Arpita Debnath

5591 Posts
একাধিক অভিযোগের মাঝে জানা গেলো স্নায়ুরোগে ভুগছেন হৈমন্তী, দাবি স্বামী গোপালের

একাধিক অভিযোগের মাঝে জানা গেলো স্নায়ুরোগে ভুগছেন হৈমন্তী, দাবি স্বামী গোপালের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি চক্রে জড়িয়েছে নতুন নাম, হৈমন্তী গঙ্গোপাধ্যায়৷ অভিযুক্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডলকে জেরা করে গোপাল দলপতির কথা জানতে পেরেছিল গোয়েন্দা সংস্থা। তারপরই সামনে আসে তাঁর স্ত্রী হৈমন্তীর নাম। ইতিমধ্যেই গোপাল এবং হৈমন্তীর বিপুল টাকার সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। হৈমন্তীর স্বামী দাবি করেছেন, স্নায়ুরোগে ভুগছেন তিনি। তাঁর চিকিৎসা চলছে। যদিও আপাতত তিনি সুস্থ এবং শীঘ্রই সামনে আসবেন তিনি। শেষ কয়েকদিনে তাঁকে ঘিরে যা হচ্ছে, তাঁর নাম যা যা বলা হচ্ছে সেইসব নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, অসুস্থ হয়ে গিয়েছেন। তবে এই বিষয় থেকে স্ত্রীকে…
Read More
দীর্ঘ সময় পর আবার নতুন ভাবে ফিরে এল নোকিয়া

দীর্ঘ সময় পর আবার নতুন ভাবে ফিরে এল নোকিয়া

বেঁচে থাকার লড়াইয়েই দীর্ঘ সময় পর আবার নতুন ভাবে ফিরে আসা। আজ থেকে বেশ কিছু বছর আগে একটা সময় ছিল যখন দেশের সাধারণ মানুষের হাতে ফোন আছে মানে তা 'নোকিয়ার'ই হবে। অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসার আগে পর্যন্ত একচেটিয়া ব্যবসা করেছে নোকিয়া। সাধারণ মানুষের একটা বড় অংশের কাছে নোকিয়া মানে নস্ট্যালজিয়া। কিন্তু প্রায় ৬০ বছরে প্রথমবার বড় বদল আনল এই সংস্থা। 'নোকিয়া' বলতেই প্রথমে যেটা চোখের সামনে ভাসে তা হল তার 'লোগো'। দুটি হাত পরস্পরকে ধরতে যাচ্ছে, এবং তার নীচে লেখা ভেসে উঠছে 'NOKIA Connecting People'। তবে প্রায় ৬০ বছর পর এই 'লোগো' সংস্থা বদলে ফেলল। আগের লোগোতে সাদা আর নীলের…
Read More
চলতি বছরে তাপমাত্রায় বড় পরিবর্তন আসতে পারে এল নিনোর প্রভাবে

চলতি বছরে তাপমাত্রায় বড় পরিবর্তন আসতে পারে এল নিনোর প্রভাবে

বদলেছে আবহাওয়া, চলতি মাসের মাঝা মাঝি সময় থেকে বলতে গেলে প্রায় উধাও শীত। তাপমাত্রার পাশাপাশি রাজ্য জুড়ে বাড়ছে গরম। বাংলায় গরমের আঁচ পড়তেও শুরু করেছে। এই পরিস্থিতে এল নিনো আতঙ্ক। এর প্রভাবে গোটা বিশ্বের তাপমাত্রায় বড়সড় পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এল নিনো এলে প্রভাব পড়বে ভারতেও। এর প্রভাবেই চলতি বছর বর্ষায় বৃষ্টিপাতের পরিমাণ কম হবে বলে মনে করা হচ্ছে। আর বৃষ্টি কম হলে ক্ষতিগ্রস্ত হবে কৃষিকাজ। এল নিনো হল একটি স্প্যানিশ শব্দ৷ এর অর্থ ছোট্ট বালক বা যীশুর সন্তান। পূর্ব প্রশান্ত মহাসাগরের পেরু ইকুয়েডর উপকূল বরাবর কোনও কোনও বছর ডিসেম্বর মাসে এক প্রকার দক্ষিণ…
Read More
নির্বাচনের ফল প্রকাশের অপেক্ষায় মেঘালয়

