শাওমি নিয়ে এল রেডমি এ৭ প্রো ৫জি

শাওমি ইন্ডিয়া তাদের জনপ্রিয় ‘এ’ সিরিজের প্রথম প্রো মডেল হিসেবে রেডমি এ৭ প্রো ৫জি লঞ্চ করল। সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে এই ফোনে যুক্ত করা হয়েছে আকর্ষণীয় সব ফিচার। এতে রয়েছে এই সেগমেন্টের সবচেয়ে বড় ৬.৯-ইঞ্চির (১৭.৫৩ সেমি) ডিসপ্লে, যাতে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট এবং ৮০০ নিটস ব্রাইটনেস। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে রয়েছে ট্রিপল TÜV Rheinland আই-কমফোর্ট সার্টিফিকেশন। দীর্ঘস্থায়ী ব্যাকআপের জন্য রয়েছে শক্তিশালী ৬৩০০mAh ব্যাটারি। ফোনটি মাত্র ৮.১৫ মিমি স্লিম হওয়া সত্ত্বেও এত বড় ব্যাটারি ধারণ করে চমক দিয়েছে। সঙ্গে রয়েছে ১৫W চার্জিং ও ৭.৫W রিভার্স চার্জিং সুবিধা।

ফোনটিতে অক্টা-কোর ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। শাওমি HyperOS 3.0-এর মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন গুগল জেমিনি এবং সার্কল টু সার্চ-এর মতো স্মার্ট এআই সুবিধা। রয়েছে ৩২ মেগাপিক্সেল এআই ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। প্রথমবারের মতো এতে ‘এআই স্কাই’ ফিচার যুক্ত হয়েছে।

এছাড়া রয়েছে জল ধুলো প্রতিরোধী IP52 রেটিং, ২০০% ভলিউম বুস্ট স্পিকার এবং ২ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা। ৪জিবি + ৬৪ জিবি ভেরিয়েন্টের কার্যকর মূল্য শুরু হচ্ছে মাত্র ১১,৪৯৯ টাকা থেকে। ৮ জিবি + ১২৮জিবি মডেলটি পাওয়া যাবে ১২,৪৯৯ টাকায়। ১৫ এপ্রিল থেকে অ্যামাজন, Mi.com এবং রিটেইল স্টোরগুলোতে এটি বিক্রি শুরু হবে। তিনটি আকর্ষণীয় রঙে (ব্ল্যাক, মিস্ট ব্লু, সানসেট অরেঞ্জ) ফোনটি বাজারে মিলবে।