ভোটের লাইনে অতর্কিতে লাঠিচার্জ করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনা তারকেশ্বর বিধানসভার বালিগরী এক নম্বর পঞ্চায়েতের বালিগরি অধর মনি দত্ত বিদ্যমন্দির স্কুলের। এই স্কুলে মোট চারটি বুথ ২১৮,২১৯,২২০ এবং ২২১ নম্বর।
তারকেশ্বরের তৃণমূল প্রার্থীর অভিযোগ, বুথের ভিতরে জায়গা থাকলেও ভোটারদের বাইরে রোদে দাঁড় করিয়ে রাখা হচ্ছিল।এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিককে বলতে যাওয়ায় অতর্কিত লাঠিচার্জ করে বুথে দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানারা।
অভিযোগ মহিলাদেরও বেধড়ক মারধোর করা হয়, এমনকি ক্যান্সারে আক্রান্ত এক মহিলাকেও মাটিতে ফেলে মারা হয় বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহরায়।
