Arpita Debnath

5591 Posts
সংক্রমণের সঠিক পরিস্থিতি জানতে জোর দেওয়া হচ্ছে জলের নমুনা পরীক্ষায়

সংক্রমণের সঠিক পরিস্থিতি জানতে জোর দেওয়া হচ্ছে জলের নমুনা পরীক্ষায়

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এর পরেই আবার নিম্নমুখী সংক্রমণের সংখ্যা। তাই শহর ও গ্রামের নিকাশি নালা থেকে সংগৃহীত জলের নমুনা পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে। করোনা রোগীর সংখ্যা এখন তলানিতে এসেছে। তাই স্বাভাবিক নিয়মে পরীক্ষাও আগের থেকে কমে গিয়েছে অনেকটাই। তবে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকেই গিয়েছে। সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একাধিক নির্দেশ দিয়েছে রাজ্যকে। সেই নির্দেশ মেনে রাজ্যের পুর ও পঞ্চায়েত দফতর এবং কলকাতা পুরসভাকে ‘ওয়েস্ট ওয়াটার সার্ভেল্যান্স’-এর জন্য চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। বর্তমানে যা অবস্থা তাতে সামান্য উপসর্গ…
Read More
ভুয়ো বিধায়ক কান্ডের কারণে বিধানসভায় বাড়নো হল নিরাপত্তা

ভুয়ো বিধায়ক কান্ডের কারণে বিধানসভায় বাড়নো হল নিরাপত্তা

রাজ্যে বাজেট পেশের সময় ভুয়ো বিধায়কে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বিধানসভায়। বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময়ই আটক করা হয় এক ব্যক্তিকে। তিনি নিজেকে মধ্য হাওড়ার বিধায়ক বলে দাবি করেছিলেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিধানসভার নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তাই তড়িঘড়ি এই ইস্যুতে সিদ্ধান্ত নিয়ে বাড়ানো হল বিধানসভার নিরাপত্তা। জানা গিয়েছে, বিধানসভার প্রধান দু’টি গেটে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। বিধানসভার অভ্যন্তরে সাদা পোশাকের পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। পাশাপাশি বিধানসভায় আসা সকলের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। কোনও ভাবে অন্য কোনও ব্যক্তি যার সঠিক পরিচয় পত্র নেই বা কোনও আইডি নেই, যাতে বিধানসভা চত্বরে না ঢুকতে পারে সেই চেষ্টা করা হচ্ছে।…
Read More
নিকি যাদব হত্যাকাণ্ডে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য

নিকি যাদব হত্যাকাণ্ডে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য

শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনার পর আবারও এক নৃশংস ঘটনা৷ গলায় ফাঁস দিয়ে খুন করার পর নৃশংস ভাবে নিকির শরীর দুমড়ে মুচড়ে ভরা হয়েছিল লাগেজ ব্যাগে৷ তার পর সেটি রেখে আসা হয় দক্ষিণ পশ্চিম দিল্লির ধাবায় আনা নীল রঙের নতুন ফ্রিজের মধ্যে৷ সেই ফ্রিজের দরজা খুলতেই বেরিয়ে আসে নিকি যাদবের দেহ৷ এমনটাই জানিয়েছেন নিকি যাদব হত্যার তদন্তকারীরা৷ সপ্তাহ তিনেক আগেই দক্ষিণ-পশ্চিম দিল্লির মিত্রাওঁ গ্রামের বাইরে খোলা হয়েছিল ধাবাটি৷ প্রায় বন্ধ ধাবার নতুন ফ্রিজে দিন কয়েকের জন্য প্রেমিকার মৃতদেহ রাখা নিয়ে বেশি ভাবেননি নিকির লিভইন পার্টনার সাহিল গেহলট৷ সাহিল নিজেও মিত্রাওঁ গ্রামেরই বাসিন্দা৷ নিকি হত্যার তদন্তে নেমে একের পর এক জয় খুলছে পুলিশ। তদন্তকারী অফিসার বলেন, ‘‘ঘটনাটি…
Read More
শীত যেতেই চড়ছে পারদ, এখনই তাপমাত্রা ৪০ ডিগ্রি