নির্বাচনের ফল প্রকাশের অপেক্ষায় মেঘালয়

চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ এরই মাঝে উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের বিধানসভা ভোট সম্পন্ন হয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা বাদ দিলে মোটামুটি ভালোভাবেই শেষ হয়েছে ভোটদান পর্ব। আগামীকাল ২ মার্চ ফল প্রকাশ এই নির্বাচনের। তার আগে একাধিক বুথ ফেরত সমীক্ষা থেকে বড় ইঙ্গিত মিলেছে মেঘালয়ের ভোট নিয়ে। জি এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী, মেঘালয়ে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তবে বিজেপির থেকে বেশি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস! আভাস মিলছে, ২১-২৬ টি আসন পেতে পারে শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি (পিপিপি)। ৮-১৩ টি আসন পেতে পারে তৃণমূল এবং বিজেপি পেতে পারে ৬-১১ টি আসন। এখানেই 'মমতা ম্যাজিক'-এর বিষয়টি চলে আসছে।…
Read More
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জরিমানার নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জরিমানার নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে

বিগত বেশ কিছুদিন ধরে একের পর এক বিতর্ক জুড়ে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ঘিরে। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ধাক্কা খেলেন কলকাতা হাই কোর্টে। কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ তাঁকে যে ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল, তা বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ২০২১ সালে বিশ্বভারতীর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাইল্ড কেয়ারের জন্য ছুটির আবেদন করেছিলেন৷ তাঁর সেই আবেদন মঞ্জুর করেন অধ্যাপক দেবতোষ সিনহা৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের নিয়ম মেনেই সেই ছুটি অনুমোদন করা হয় বলে জানান তিনি। এর এক বছর পর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অধ্যাপক অধ্যাপক দেবতোষ সিনহাকে ওই চিঠির জন্য চার্জ করেন৷ কেন তিনি ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ছুটি মঞ্জুর করেছিলেন, সেই প্রশ্ন তুলে পাল্টা চিঠি পাঠান৷…
Read More
আসন্ন পঞ্চায়েত ভোট ইস্যুতে স্থগিতাদেশ বাড়ানো হল হাইকোর্টের তরফে

আসন্ন পঞ্চায়েত ভোট ইস্যুতে স্থগিতাদেশ বাড়ানো হল হাইকোর্টের তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা আরও কিছুটা বাড়ল। কারণ এখনই নির্ঘন্ট প্রকাশ করতে পারছে না রাজ্য নির্বাচন কমিশন। যে স্থগিতাদেশ জারি ছিল এই ইস্যুতে তার মেয়াদ আবার বৃদ্ধি করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। জানান হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের স্থগিতাদেশ আর একদিন বেড়েছে। আবেদনকারী বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর পক্ষে আইনজীবী রামজিৎ সিং পাটুয়ারিয়া স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি আবেদন জানিয়েছিলেন। তাঁর আবেদন মঞ্জুর হয়েছে। পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার দাবিতে গত ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন…
Read More
মানিকের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ বিচারপতির

মানিকের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ বিচারপতির

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের দেশে এবং দেশের বাইরের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে আগামী এক মাসের মধ্যে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন। কিন্তু তার এক টাকাও নির্দিষ্ট সময়ের মধ্যে দেননি মানিক ভট্টাচার্য। সেই প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিক ভট্টাচার্যের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন। নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর কলকাতা হাইকোর্টের তরফে মানিকের সম্পত্তির হিসেব চাওয়া হয়। আদালতে তার হিসাবও দেন মানিক৷ তবে নির্বাচন কমিশনের…
Read More
হঠাৎ করেই পাহাড়ে তুষারপাত

