Arpita Debnath

5487 Posts
মিথ্যে অভিযোগের কারণে বিপুল পরিমাণ সম্পত্তি খোয়াতে হল আদানি গোষ্ঠীকে

মিথ্যে অভিযোগের কারণে বিপুল পরিমাণ সম্পত্তি খোয়াতে হল আদানি গোষ্ঠীকে

উঠতে থাকা সমস্ত অভিযোগ মিথ্যে, এমনই দাবি করছে আদানি গোষ্ঠী। আমেরিকার লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চে’র রিপোর্ট তোলপাড় ফেলেছে ভারতে। দাবি করা হয়েছে, কারচুপি করে নিজেদের সংস্থার শেয়ার দর বাড়িয়েছে ভারতের অন্যতম ধনী গৌতম আদানির গোষ্ঠী। এই রিপোর্ট নিয়ে চর্চা শুরু হওয়ার পরেই আসরে নেমেছে খোদ আদানি গোষ্ঠী। তাঁদের পাল্টা দাবি, এমন রিপোর্ট প্রকাশ করে ভারতের ওপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। এক কথায় তাঁদের বক্তব্য, যে যে অভিযোগ করা হয়েছে সব মিথ্যে। দাবি করা হয়েছে, গত এক দশক ধরে নিজেদের বিভিন্ন সংস্থার শেয়ারের দাম কৃত্রিম ভাবে বাড়িয়েছে আদানি গোষ্ঠী। গত ৩ বছরে কারচুপি করে গৌতম আদানির ১২ হাজার কোটি…
Read More
চাঞ্চল্যকর স্বীকারোক্তি কুন্তলের

চাঞ্চল্যকর স্বীকারোক্তি কুন্তলের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ জেরার মুখে কুন্তল জানান, চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের যোগাযোগ রাখতে এজেন্ট নিয়োগ করেছিলেন তিনি৷ এই এজেন্টদের মাধ্যমেই টাকা পয়সার লেনদেন হত। ইডি সূত্রে খবর, এতদিন তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছিলেন মূলত ২টি শ্রেণির মাধ্যমে নিয়োগ দুর্নীতি হয়েছে। কোথাও আবার মিডিলম্যান বা সুপারিশকারীদের মাধ্যমে দুর্নীতি হয়েছে। কিন্তু, এই দুর্নীতির কারবারে যে এজেন্টরাও জড়িত ছিলেন, সে ব্যাপারে অন্ধকারে ছিলেন তাঁরা। কুন্তলকে জেরা করে উঠে এল এই গুরুত্বপূর্ণ তথ্য৷ জেরায় কুন্তল জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের সংখ্যা বেড়ে…
Read More
আদালতের বিচারের জন্য অপেক্ষায় চাকরি প্রার্থী

আদালতের বিচারের জন্য অপেক্ষায় চাকরি প্রার্থী

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতেই রাজ্যের চারদিকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। জেলে রয়েছেন নেতা-মন্ত্রীরা। তারই মধ্যে মাসের পর মাস রাজ্যে চাকরির দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছেন শ'য়ে শ'য়ে চাকরিপ্রার্থী। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সদ্য গ্রেফতার হয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। উঠে আসছে নিত্যনতুন চাঞ্চল্যকর তথ্য। এদিন একদল চাকরিপ্রার্থী সল্টলেকে এসএসসি'র সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের সংখ্যা আপডেট করে নিয়োগ করতে হবে যোগ্য প্রার্থীদের। যথারীতি পুলিশ তাঁদের জোর করে তুলে দেয় প্রিজন ভ্যানে। এছাড়া বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে পুলিশ ব্যাপক মারধর করে…
Read More
৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ, বিপদ আরও বাড়লো মানিকের

৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ, বিপদ আরও বাড়লো মানিকের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। উঠছে একের পর এক অভিযোগ, এই পরিস্থিতিতে মানিকের বিপদ বাড়লো আরও। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে আবারও ৫ লক্ষ টাকা জরিমানা করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধায়৷ ২০১৭ সালে এক টেট পরীক্ষার্থীকে ওএম আর সিট-এর কপি না দেওয়ার জন্য ফের ৫ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ২০১৭ সালে টেট পরীক্ষার বসেছিলেন সাহিলা পারভীন নামে এক পরীক্ষার্থী। তিনি পরীক্ষায় পাস করতে পারেননি৷ কিন্তু, উত্তর পত্র বা ওএমআর শিটের কপি চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে ওএমআর শিটের কপি পেতে পর্ষদে ৫০০ টাকা জমাও…
Read More
এবার বিতর্কে জড়ালেন অমর্ত্য সেন

এবার বিতর্কে জড়ালেন অমর্ত্য সেন

আবারও নতুন করে শুরু জল্পনা। একের পর এক বিতর্কে জড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এবার বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক৷ এবার নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলল বিশ্বভারতী কর্তৃপক্ষ। শুধু জমি দখলই নয়, অবিলম্বে সেই জমি ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে অমর্ত্য সেনের কাছে। অভিযোগ, বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা দখল করে রেখেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ ১৩ ডেসিম্যাল জায়গা ফেরত চেয়ে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে৷ এর আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিলেন, তাঁদের তথ্য অনুযায়ী, অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন। এ নিয়ে রাজ্য সরকারের কাছেও অভিযোগপত্র পাঠানো হয়েছে। বিশ্বভারতীর কাছ থেকে চিঠি পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন অমর্ত্য সেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমাকে…
Read More
নিয়োগ দুর্নীতিতে মিলল না রক্ষাকবচ

নিয়োগ দুর্নীতিতে মিলল না রক্ষাকবচ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এসএসসি, টেট নিয়ে দুর্নীতির অভিযোগের কোনও শেষ নেই। এই নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য, তখনই আরও একটি ভুয়ো আবেদনকারীর খবর সামনে আসে। এনভিএফ নিয়োগে ভুয়ো নথি দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সরগরম হয় রাজ্য। সেই ইস্যুতে যিনি অভিযুক্ত তাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট। ফলে তাকে গ্রেফতার করতে পারবে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে জীতেনকৃষ্ণ ঘোষের। দুজনেই এলভিএফ-এ কর্মরত ছিলেন। অভিযোগ, ২০১৯ সাল থেকে নথি জাল করে প্রায় দশ জনকে চাকরি দেন তিনি। প্রত্যেকের কাছ থেকে ২ লক্ষ টাকা করে নেন বলেও অভিযোগ। পরে…
Read More
সুসংবাদ, এবার থেকে মুখ দিয়েও নেওয়া যাবে কোভিড টিকা

সুসংবাদ, এবার থেকে মুখ দিয়েও নেওয়া যাবে কোভিড টিকা

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে টিকাকরণও এগোচ্ছে বিভিন্ন দেশে। ইতিমধ্যে একাধিক টিকা বাজারে এসেছে, ন্যাজাল ভ্যাকসিনও অনুমোদন পেয়েছে। এবার জানা গেল, মুখ দিয়ে যাতে টিকা নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য গবেষণা চলছে। শোনা গিয়েছে, প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালও নাকি হয়ে গিয়েছে এই টিকার। এখন মূলত ইঞ্জেকশন দিয়েই টিকা নিতে হয়। আর সেটা ছাড়া ন্যাজাল ভ্যাকসিন এসেছে বাজারে। কিন্তু ভবিষ্যতে যাতে 'ওরাল ফর্ম'-এ টিকা নেওয়া সম্ভব হয়, তারই প্রস্তুতি নিচ্ছে গবেষকদের একটি দল। যে সংস্থা এই টিকা বানানোর কাজ…
Read More
ভোটের কারণে বদল হলো মাধ্যমিক পরীক্ষার দিন