শীত যেতেই চড়ছে পারদ, এখনই তাপমাত্রা ৪০ ডিগ্রি

সময়ের আগেই উধাও শীত, শীতের মরশুম শেষের আগেই বাড়ছে গরম৷ ফেব্রুয়ারির শুরু থেকেই শীতের অস্তিত্ব নামমাত্র৷ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ৷ তেজ বাড়াচ্ছে সূয্যি মামা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে মাঝ ফেব্রুয়ারিতেই তাপমাত্রা ছুঁল ৪০ ডিগ্রির পারদ৷ গুজরাতের ভুজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা এক কথায় রেকর্ড৷ ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রির পারদ ছুঁয়েছে, এমন পরিস্থিতি গোটা দেশে এই প্রথম। এক হাল রাজস্থান এবং মহারাষ্ট্রেও৷ নয়াদিল্লির মৌসম ভবনের আবহবিদ রাজেন্দ্র জেনামণি জানান, গত বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে গুজরাতের তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়েছিল। সেই তুলনায় এ বার একমাস আগেই ৪০ পার হয়ে গেল৷ ফেব্রুয়ারের মাঝে গুজরাতের এই তাপমাত্রা বৃদ্ধিতে সিঁদুরে মেঘ…
Read More
সকাল সকাল কেঁপে উঠলো উপত্যকা

সকাল সকাল কেঁপে উঠলো উপত্যকা

ভূমিকম্পের কারণে, ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে তুরস্কে৷ ইতিমধ্যে প্রাণ গিয়েছে কয়েক হাজার হাজার৷ এরই মাঝে হলো কেঁপে উঠল উপত্যকা৷ থরথর করে কেঁপে উঠল ঘরবাড়ি৷ কম্পন অনুভূত হয় জম্মু-কাশ্মীরের কাটরায়৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৬। তবে এদিনের ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি৷ ভোর ৫টা ১ মিনিট নাগাদ উপত্যকায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল জম্মু-কাশ্মীরের কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে৷ তবে প্রশাসনের তরফে এলাকা পরিদর্শন করে দেখা হবে৷ গত ১৩ ফেব্রুয়ারি ভোরে একই ভাবে কেঁপে উঠেছিল সিকিম। ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়৷ কেন্দ্রস্থল ছিল…
Read More
বিদায় নিচ্ছে শীত

বিদায় নিচ্ছে শীত

চলতি মাসের শুরু দিক থেকেই শীতের দেখা প্রায় নেই বললেই চলে। আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। অর্থাৎ, শীত এবার সত্যি সত্যি 'আলবিদা' জানাচ্ছে। হাওয়া অফিসের বক্তব্য, আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রা বাড়বে প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। এমনিতেই শেষ কদিন ধরে দক্ষিণে হাওয়ার প্রভাব বেড়েছে। সেই রেশ বজায় থাকবে বলেই জানান হয়েছে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে পূর্ব বাংলাদেশ সন্নিহিত অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে কারণে রাজ্যে সাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। সেটাই শীত বিদায়ের অন্যতম বড় কারণ। ফেব্রুয়ারিতে যদিও বা কিঞ্চিৎ আভা পাওয়া যায় শীতের, মার্চের প্রথম সপ্তাহ থেকে…
Read More
মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে কড়া নজরদারি, বসল কয়েক লক্ষের ক্যামেরা

মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে কড়া নজরদারি, বসল কয়েক লক্ষের ক্যামেরা

কড়া নিরাপত্তায় মুড়ছে মুখ্যমন্ত্রীর বাড়ি৷ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে কড়া বেষ্টনী এড়িয়ে একটা মাছি গলতে পারবে না এবার৷ এমনটাই দাবি, সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের৷ কারণ, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে অত্যাধুনিক ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন হয়েছে৷ জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে এমন একটি নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যার নজর এড়ানো দায়৷ এই গোটা ব্যবস্থাপনার জন্য খরচ হয়েছে প্রায় ৫৬ লক্ষ টাকা৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ‘ডিরেক্টরেট অব সিকিয়োরিটি’ এবং কলকাতা পুলিশের কর্তাদের এক জনের মন্তব্য, ‘‘ওই এলাকায় গেলেই বুঝতে পারবেন, নিরাপত্তা ব্যবস্থা কতটা আঁটসাঁট। রাতে তো দূর, দিনেও কেউ বিনা কারণে মুখ্যমন্ত্রীর বাড়ির গলিপথে ঘোরাঘুরি করার সুযোগ পাবে না।’’ মুখ্যমন্ত্রী মমতা…
Read More
এবারেও জামিনের আবেদন করেননি অনুব্রত, নির্দেশ আরও ১৪ দিনের জেল হেফাজতের