হঠাৎ করেই পাহাড়ে তুষারপাত

বদলেছে আবহাওয়া, চলতি মাসের মাঝা মাঝি সময় থেকে বলতে গেলে প্রায় উধাও শীত। তাপমাত্রার পাশাপাশি রাজ্য জুড়ে বাড়ছে গরম। বাংলায় গরমের আঁচ পড়তেও শুরু করেছে। এই সময়ে দাঁড়িয়ে খুশির বাঁধ ভাঙল পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের। ভারী তুষারপাতে ঢাকল সান্দাকফু, দার্জিলিং এবং সিকিমের বিস্তীর্ণ অঞ্চল। কিছু কিছু জায়গায় এতই বরফ পড়েছে যে রাস্তায় পুরু স্তর জমে গিয়েছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে স্বভাবতই খুশি পর্যটকরা। ফেব্রুয়ারি মাস কার্যত শেষ। মার্চের শুরু থেকে তাপমাত্রা যে আরও বাড়বে তার ইঙ্গিত আগেই মিলেছে। এখনই গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ। কিন্তু উত্তরবঙ্গে একদম উল্টো পরিস্থিতি। জানা গিয়েছে, সিকিমের ইয়ুমথাং ভ্যালি, লাচুং, জিরো…
Read More
আরও একবার বিচারপতির কটাক্ষের স্বীকার হলেন পার্থ

আরও একবার বিচারপতির কটাক্ষের স্বীকার হলেন পার্থ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও একবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু৷ চাকরি কারও ‘পৈতৃক সম্পত্তি’ নয়, কড়া মন্তব্য তাঁর৷ তিনি আরও বলেন, আন্দোলন করলেই চাকরি পাওয়া যায় না! ‘নিয়ম বহির্ভূত ভাবে’ এক শিক্ষিকার চাকরি পাওয়া নিয়ে শুনানির সময় এমনই মন্তব্য করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। ওই শিক্ষিকা আদালতে দাঁড়িয়ে স্বীকার করে নেন যে, পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই তাঁর চাকরি হয়েছিল। বৈধ উপায়ে ওই শিক্ষিকা চাকরি পাননি বলে স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-ও। এ কথা জানার পরেই…
Read More
নিশীথ দুর্ঘটনাকাণ্ডে কড়া বিবৃতি রাজ্যপালের

নিশীথ দুর্ঘটনাকাণ্ডে কড়া বিবৃতি রাজ্যপালের

সম্প্রতি এক বড় দুর্ঘটনার সম্মুখীন হন নিশীথ প্রামাণিক, এবার নিশীথের কনভয়ে হামলার ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সুর এবার মিলে গেল। তাঁরা প্রত্যেকেই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি তুলেছেন। অবিলম্বে রাজ্যে ৩৫৬ ধারা জারি করে রাষ্ট্রপতি জারি করা হোক, বা আইনশৃঙ্খলা ইস্যুতে জারি করা হোক ৩৫৫ ধারা, এই দাবিতেই সরব হয়েছেন তাঁরা। উল্লেখ্য কোচবিহারের দিনহাটায় নিশীথের উপর হামলার ঘটনাকে ‘শোচনীয়’ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আনন্দ বোস জানিয়েছেন তিনি নিশীথের সঙ্গে কথা বলেছেন এবং সংস্কৃতির মাটি বলে পরিচিত…
Read More
প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে চিহ্নিত করা হয়েছে অভিযুক্তদের, জানাল পর্ষদ

প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে চিহ্নিত করা হয়েছে অভিযুক্তদের, জানাল পর্ষদ

পূর্ব ঘোষিত সময়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এরই মাঝে মাধ্যমিকের দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা শুরুর ৪৫ মিনিটের মধ্যেই প্রশ্নপত্র 'ফাঁস' হয়েছে বলে দাবি করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ ছিল, তৃণমূলের এক নেতাই এর পিছনে দায়ী। যদিও বিকেলে পর্ষদের তরফে স্পষ্ট বিজ্ঞপ্তিতে জানান হয়, বিষয়টি আদতে পরিকল্পিত অন্তর্ঘাত, ফাঁস নয়। সেই বিবৃতির ২৪ ঘণ্টার মধ্যেই পর্ষদ জানাল প্রশ্নপত্রকাণ্ডের মূলে কারা তার ‘সম্ভাব্য সূত্র’ ধরে ফেলা গিয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে বলা হয়, দুপুর ১.৪০ থেকে যে তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে তা ১৬ পাতার ইংরেজি প্রশ্নপত্রের ২, ৩ এবং ১০ নম্বর পাতার। তারা জানাল, কী ভাবে এই…
Read More
খেলতে গিয়ে বিপত্তি, পা ভাঙলেন কুনাল

