তিনবাত্তি মোড়ে পুলিশের অভিযানে ৭২ বোতল কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার দুই

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনবত্তি মোড় এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম ওসমান গনি এবং জাহিদ আলী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের কাছে থাকা দুটি ব্যাগ থেকে মোট ৭২ বোতল কফ সিরাপ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কফ সিরাপগুলি বিক্রির উদ্দেশ্যেই সেখানে নিয়ে আসা হয়েছিল।

বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতের কাছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।