ভোটের কারণে বদল হলো মাধ্যমিক পরীক্ষার দিন

আসন্ন মাধ্যমিক পরীক্ষা, প্রকাশিত হলো তারই সময়সূচি। এর সাথে সাথেই বদলও করা হলো পরীক্ষার সূচি। চলতি বছরের মাধ্যমিকে ইতিহাস পরীক্ষার সূচি বদল করা হয়েছে। ইতিমধ্যেই নয়া তারিখ ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু 'মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি' এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, অনেক আগেই মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট নির্ধারণ হয়েছিল। তাই নির্বাচন কমিশনের উচিত ছিল পরীক্ষার পর বা আগে ভোটের তারিখ ঘোষণা করা। প্রাথমিক সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেইদিনই সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই কারণে ২৭ ফেব্রুয়ারি পরীক্ষার বদলে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হবে ১ মার্চ। বোর্ডের পক্ষ…
Read More
খুশির খবর, ছবির জন্য প্রায় তিনশো স্ক্রিন বাড়ানো হলো

খুশির খবর, ছবির জন্য প্রায় তিনশো স্ক্রিন বাড়ানো হলো

দীর্ঘ চার বছর বাদে আবার ফেরা বড় পর্দায়। আন্দাজ করা গিয়েছিল এমনটা হবে। কিন্তু এত বেশিভাবে হবে এটা হয়তো আন্দাজের বাইরে ছিল। বলিউডের কিং খান শাহরুখ খানের ছবি মুক্তি পেয়েছে। 'পাঠান' ঘিরে তাই উত্তেজনা শুরু থেকেই তুঙ্গে ছিল। আর ছবি মুক্তির প্রথম শো'র পরেই ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। এক ধাক্কার ৩০০ স্ক্রিন বেড়ে গেল এই ছবির জন্য। এক কথায়, সর্বত্র 'পাঠান' ঝড়। সাধারণ দর্শকের প্রতিক্রিয়া দেখে ছবির মুক্তি ও প্রথম শোয়ের পরে আরও ৩০০টি পর্দা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশজুড়ে। দেশের প্রায় অধিকাংশ রাজ্যেই দর্শকের উন্মাদনা ও টিকিটের চাহিদা আপাতত তুঙ্গে উঠেছে। সেই কারণেই স্ক্রিন সংখ্যা বাড়ানো হল। এখন ভারতে…
Read More
নিয়োগ দুর্নীতি নিয়ে নয়া তথ্য ইডির তরফে

নিয়োগ দুর্নীতি নিয়ে নয়া তথ্য ইডির তরফে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নয়া নাম কুন্তল ঘোষ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করে উঠে আসে হুগলি জেলার যুবতৃণমূল নেতা কুন্তলের নাম৷ এবার চিনার পার্কের কাছেই অভিজাত বহুতল আবাসনে কুন্তল ঘোষের সঙ্গে যোগসূত্রে আরও একটি ফ্ল্যাট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর নজরে। ইডি সূত্রে খবর, ওই ফ্ল্যাটই নাকি নিয়োগ দুর্নীতির অন্যতম ‘যন্তরমন্তর ঘর’। ওই ফ্ল্যাটের ঘরে বসেই হয়েছিল নিয়োগ দুর্নীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা৷ তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকারিকেরা মনে করছেন, কুন্তলের নিউ টাউনের ওই ফ্ল্যাটেই চাকরিপ্রার্থীদের ‘মগজধোলাই’-এর পরিকল্পনা করা হয়েছিল। গত শুক্রবার সকাল থেকেই চিনার পার্কের ওই আবাসনের…
Read More
দিন প্রতিদিন আতঙ্ক বেড়ে চলেছে জোশীমঠ নিয়ে