খেলতে গিয়ে বিপত্তি, পা ভাঙলেন কুনাল

বড় অঘটন, ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে বসলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের। প্রেস ক্লাব আয়োজিত ‘রিপোর্টার্স কাপ’ ফুটবলের ফাইনাল ম্যাচ৷ সেখানেই খেলতে নেমেছিলেন কুণাল৷ তখনই পায়ে চোট লাগে তাঁর৷ আহত অবস্থায় মাঠ ছাড়েন পঞ্চাশোর্ধ কুণাল। সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পরীক্ষা করে জানা যায়, তাঁর পায়ের হাড় ভেঙেছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত পায়ে প্লাস্টার করা হয়েছে কুণালের। আগামীকালই তাঁর পায়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হবে বলে জানিয়েছেন কুণাল। প্রথমে ভেবেছিলেন সামান্য চোট লেগেছে তাঁর৷ পরে পায়ের যন্ত্রণা বাড়তে থাকায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় কুণালকে। ফেসবুকে কুণাল লিখেছেন, ‘‘১৯৯৭ সাল থেকেই এতে (এই টুর্নামেন্টে) খেলছি... (পায়ের) এক্স…
Read More
অসুস্থতার কারণে আবারও হাসপাতালে ভর্তি হতে হলো মুকুলকে

অসুস্থতার কারণে আবারও হাসপাতালে ভর্তি হতে হলো মুকুলকে

একের পর এক অসুস্থতার সম্মুখীন হচ্ছেন তিনি৷ একুশের নির্বাচনের পর থেকে তাঁকে আর সে ভাবে রাজনীতির ময়দানে দেখা যায় না৷ এরই মধ্যে অসুস্থ হয়ে ফের ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বিজেপি বিধায়ক মুকুল রায়৷ জানা গিয়েছে, স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। নিউরোলজিক্যাল সমস্যা দেখা দেওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় মুকুলকে৷ হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, হঠাৎ করেই স্নায়বিক সমস্যা বেড়ে যাওয়ায় মুকুলকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। অন্যান্য পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে তাঁর। আপাতত হাসপাতালেই থাকতে হবে তাঁকে। মুকুলের ঘনিষ্ঠদের কথায় জানা যাচ্ছে, তাঁর মাথায় জল জমে গিয়েছে। এই রোগ বেশ পুরনো। তাঁর…
Read More
চাঞ্চল্যকর তথ্য, প্রায় দু’হাজার কোটির মালিক হতে পারে গোপাল-হৈমন্তী

চাঞ্চল্যকর তথ্য, প্রায় দু’হাজার কোটির মালিক হতে পারে গোপাল-হৈমন্তী

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি চক্রে জড়িয়েছে নতুন নাম, হৈমন্তী গঙ্গোপাধ্যায়৷ জানা যাচ্ছে, গোপাল-হৈমন্তীর এক ডজন সংস্থার মাধ্যসমে পাচার করা হয়েছিল নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা। তদন্তে নেমে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায় এবং তাঁর দ্বিতীয় স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে গোপলের সঙ্গে হৈমন্তীর পরিচয়৷ এর পর থেকেই দু’জনে যৌথ ভাবে সম্পত্তি কিনতে শুরু করেন হৈমন্তী ও গোপাল। ওই সময় থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়োগ দুর্নীতির বিপুল টাকা তাপস মণ্ডল ঘনিষ্ঠ গোপাল দলপতির হাতে আসতে শুরু করে। ২০১৫…
Read More