কলকাতায় শাওমির প্রিমিয়াম সার্ভিস সেন্টার

গ্রাহক পরিষেবা ও অভিজ্ঞতার মান বাড়াতে এক বড় পদক্ষেপ নিল গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি। দেশের ১৫টি নতুন শহরে তাদের ‘প্রিমিয়াম সার্ভিস সেন্টার’ নেটওয়ার্ক সম্প্রসারণের কথা ঘোষণা করেছে সংস্থাটি। যার মধ্যে থাকছে কলকাতা। ২০২৬ সালের মধ্যে দেশজুড়ে ১০০টি এই ধরনের উন্নত সার্ভিস সেন্টার গড়ার লক্ষ নিয়েছে তারা।

এই নতুন প্রজন্মের সার্ভিস সেন্টারগুলো কেবল মেরামত কেন্দ্র হিসেবে নয়, বরং একটি পূর্ণাঙ্গ ‘এক্সপিরিয়েন্স হাব’ হিসেবে কাজ করবে। এখানে গ্রাহকরা খুব তাড়াতাড়ি (প্রায় ৯৫% ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে) ডিভাইস মেরামত, বিশেষজ্ঞ কারিগরি পরামর্শ এবং শাওমির বিভিন্ন প্রোডাক্ট সরাসরি ব্যবহারের সুযোগ পাবেন। পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের কথা মাথায় রেখে এই কেন্দ্রগুলিতে সম্পূর্ণ পেপারলেস অপারেশন চলবে। শাওমি ইন্ডিয়ার সিওও সুধিন মাথুর জানান, গ্রাহকরা এখন দীর্ঘ সময় ধরে স্মার্টফোন ব্যবহার করছেন, তাই নির্ভরযোগ্য আফটার-সেলস সার্ভিস খুবই দরকার। এই লক্ষ্যেই নিয়ে আসা হয়েছে বিশেষ কিছু সুবিধা। শাওমি ডে হবে প্রতি বুধবার, যেখানে আউট-অফ-ওয়ারেন্টি ডিভাইসে ফ্রি সার্ভিস চার্জ, হেলথ চেক-আপ এবং সফটওয়্যার আপডেট করা হবে।  প্রতিরক্ষা কর্মী এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সার্ভিস চার্জে আজীবন ছাড় থাকবে। মহিলা গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ৩০ দিনের সার্ভিস ডিসকাউন্ট। নির্বাচিত খুচরো যন্ত্রাংশে ৫০% পর্যন্ত ছাড় এবং কমপ্লিমেন্টারি স্ক্রিন প্রোটেক্টরও পাওয়া যাবে।

ডিভাইস মেরামতে ২ ঘণ্টার বেশি সময় লাগলে গ্রাহকদের ‘স্ট্যান্ডবাই হ্যান্ডসেট’ দেওয়া হবে। বর্তমানে কলকাতা ছাড়াও কোয়েম্বাটোর, ভুবনেশ্বর, পাটনা, লখনউ এবং বেঙ্গালুরুর মতো ২৫টি শহরে এই প্রিমিয়াম পরিষেবা চালু রয়েছে।