এবারেও জামিনের আবেদন করেননি অনুব্রত, নির্দেশ আরও ১৪ দিনের জেল হেফাজতের

বাতিল হচ্ছে একের পর এক জামিন। আরও ১৪ দিন জেলবন্দি হয়ে থাকতে হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে, নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। যদিও জামিনের জন্য আবেদন করেননি অনুব্রত মণ্ডলের আইনজীবী। গরু পাচারের এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩ মার্চ। সিবিআইয়ের তরফে আদালতে জানান হয়েছিল ভুয়ো অ্যাকাউন্ট এবং তার থেকে উদ্ধার হওয়া টাকার বিষয়ে। এছাড়া অনুব্রত ও তাঁর ‘ঘনিষ্ঠ’দের মধ্যে বিপুল অর্থ লেনদেন হয়েছে বলেও আদালতে দাবি করা হয়। প্রথম থেকেই আন্দাজ করা যাচ্ছিল যে শুক্রবারও কোনও ভাবেই জামিন পাবেন না অনুব্রত মণ্ডল। এদিন কেন, ঠিক কবে তিনি জামিন পেতে পারেন সেই নিয়েও কিছু স্পষ্টভাবে এখনই বলা সম্ভব…
Read More
আবারও জামিন পেলেন না কুন্তল

আবারও জামিন পেলেন না কুন্তল

বৃথাই জামিনের আবেদন, জামিন পেলেন না নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শাসকদল তৃণমূলের হুগলির যুবনেতা। নগর দায়রা আদালতের বিচারক নির্দেশ দিয়েছেন যুবনেতাকে আরও ১৪ দিন জেল হেফাজতে রাখার। সেই প্রেক্ষিতে ৩ মার্চ পর্যন্ত প্রেসিডেন্সি জেলেই থাকছেন কুন্তল ঘোষ। শিক্ষক নিয়োগ সংক্রান্ত আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জানুয়ারি মাসেই তাঁকে গ্রেফতার করেছিল ইডি। কুন্তলের আইনজীবী আদালতে দাবি করেন যে, তাঁর মক্কেলের থেকে, তাঁর বাড়ি থেকে টাকা পাওয়া যায়নি। আর যে ৬.৫ কোটি টাকার লেনদেনে কথা বলা হয়েছে তা ২০১১ থেকে চালু ব্যাঙ্ক অ্যাকাউন্টের। ১২ বছরে এই লেনদেন অস্বাভাবিক নয় বলেই দাবি তাঁর। পাশাপাশি তিনি আরও দাবি করেন, ইডি এখন বলছে কুন্তল তদন্তে সহযোগিতা…
Read More
রাজ্যের মাথায় জুড়লো নতুন মুকুট

রাজ্যের মাথায় জুড়লো নতুন মুকুট

আবারও রাজ্যের মাথায় জুড়লো নতুন মুকুট। এবার কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের থেকে আরও তিনটি পুরস্কার পেল ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প। পুরস্কার দেওয়া হল রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমকে। জানা গিয়েছে, রাজ্য পিএসইউ লিডারশিপ অ্যাওয়ার্ড, ইমার্জিং টেকনোলজি এবং নেশন বিল্ডিং এই তিনটি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র এই পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লিতে গিয়ে এই পুরস্কার নিয়ে এসেছেন ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর নিখিল নির্মল। WBSIDCL-এর তরফে জানানো হয়েছে, বাংলার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের ব্যাপক উন্নয়নের পরিপ্রেক্ষিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার নেওয়ার পর ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর বলেন, মুখ্যমন্ত্রী মমতা…
Read More
স্পাই বেলুন নিয়ে প্রকাশ্যে এল বড় তথ্য

