Arpita Debnath

5488 Posts
সুবীরেশ ভট্টাচার্যের ‘ডক্টরেট’ উপাধি নিয়ে কড়া নিজেদের বিচারপতির

সুবীরেশ ভট্টাচার্যের ‘ডক্টরেট’ উপাধি নিয়ে কড়া নিজেদের বিচারপতির

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সুবীরেশ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জন্য। এবার তাঁকে যেন আরও 'কঠিন' শাস্তি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানালেন, গ্রুপ ডি মামলায় জুড়তে হবে তাঁর নাম এবং যতদিন না মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন তিনি ততদিন নিজের ‘ডক্টরেট’ উপাধি ব্যবহার করতে পারবেন না সুবীরেশ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, কত দালাল আছে জানেন, তারা আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু কোনও কিছুর জন্য এই প্রক্রিয়ায় দেরি না হয় সেটা দেখতে হবে। এই প্রেক্ষিতেই সুবিরেশ ভট্টাচার্যকে মামলায় যুক্ত করার নির্দেশ। পাশাপাশি বিচারপতির স্পষ্ট বক্তব্য, যতদিন না মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন সুবীরেশ ততদিন…
Read More
নয়া নির্দেশ, বাড়ানো হলো দায়িত্ব পালনের সময়সীমা

নয়া নির্দেশ, বাড়ানো হলো দায়িত্ব পালনের সময়সীমা

বিগত বেশ কিছুদিন ধরে চলতে থাকা দ্বন্ধের মধ্যে এবার এল নয়া নির্দেশ। বাড়ানো হলো কাজের সময়সীমা, নতুন নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ঝালদা পুরসভা নিয়ে চলতে থাকা মামলায় শীলা চট্টোপাধ্যায় এবং পূর্ণিমা কান্দুর নিজ নিজ দায়িত্ব পালনের অন্তর্বর্তীকালীন নির্দেশের সময়সীমা বাড়ালেন তিনি। বিচারপতির নির্দেশ, আগামী ৩০ জুন পর্যন্ত এই অন্তর্বতী নির্দেশ বহাল থাকবে। আর সেদিনই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তার আগে দুই পক্ষের হলফনামা তলব করেছে সিঙ্গল বেঞ্চ। ঝালদা পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব থেকে শীলা চট্টোপাধ্যায়কে অসাংবিধনিকভাবে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের…
Read More
চাকরি বাতিলের নির্দেশ আরও ১,৯১১ জনের

চাকরি বাতিলের নির্দেশ আরও ১,৯১১ জনের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে অবিলম্বে ১,৯১১ জন গ্ৰুপডি কর্মীর সুপারিশপত্র প্রত্যাহার করতে হবে। এসএসসিকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের৷ তিনি বলেন, ‘‘আমার বিশ্বাস বেআইনি ভাবে দুর্নীতি করেই এই সব প্রার্থীদের সুপারিশ দেওয়া হয়েছিল।’’ নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছিল, সে কথা স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)৷ এসএসসি-র আইনজীবী আদালতে স্বীকার করে নেন যে, ১,৯১১ জন গ্ৰুপ-ডি প্রার্থীকে অন্যায় ভাবে নিয়োগ করা হয়েছিল। কমিশন তথ্য যাচাই করে আদালতে হলফনামা দিয়ে স্বীকার করে নেয়, ওই সব প্রার্থীর ওএমআর শিট-এ কারচুপি করা হয়েছে৷ নম্বর বাড়িয়েই তাঁদের চাকরির সুপারিশপত্র দেওয়া হয়৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের অনতিবিলম্বে ওয়েব…
Read More
ভয়াবহ অগ্নিকান্ড মহানগরীর বুকে

