জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হল। এবার সেই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জমা দিল হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’।
সংগঠনের দাবি, তৃণমূল নেত্রীর বক্তব্য দেশের ভাবমূর্তি এবং সামাজিক সম্প্রীতির পক্ষে ক্ষতিকর হতে পারে। সেই কারণেই তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। লালবাজারে জমা দেওয়া অভিযোগপত্রে সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী দাবি করেন, ধর্মতলার ওয়াই চ্যানেলে মমতা যে মন্তব্য করেছিলেন, তা দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক স্তরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর আগে একই ইস্যুতে আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিংহ শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় পৃথক অভিযোগ দায়ের করেছিলেন। প্রসঙ্গত, বিতর্কের সূত্রপাত ধর্মতলার ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এক বক্তব্যকে ঘিরে।
