শপথের আগেই কলকাতায় অমিত শাহ, দক্ষিণেশ্বরে পুজো

বাংলায় নতুন সরকার গঠন এখন শুধুই সময়ের অপেক্ষা। আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

তার আগেই শুক্রবার কলকাতায় পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে নামার পর সেখান থেকে সরাসরি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যান অমিত শাহ। সেখানে বিশেষ পুজো দেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য ও নব নির্বাচিত বিধায়ক শুভেন্দু অধিকারী।

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা আজই চূড়ান্ত হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। দিনভর সেই সিদ্ধান্তের দিকেই নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের।