নতুন চমক আসতে চলেছে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বাজারে ফের ঝড় তুলতে প্রস্তুত রিলায়েন্স। জানা গিয়েছে, রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস ‘বোম্বে ক্রিমারি’ ব্র্যান্ডের মাধ্যমে নামে নতুন আইসক্রিম সেগমেন্টে প্রবেশ করেছে।

সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হল এর দাম। কোম্পানিটি মাত্র ১০ টাকা থেকে শুরু করে কাপ, কোন এবং স্টিকে আইসক্রিম উপলব্ধ করেছে। বর্তমানে এটি পশ্চিম ভারতে চালু করা হচ্ছে, কিন্তু শীঘ্রই এটিকে দেশজুড়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। RCPL- এর ডাইরেক্টর টি. কৃষ্ণকুমার স্পষ্ট করেছেন যে, কোম্পানি তাদের আইসক্রিমের গুণমানের সঙ্গে কোনও আপোস করবে না।

তিনি বলেন যে, বোম্বে ক্রিমারি খাঁটি ডেইরি ক্রিম দিয়ে তৈরি। এটি এমন একটি আইসক্রিম যা প্রতিটি ভারতীয় পরিবারের সাধ্যের মধ্যে থাকবে। ভ্যানিলা এবং চকোলেটের পাশাপাশি সল্টেড ক্যারামেল, মাচা এবং তিরামিসুর মতো ফ্লেভারগুলিরও বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। ফাস্ট ডেলিভারি অ্যাপগুলিও এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে।