QA1-এ ২৩% মুনাফা বৃদ্ধি, বাটা ইন্ডিয়ার টানা তৃতীয় কোয়ার্টারে প্রবৃদ্ধি অর্জন

ভারতের সবচেয়ে বিশ্বস্ত ফুটওয়্যার ব্র্যান্ড বাটা ইন্ডিয়া আজ ২০২৬ সালের ৩০ জুনে শেষ হওয়া কোয়ার্টারের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এই কোয়ার্টারে কোম্পানি ৯,৭৮৯ মিলিয়ন টাকা রাজস্ব অর্জন করেছে, যা QA1 এফওয়াই২৬-এর তুলনায় প্রায় ৪% বছরভিত্তিক প্রবৃদ্ধি নির্দেশ করে। এই কোয়ার্টারে কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৬৩৭ মিলিয়ন টাকা, যা গত বছরের একই কোয়াটারে ছিল ৫১৭ মিলিয়ন টাকা, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ২৩ শতাংশের বেশি।
এককালীন খরচ বাদ দিয়ে এই প্রান্তিকে কর-পূর্ববর্তী মুনাফা দাঁড়িয়েছে ৯০৬ মিলিয়ন টাকা, যা গত বছরের একই কোয়ার্টারের ৭৪৫ মিলিয়ন টাকার তুলনায় ২২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই কোয়ার্টারের এককালীন খরচের মধ্যে রয়েছে অব্যাহত মুদ্রার অবমূল্যায়নের কারণে লাইসেন্স ফি বাবদ ২৭ মিলিয়ন টাকার নন-ক্যাশ ফরেক্স লস এবং ২৪ মিলিয়ন টাকার এককালীন ইআরপি খরচ।
কার্যকরী দক্ষতা, সুশৃঙ্খল খরচ ব্যবস্থাপনা এবং বিভিন্ন চ্যানেলে সুনির্দিষ্ট কার্যকারিতার ওপর অব্যাহত ফোকাসের কারণে এই কোয়ার্টারে ২,১৬৬ মিলিয়ন টাকার অপারেটিং ক্যাশ প্রফিট অর্জিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৭.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাটা বোর্ড প্রতি শেয়ার ২৫ টাকা হারে অন্তর্বর্তীকালীন লভ্যাংশও ঘোষণা করেছে, যার মোট পরিমাণ ৩,২১৩ মিলিয়ন টাকা।
ফলাফল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বাটা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শ্রী গুঞ্জন শাহ বলেন, “টানা তৃতীয় কোয়ার্টারে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখে আমরা QA1 এফওয়াই২৭-এ ৪% টপলাইন প্রবৃদ্ধি অর্জনের ঘোষণা করতে পেরে আনন্দিত।”
তিনি আরও যোগ করেন, “৩০ জুন, ২০২৫-এর তুলনায় গ্রস ইনভেন্টরি ১০% কমার পাশাপাশি ৭৭৫টি স্টোরে জিরো বেস মার্চেন্ডাইজিং প্রজেক্ট চালুর ফলে বাটা ইন্ডিয়া ১৩০ বেসিস পয়েন্ট গ্রস মার্জিন লাভ অর্জন করেছে, যা সব চ্যানেল ও ই-কমার্সে ইতিবাচক প্রবৃদ্ধি এনে দিয়েছে।”
তিনি আরও বলেন, “টেকসই প্রবৃদ্ধি বজায় রাখতে প্রিমিয়ামাইজেশন, ভলিউম প্রসার ও কর্মক্ষম উৎকর্ষের ওপর জোর দিচ্ছে বাটা ইন্ডিয়া; আগামী কোয়ার্টারে এই ধারা অব্যাহত থাকার ব্যাপারে তারা আশাবাদী।”