দিন প্রতিদিন আতঙ্ক বেড়ে চলেছে জোশীমঠ নিয়ে

উদ্বেগ বেড়ে চলছে পুরো উত্তরাখণ্ড নিয়ে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। বহু মানুষকে অন্যত্র স্থানান্তর করাও হয়েছে ইতিমধ্যে। এবার এই একই আতঙ্ক ঘিরে ধরছে বদ্রীনাথ নিয়ে। সেখানেও একাধিক রাস্তায় বিপজ্জনক ফাটল দেখা দিয়েছে। জানা গিয়েছে, বদ্রীনাথের জাতীয় সড়কে প্রায় দুই মিটার গভীর ফাটল দেখা গিয়েছে। যদিও জেলা প্রশাসনের দাবি, এই নিয়ে চিন্তার কিছু নেই। চার ধাম যাত্রার আগেই মেরামতির কাজ সম্পন্ন হবে। কিন্তু স্থানীয়রা বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত। তাদের দাবি, শুধু জাতীয় সড়কে ফাটল দেখা যায়নি, বদ্রীনাথের আরও অনেক রাস্তাতেই ফাটলের দেখা মিলেছে। অর্থাৎ ইস্যুটি মোটেই হালকা ভাবে নেওয়া মতো নয়। এই প্রেক্ষিতেই স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, অবিলম্বে ব্যবস্থা…
Read More
সাধারণতন্ত্র দিবসে শ্রমিকদের জন্য বিশেষ আয়োজন

সাধারণতন্ত্র দিবসে শ্রমিকদের জন্য বিশেষ আয়োজন

দু বছর আগেই ঘোষিত হয়েছিল নতুন সংসদ ভবনের। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবার এই প্রেক্ষিতে সাধারণতন্ত্র দিবসে আমআদমিদের জন্যই করা হল কুচকাওয়াজ দেখার বিশেষ বন্দোবস্ত৷ জানা গিয়েছে, ভারতের নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তা, কর্তব্য পথ তৈরিতে নিযুক্ত সমস্ত শ্রমিকদের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে আমন্ত্রণ পেয়েছেন সবজি বিক্রেতা, রিকশা চালকরাও৷ সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন তাঁরা৷ সব মিলিয়ে এক হাজার মানুষ এই অনুষ্ঠানে বিশেষ অতিথির সম্মান পাবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বছরও সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই তালিকায়…
Read More
দিল্লির একাংশে দেখা দিলো ভূমিকম্পের প্রভাব

দিল্লির একাংশে দেখা দিলো ভূমিকম্পের প্রভাব

একের পর এক ভুমিকম্প দেখা দিচ্ছে এই অঞ্চলে। প্রজাতন্ত্র দিবসের আগে আতঙ্ক দেশের রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের একাংশে। তীব্র কম্পন অনুভূত হল সেখানে এবং রিখটার স্কেলে যার মাত্রা প্রায় ৬। দিল্লি তো বটেই, উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদের ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। বিগত কয়েক মাসে একাধিকবার ভূমিকম্পের ঘটনা ঘটেছে এই অঞ্চলে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি'র তরফে জানান হয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল এবং চিন অধিকৃত তিব্বতের সীমান্তে। আর রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৮। সূত্রের খবর, প্রায় ২৫ সেকেন্ড মতো এই কম্পন অনুভূত হয় এইসব অঞ্চলে। যদিও হতাহতের কোনও খবর আসেনি। তবে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বলে খবর যা…
Read More
ইস্তেহার প্রকাশ রাজ্যের শাসক শিবিরের তরফে

ইস্তেহার প্রকাশ রাজ্যের শাসক শিবিরের তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে বাংলা ছাড়া বাইরের কোনও রাজ্যে নিজেদের আধিপত্য বিস্তারে বদ্ধপরিকর ঘাসফুল শিবির। সেই প্রেক্ষিতেই মানুষের আরও কাছে পৌঁছতে নানাবিধ প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এবার সেই মতোই ভোটের আগে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শিলংয়ে গিয়ে ভোটের ইস্তাহার প্রকাশ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মুকুল সাংমা, মেঘালয় তৃণমূলের সভাপতি চালর্স, মেঘালয় তৃণমূলের সহ-সভাপতি জর্জ লিংডো, চালর্স লিংডো, তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও মেঘালয় তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী মানস ভুঁইয়া। জানা গিয়েছে, ভোটে জিতলে মেঘালয়েও মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার…
Read More