ভয়াবহ অগ্নিকান্ড মহানগরীর বুকে

আবারও ভয়াবহ অগ্নি কান্ড মহানগরীর বুকে। এবার আগুন লাগল শহরের নিউটাউনে। নিউটাউন এলাকার শাপুরজির সুখবৃষ্টি আবাসনের সামনে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। দমকল ডাকা এবং তাদের এসে পৌঁছনোর মধ্যেই ১৫ টি দোকান ভস্মীভূত হয়ে যায় বলে খবর মিলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর ৩টে নাগাদ প্রথম আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তার আগে এক সিলিন্ডার ফাটার শব্দ শোনা গিয়েছিল। মনে করা হচ্ছে মূলত সিলিন্ডার ফেটেই এই আগুন লেগেছে। এরপর দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করায় কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে বলে আন্দাজ। যদিও হতাহতের কোনও খবর নেই এই ঘটনায়…
Read More
প্রকাশিত হলো টেটের ফল

প্রকাশিত হলো টেটের ফল

পূর্ব ঘোষনা মতোই আজ দুপুরে প্রকাশিত হলো টেটের ফল। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানা গিয়েছে, প্রথম হয়েছেন বর্ধমানের কন্যা ইনা সিংহ। তথ্য বলছে, প্রথম দশে আছেন ১৭৭ জন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন ৪ জন। যিনি প্রথম হয়েছেন তিনি পেয়েছেন ১৩৩ নম্বর। দ্বিতীয়রা পেয়েছে ১৩২ এবং তৃতীয়রা পেয়েছে ১৩১ নম্বর। এদিন বেলা ৩ টে থেকে সকলে বিস্তারিতভাবে নিজেদের ফল দেখতে পারবে ওয়েবসাইটে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষার দু’মাসের মাথায় প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ফলাফল। এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন। মোট ১৫০ নম্বরে পরীক্ষা হয়েছিল। নিয়ম অনুসারে টেটে পাশ করলেন ১…
Read More
তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে হলো একুশ হাজার

তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে হলো একুশ হাজার

ভয়ঙ্কর পরিস্থিতি। ভূমিকম্পে গিয়েছে হাজার হাজার প্রান, ছারখার হয়ে গিয়েছে তুরস্ক। ক্রমাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা। তিনদিন অতিক্রম করে গেলেও, এখনও ভেসে আসছে আর্তনাদ৷ ধ্বংসস্তুপ যত সরছে তত বাড়ছে মৃত্যুর সংখ্যা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫১৷ এর মধ্যে সিরিয়াতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৭৭ জনের। বাকিরা সকলেই তুরস্কের মানুষ। আহতের সংখ্যা ৭২ হাজার ৮৭৯। তুরস্ক ও সিরিয়ার মানুষের অভিযোগ, ঠিক মতো উদ্ধারকাজ করা হচ্ছে না৷ পৌঁছচ্ছে না পর্যাপ্ত ত্রাণ৷ আসলে ভূমিকম্পের অভিঘাতে অধিকাংশ সড়কপথই নষ্ট হয়ে গিয়েছে৷ ফলে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে উদ্ধাকারী দলকে বেগ পেতে হচ্ছে৷ তার উপর তুরস্করে চলছে শৈত্য প্রবাহ। তাপমাত্রা…
Read More
কয়লা পাচার কান্ডে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার

কয়লা পাচার কান্ডে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই তল্লাশির ফলেই বালিগঞ্জ থেকে উদ্ধার হয় ওই বিপুল অর্থ। বিভিন্ন সাক্ষীর বয়ান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখেই গোয়েন্দারা এই অফিসের সন্ধান পেয়েছিলেন। ইডি দাবি করেছে, তারা জানতে পেরেছিলেন যে, কোনও এক 'প্রভাবশালী নেতা' কয়লা পাচারের টাকা সরানোর চেষ্টায় আছেন। সেই টাকা দিয়েই নতুন সম্পত্তি কেনার উপক্রম হচ্ছিল। সূত্র মারফত জানা গিয়েছে, ১২ কোটি টাকার কোনও সম্পত্তি কেনার তোড়জোড় চলছিল যার চুক্তিপত্রে দাম রাখা হয়েছিল ৯ কোটির মতো। এই সংক্রান্ত কিছু খবর পেতেই তৎপর হয়ে…
Read More
মিললো না স্বস্তি, আরও চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ

মিললো না স্বস্তি, আরও চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ

মিললো না স্বস্তি, গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের কর্মসূচিতে পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর হয়। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে আসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম। এখনও পর্যন্ত তিনি জেলেই রয়েছেন এবং আগামী কয়েকদিনও থাকতে হচ্ছে। জামিনের আবেদন খারিজ করে তাঁকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারইপুর আদালত। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে নওশাদ ছাড়াও ছিলেন ১৯ জন। ধর্মতলায় অশান্তির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছিল। দলের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক বিষয়ে অভিযোগ তুলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে অবস্থান-বিক্ষোভ শুরু করে আইএসএফ। তার কারণে ধর্মতলায় হইহই…
Read More
প্রায় তিনশো কর্মী নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি

প্রায় তিনশো কর্মী নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি

বহুদিনের অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শহরের রাস্তায় বিক্ষোভ কর্মসূচি করল 'অল বেঙ্গল সিএসসি ভিএলই ইউনিয়ন'। মূল দাবি, ডিজিটাল আর্মির নামে শোষণ নয়, ন্যায্য অধিকার চাই। এছাড়া আরও প্রায় ১০ দফা দাবিতে সরব হয় তারা। প্রায় ৩০০ কর্মী মিছিল শুরু করে সিএসসি ই- গভারনেন্স সার্ভিস ইন্ডিয়ায় লিমিটেডের সদর দফতর পর্যন্ত যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ-এর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু। ইউনিয়নের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, সম্পাদক অনির্বাণ রায়, রেজাউল ইসলাম, রাজিবুল মোল্লা সুব্রত পাল, শক্তিপদ জানা, জয় চক্রবর্তীরা। এই সংগঠনের বক্তব্য, সারা দেশ জুড়ে প্যান কার্ড, আধার কার্ড, অনলাইনে ট্রেন বা  ফ্লাইটের টিকিট কাটা, ব্যাঙ্কের সেবা কেন্দ্র, ই-শ্রম পোর্টাল,…
Read More
এবার গড়িয়াহাট থেকে উদ্ধার এক কোটি টাকা

এবার গড়িয়াহাট থেকে উদ্ধার এক কোটি টাকা

গত বছরের মাঝা মাঝি সময় থেকে শুরু হয়েছে রাজ্যে লক্ষ্য লক্ষ্য টাকা উদ্ধার হওয়া, সচারচর যা দেখা যায় না। আবারও বান্ডিল বান্ডিল নগদ টাকা উদ্ধার হল শহরে। শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই তল্লাশির ফলেই বালিগঞ্জের এক অফিস থেকে উদ্ধার হয় ১ কোটি ৪০ লক্ষ টাকা। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আবার টাকা উদ্ধার শহরে। এবার গড়িয়াহাট। গড়িয়াহাট মোড়ে একটি গাড়ি থেকে কলকাতা পুলিশ উদ্ধার করেছে নগদ ১ কোটি টাকা। একই সঙ্গে ২ জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্পেশাল টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়েছিল যে একটি গাড়ি করে বিপুল অঙ্কের টাকা নিয়ে যাওয়া…
Read More
বেলুন কাণ্ডের জেরে দুই দেশের সম্পর্ক উন্নত করায় বাধা সৃষ্টি করল

