জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন কে স্মরণ করে প্রায় এক হাজার মানুষের মধ্যাহ্নভোজের আয়োজন

সদ্য পেরিয়ে আশা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে জলপাইগুড়ি শহরে আয়োজন করা হলো বিশেষ মধ্যাহ্নভোজের।

ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি পৌরসভার জলপাইগুড়ি মন্ডল ১ অন্তর্গত ১৮, ২২ ও ২৪ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে ‘সেবা ও নিষ্ঠার সেবা সংকল্প অভিযান’ কর্মসূচির অংশ হিসেবে পথচলতি মানুষ, টোটোচালক-সহ সাধারণ নাগরিকদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।