জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একেরপর এক ঘটনা সাধারণ মানুষ থেকে শুরু করে নারী নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। নির্ভয়া কাণ্ডের পর গোটা কলকাতা জুড়ে তাই কয়েক কোটি টাকা খরচে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল।
নবান্নে আয়োজিত প্রশাসনিক বৈঠকে এই মর্মে অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দাকে দ্রুত খারাপ হয়ে যাওয়া সিসিটিভি ক্যামেরা সারানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কারণ, প্রয়োজনে ফুটেজই পাওয়া যায় না এই খারাপ সিসি ক্যামেরাগুলির থেকে।
এদিনের বৈঠকে পুলিশ অফিসারদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী জানান, তৃণমূলের সরকারের আমলে বিরোধীদের ফোন ধরায় নিষেধাজ্ঞা থাকলেও এই সরকারের তরফ থেকে কোনো বাঁধা নেই। অভিযোগ এলে শুনতে হবে, তারপর আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। একইসাথে কলকাতায় বেআইনি পার্কিং থেকে অবৈধ নির্মাণ নিয়ে আরও কঠোর হওয়ার কথা বেন তিনি।