বেলুন কাণ্ডের জেরে দুই দেশের সম্পর্ক উন্নত করায় বাধা সৃষ্টি করল

সম্প্রতি উঠেছিল বড় অভিযোগ। মার্কিন এয়ারস্পেসের উপর ঘুরপাক খাচ্ছিলো চিনের নজরদারি বেলুন৷ চিনের উপর নজরদারির ভয়ঙ্কর অভিযোগ তুলল পেন্টাগন৷ ওয়াশিংটনের দাবি, আকাশ পথে নজরদারি চালানোর জন্য এই বেলুন পাঠিয়েছে চিন৷ দিন কয়েক পর্যবেক্ষণের পর সেটিকে গুলি করে নামানো হলেও, মেটেনি বিবাদ৷ গত বছর নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে দ্বিপক্ষীয় বৈঠকে মুখোমুখি হয়েছিল চিন ও আমেরিকা৷ সেই সময় চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরস্পরকে বলেছিলেন, ‘দ্বিতীয় স্নায়ুযুদ্ধের কোনও প্রয়োজন নেই।’ এই বৈঠকের পর দুই দেশ নিজেদের মধ্যে যোগাযোগ আরও নিবিড় করার উদ্যোগও নেয়। কিন্তু আমেরিকার আকাশে একটি ‘গোয়েন্দা বেলুন’ ঢুকে পড়ে সব চেষ্টায় জল ঢালল। চিনের দাবি, ওই বেলুনটি…
Read More
ভয়ঙ্কর তথ্য, ধীরে ধীরে যেন উষ্ণ হচ্ছে বিশ্ব

ভয়ঙ্কর তথ্য, ধীরে ধীরে যেন উষ্ণ হচ্ছে বিশ্ব

ধীরে ধীরে যেন সত্যি হতে চলেছে, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় সঙ্কট হল বিষ্ণ উষ্ণায়ন। এটি শুধু পরিবেশগত সমস্যা নয়, এর প্রভাব পড়েছে মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের উপরেও৷ বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব হলেই ভালো৷ তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, বৈশ্বিক তাপমাত্রা ২.৭ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে৷ গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে বৈশ্বিক উষ্ণতা বেড়েই চলেছে। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) তথা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় করা ওই গবেষণায় দেখা গিয়েছে, আগামী দশকের মধ্যে পৃথিবীর উষ্ণতা শিল্পবিপ্লব যুগের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস নিচে রাখার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা পেরিয়ে যাবে। গবেষকরা বলছেন,…
Read More
বাতিলের পথে প্রায় আটশো শিক্ষকের চাকরি

বাতিলের পথে প্রায় আটশো শিক্ষকের চাকরি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে স্কুল শিক্ষক কমিশনের স্ক্যানারে ৮০০-রও বেশি স্কুল শিক্ষক, বাতিল হওয়ার পথে রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষকের চাকরি৷ ২০১৬ সালে নবম-দশমে শিক্ষক পদে নিয়োগ পত্র পেয়েছিলেন তাঁরা সকলেই৷ বিধি প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হল আদালতকে৷ আগামী সপ্তাহেই দেওয়া হবে নোটিশ৷ পর্যায়ক্রমে সুপারিশপত্র বাতিল করা হবে বলে জানালেন এসএসসি-র চেয়ারম্যান৷ সার্ভার এবং ওএমআর শিটের নম্বরে বিস্তর ফারাক৷ ৫৩ পর্যন্ত নম্বর বাড়ানো হয়েছে৷ এই প্রথম স্কুল সার্ভিস কমিশন কবুল করে নিল শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে৷ সেই দুর্নীতির জেরেই প্রায় ৮০০ শিক্ষককে আতস কাঁচের নীচে আনা হয়েছে৷…
Read More
অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত চেয়ে মামলা হাইকোর্টে

অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত চেয়ে মামলা হাইকোর্টে

দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হলো এবার। বীরভূমে বালি ও পাথরের লরি থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ আজকের নয়৷ তবে এবার এই সংক্রান্ত বিষয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ছিল সেই মামলার শুনানি৷ কিন্তু রাজ্য সরকারের কোনও আইনজীবী এদিন আদালতে উপস্থিত না থাকায় এই মামলার প্রতিলিপি অ্যাডভোকেট জেনারেলকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন আদালতে বলেন, প্রতিদিন কার্বন কপির বিল দিয়ে টাকা তোলা হচ্ছে৷ দিনে ২-৩ কোটি টাকা তোলা হচ্ছে বলেও আদালতে দাবি করা হয়েছে৷ মামলাকারীর আইনজীবী আদালতকে জানান, বগটুই তদন্তের পর সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, তাতে…
Read More