স্পাই বেলুন নিয়ে প্রকাশ্যে এল বড় তথ্য

সম্প্রতি উঠেছিল বড় অভিযোগ। মার্কিন এয়ারস্পেসের উপর ঘুরপাক খাচ্ছিলো চিনের নজরদারি বেলুন৷ আমেরিকার আকাশে চিনা গুপ্তচর বেলুনের প্রবেশ ঘিরে শোরগোল কূটনৈতিক মহলে৷ পেন্টাগনের দাবি, আমেরিকার উপর নজরদারি করতেই এই স্পাই বেলুন পাঠিয়েছিল চিন৷ অপর দিকে চিনের দাবি, এটা কোনও গুপ্তচর বেলুন নয়৷ বরং আটলান্টিক উপকূলে পরিবেশ, আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করার কাজ করছিল। হাওয়ার ধাক্কায় সেটি নিজের গতিপথ বদলে আমেরিকার আকাশসীমায় ঢুকে পড়েছে। এর মাঝে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ জানা গেল, শুধু আমেরিকা নয়, ৪০টি দেশের উপরে নজরদারি চালাচ্ছিল চিনা স্পাই বেলুন৷ আমেরিকার তরফে জানানো হয়, সন্দেহজনক যে বেলুনটি চিন পাঠিয়েছিল, তা কমিউনিকেশন সিগন্যাল সংগ্রহ করতে সক্ষম। ওই বেলুনটি…
Read More
ভূমিকম্পের পাশাপাশি বন্যায় বিপর্যস্ত তুরস্ক

ভূমিকম্পের পাশাপাশি বন্যায় বিপর্যস্ত তুরস্ক

একের পর এক বিপর্যয়। একে ভূমিকম্পে রক্ষে নেই, দোসর বন্যা! ভূমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো৷ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের মৃতের সংখ্যা ৩৭ হাজার পার৷ প্রকৃতির এই তাণ্ডব সামলে ওঠার আগে, ফের এক বিপর্যয়৷ বন্যায় প্লাবিত তুরস্কের ইস্কেন্দেরুন প্রদেশ৷ ভূমিকম্পের পর ইস্কেন্দারুনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ২০০ মিটার বেড়ে গিয়েছে। যার জেরে বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়েছে। এদিকে তুরস্ক-সিরিয়া সীমান্তের কাছে সিরিয়ার আল'তৌল গ্রামে ভূমিকম্প আর ভারি বৃষ্টির জেরে নদীর জল বেড়ে গিয়ে প্রবল বন্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দুর্ভোগ আরও বেড়েছে। বন্যার প্রভাবে দেশের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী তাদের সর্বশক্তি…
Read More
বড় খোঁজ মিললো দেশে

বড় খোঁজ মিললো দেশে

দীর্ঘদিন ধরে চলতে থাকা গবেষণার মাঝেই মিললো বড় খোঁজ। দেশের বিদ্যুৎচালিত গাড়ির সংখ্যা বাড়াতে মৌলিক খনিজ পদার্থগুলির চাহিদা দিনদিন বাড়ছে। বড় খবর দিল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারা জানিয়েছে, এই প্রথম দেশে লিথিয়াম খনির খোঁজ পাওয়া গিয়েছে। তাদের তরফে জানানো হয়, জম্মু ও কাশ্মীরে এই খনির সন্ধান মিলেছে। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই একটি বিবৃতি প্রকাশ করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারা জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের উত্তরে রেয়াসি জেলায় সালাল-হায়মানা অঞ্চলে এই খনির সন্ধান পাওয়া গিয়েছে যা মোট ৫৯ লক্ষ টন লিথিয়ামের উৎস। সম্প্রতি ৬২তম সেন্ট্রাল‌ জিওলজিক্যাল প্রোগ্ৰামিং বোর্ডের মিটিংয়ে কেন্দ্রের কয়লা ও খনি মন্ত্রকের সেক্রেটারি এই খবর জানান। মূলত বিদ্যুৎচালিত…
Read More
আবারও বড় ধাক্কা খেতে হল কংগ্রেস নেতা কমলনাথকে

আবারও বড় ধাক্কা খেতে হল কংগ্রেস নেতা কমলনাথকে

আবারও বড় ধাক্কা, আয়কর বিভাগের বিরুদ্ধে মামলা করে এর আগে একবার ধাক্কা খেতে হয়েছে কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথকে। এবার আরও একবার একই ঘটনা। হিসেব বহির্ভূত টাকা নিয়ে তদন্ত আয়কর বিভাগ দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ২০১৯ সালের এপ্রিল মাসে হিসেব-বহির্ভূত টাকার উৎস খুঁজতে আয়কর দফতর কলকাতা, ইন্দোর, ভোপাল-সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায়। সেই সময় আয়কর দফতর এই মামলা কলকাতা থেকে দিল্লিতে সরাতে উদ্যোগী হয়। কিন্তু তার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কমলনাথ। এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন তিনি। তবে সেখানেও ধাক্কাই খেতে…
Read More