটিটি বিনোদনের জগতে আঞ্চলিক ভাষার বিষয়বস্তুর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এই প্রবণতার কথা মাথায় রেখে ভোডাফোন আইডিয়ার (ভি) বিষয়বস্তু সংকলনকারী অ্যাপ ‘ভি মুভিজ অ্যান্ড টিভি’ মাত্র ৩৫ টাকায় ভারতের সবচেয়ে সাশ্রয়ী আঞ্চলিক বিনোদন প্যাক চালু করেছে।
নতুন এই প্যাকের মাধ্যমে যোগ্য ভি প্রিপেড গ্রাহকেরা ছয়টি অনলাইন বিনোদন মঞ্চের মধ্যে নিজেদের পছন্দমতো যে কোনও দুটি বেছে নিতে পারবেন। এই ছয়টি মঞ্চে মোট নয়টি ভারতীয় ভাষায় বিনোদনমূলক অনুষ্ঠান, চলচ্চিত্র ও অন্যান্য বিষয়বস্তু দেখা যাবে।
গ্রাহকেরা তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষার বিষয়বস্তুর জন্য ‘সোনি লিভ সাউথ’, পাঞ্জাবি, হরিয়ানভি ও ভোজপুরি ভাষার জন্য ‘চৌপাল’, মালয়ালম বিনোদনের জন্য ‘মনোরমাম্যাক্স’, বাংলা ভাষার বিষয়বস্তুর জন্য ‘ক্লিক’ ও ‘আড্ডা টাইমস’ এবং ওড়িয়া ভাষার জন্য ‘আও নেক্সট’ বেছে নিতে পারবেন। এর ফলে আলাদা আলাদা বিনোদন মঞ্চের গ্রাহক হতে হবে না। একটি সাশ্রয়ী প্যাকের মাধ্যমেই পছন্দের আঞ্চলিক ভাষার বিনোদন উপভোগ করা যাবে।
৩৫ টাকার এই মোবাইল-নির্ভর অতিরিক্ত প্যাকে ২৮ দিনের জন্য পছন্দের দুটি বিনোদন মঞ্চ ব্যবহারের সুযোগ এবং সাত দিনের মেয়াদে ১ জিবি ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র সেই সমস্ত যোগ্য ভি প্রিপেড গ্রাহক, যাঁদের নম্বরে পরিষেবার মেয়াদ সক্রিয় রয়েছে।
ভি অ্যাপ অথবা অন্য তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে ৩৫ টাকার প্যাকটি রিচার্জ করা যাবে। এরপর ‘ভি মুভিজ অ্যান্ড টিভি’ অ্যাপে নিজের ভি নম্বর দিয়ে প্রবেশ করে পছন্দের দুটি বিনোদন মঞ্চ নির্বাচন করলেই পরিষেবাগুলি চালু হয়ে যাবে।