Arpita Debnath

5591 Posts
এবার গড়িয়াহাট থেকে উদ্ধার এক কোটি টাকা

এবার গড়িয়াহাট থেকে উদ্ধার এক কোটি টাকা

গত বছরের মাঝা মাঝি সময় থেকে শুরু হয়েছে রাজ্যে লক্ষ্য লক্ষ্য টাকা উদ্ধার হওয়া, সচারচর যা দেখা যায় না। আবারও বান্ডিল বান্ডিল নগদ টাকা উদ্ধার হল শহরে। শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই তল্লাশির ফলেই বালিগঞ্জের এক অফিস থেকে উদ্ধার হয় ১ কোটি ৪০ লক্ষ টাকা। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আবার টাকা উদ্ধার শহরে। এবার গড়িয়াহাট। গড়িয়াহাট মোড়ে একটি গাড়ি থেকে কলকাতা পুলিশ উদ্ধার করেছে নগদ ১ কোটি টাকা। একই সঙ্গে ২ জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্পেশাল টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়েছিল যে একটি গাড়ি করে বিপুল অঙ্কের টাকা নিয়ে যাওয়া…
Read More
বেলুন কাণ্ডের জেরে দুই দেশের সম্পর্ক উন্নত করায় বাধা সৃষ্টি করল

বেলুন কাণ্ডের জেরে দুই দেশের সম্পর্ক উন্নত করায় বাধা সৃষ্টি করল

সম্প্রতি উঠেছিল বড় অভিযোগ। মার্কিন এয়ারস্পেসের উপর ঘুরপাক খাচ্ছিলো চিনের নজরদারি বেলুন৷ চিনের উপর নজরদারির ভয়ঙ্কর অভিযোগ তুলল পেন্টাগন৷ ওয়াশিংটনের দাবি, আকাশ পথে নজরদারি চালানোর জন্য এই বেলুন পাঠিয়েছে চিন৷ দিন কয়েক পর্যবেক্ষণের পর সেটিকে গুলি করে নামানো হলেও, মেটেনি বিবাদ৷ গত বছর নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে দ্বিপক্ষীয় বৈঠকে মুখোমুখি হয়েছিল চিন ও আমেরিকা৷ সেই সময় চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরস্পরকে বলেছিলেন, ‘দ্বিতীয় স্নায়ুযুদ্ধের কোনও প্রয়োজন নেই।’ এই বৈঠকের পর দুই দেশ নিজেদের মধ্যে যোগাযোগ আরও নিবিড় করার উদ্যোগও নেয়। কিন্তু আমেরিকার আকাশে একটি ‘গোয়েন্দা বেলুন’ ঢুকে পড়ে সব চেষ্টায় জল ঢালল। চিনের দাবি, ওই বেলুনটি…
Read More
ভয়ঙ্কর তথ্য, ধীরে ধীরে যেন উষ্ণ হচ্ছে বিশ্ব

ভয়ঙ্কর তথ্য, ধীরে ধীরে যেন উষ্ণ হচ্ছে বিশ্ব

ধীরে ধীরে যেন সত্যি হতে চলেছে, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় সঙ্কট হল বিষ্ণ উষ্ণায়ন। এটি শুধু পরিবেশগত সমস্যা নয়, এর প্রভাব পড়েছে মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের উপরেও৷ বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব হলেই ভালো৷ তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, বৈশ্বিক তাপমাত্রা ২.৭ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে৷ গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে বৈশ্বিক উষ্ণতা বেড়েই চলেছে। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) তথা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় করা ওই গবেষণায় দেখা গিয়েছে, আগামী দশকের মধ্যে পৃথিবীর উষ্ণতা শিল্পবিপ্লব যুগের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস নিচে রাখার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা পেরিয়ে যাবে। গবেষকরা বলছেন,…
Read More
বাতিলের পথে প্রায় আটশো শিক্ষকের চাকরি

বাতিলের পথে প্রায় আটশো শিক্ষকের চাকরি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে স্কুল শিক্ষক কমিশনের স্ক্যানারে ৮০০-রও বেশি স্কুল শিক্ষক, বাতিল হওয়ার পথে রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষকের চাকরি৷ ২০১৬ সালে নবম-দশমে শিক্ষক পদে নিয়োগ পত্র পেয়েছিলেন তাঁরা সকলেই৷ বিধি প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হল আদালতকে৷ আগামী সপ্তাহেই দেওয়া হবে নোটিশ৷ পর্যায়ক্রমে সুপারিশপত্র বাতিল করা হবে বলে জানালেন এসএসসি-র চেয়ারম্যান৷ সার্ভার এবং ওএমআর শিটের নম্বরে বিস্তর ফারাক৷ ৫৩ পর্যন্ত নম্বর বাড়ানো হয়েছে৷ এই প্রথম স্কুল সার্ভিস কমিশন কবুল করে নিল শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে৷ সেই দুর্নীতির জেরেই প্রায় ৮০০ শিক্ষককে আতস কাঁচের নীচে আনা হয়েছে৷…
Read More
অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত চেয়ে মামলা হাইকোর্টে

অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত চেয়ে মামলা হাইকোর্টে

দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হলো এবার। বীরভূমে বালি ও পাথরের লরি থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ আজকের নয়৷ তবে এবার এই সংক্রান্ত বিষয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ছিল সেই মামলার শুনানি৷ কিন্তু রাজ্য সরকারের কোনও আইনজীবী এদিন আদালতে উপস্থিত না থাকায় এই মামলার প্রতিলিপি অ্যাডভোকেট জেনারেলকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন আদালতে বলেন, প্রতিদিন কার্বন কপির বিল দিয়ে টাকা তোলা হচ্ছে৷ দিনে ২-৩ কোটি টাকা তোলা হচ্ছে বলেও আদালতে দাবি করা হয়েছে৷ মামলাকারীর আইনজীবী আদালতকে জানান, বগটুই তদন্তের পর সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, তাতে…
Read More
তুরস্কের কঠিন পরিস্থিতিতে আটকে পড়েছে দশজন ভারতীয়

তুরস্কের কঠিন পরিস্থিতিতে আটকে পড়েছে দশজন ভারতীয়

ভয়ঙ্কর পরিস্থিতি। ভূমিকম্পে গিয়েছে হাজার হাজার প্রান, ছারখার হয়ে গিয়েছে তুরস্ক। ক্রমাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা। তিনদিন অতিক্রম করে গেলেও, এখনও ভেসে আসছে আর্তনাদ৷ ভারতের তরফ থেকে ইতিমধ্যেই দুই বিধ্বস্ত দেশকে সাহায্য করার বার্তা দেওয়া হয়েছে, সাহায্য পৌঁছেও গিয়েছে। এবার জানা গেল ১১ জন ভারতীয় এই মুহূর্তে তুরস্কে আটকে পড়েছেন। তাঁদের মধ্যে একজন আবার নিখোঁজ। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানান হয়েছে, যে ১০ জন ভারতীয় খবর পাওয়া গিয়েছে তারা তুরস্কের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন কিন্তু তারা সুরক্ষিত আছেন বলেই দাবি করা হয়েছে। এছাড়া জানান হয়েছে, ইতিমধ্যে দেশের আদানায় কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখান থেকেই সমস্ত আপডেট নেওয়া হচ্ছে। একই সঙ্গে এও…
Read More
ত্রিপুরা নির্বাচনে তৃণমূলের প্রাসঙ্গিকতা ধরে রাখা নিয়ে একাধিক জল্পনা

ত্রিপুরা নির্বাচনে তৃণমূলের প্রাসঙ্গিকতা ধরে রাখা নিয়ে একাধিক জল্পনা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে ত্রিপুরা নিয়ে জাগছে একাধিক প্রশ্ন। এগোতে পারা যাচ্ছে না, আবার পিছিয়েও আসা যাচ্ছে না! এক কথায় ত্রিপুরায় এমনটাই অবস্থা হয়েছে তৃণমূলের। বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী সংখ্যাই সেকথা প্রমাণ করে। দীর্ঘদিন ধরে ত্রিপুরা নিয়ে তৃণমূল যতটা গর্জেছে তার ছিটেফোঁটাও যে বর্ষণ হয়নি সেটা স্পষ্ট। প্রথমে তৃণমূল ত্রিপুরায় সংগঠনের গুরুদায়িত্ব দেয় কংগ্রেস ছেড়ে আসা সুবল ভৌমিককে। কিন্তু তার কিছুদিন পরেই সুবলের সঙ্গে দূরত্ব বাড়ে তৃণমূলের। পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগদান করেন। এরপর গত ডিসেম্বরে ত্রিপুরা তৃণমূলের সভাপতি নির্বাচিত হন পীযূষকান্তি বিশ্বাস। ধরে নেওয়া হয় তিনিই ত্রিপুরায় তৃণমূলের প্রধান মুখ…
Read More
বায়োপিকে চিত্রনাট্য শুনতে মুম্বই গেলেন ‘মহারাজ’

বায়োপিকে চিত্রনাট্য শুনতে মুম্বই গেলেন ‘মহারাজ’

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত বছরই মহারাজ নিজে ঘোষণা করেছিলেন যে তাঁকে নিয়ে সিনেমা হবে। প্রাথমিক পর্যায়ে বিষয়টি অনেকের বিশ্বাস না হলেও খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় এই ইস্যুতে টুইট করেছিলেন। তারপর থেকেই যেন তাঁর বায়োপিক নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। এবার সেই আলোচনা আরও বাড়বে কারণ বায়োপিকের প্রস্তুতিতে মুম্বই উড়ে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ‘লভ ফিল্মস্’, যার কর্ণধার পরিচালক লভ রঞ্জন, তারাই তৈরি করবে এই ছবি। সেই ছবির চিত্রনাট্য শুনতেই মুম্বই গেলেন ‘মহারাজ’। যদিও এখনও পর্যন্ত এটা ঠিক হয়নি যে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের চরিত্রে কাকে দেখা যাবে। মাঝে একবার হৃতিক রোশন এবং রণবীর কাপুরের নাম শোনা গিয়েছিল। কিন্তু সেটাই জল্পনাই থেকে…
Read More
বয়কট ইস্যুতে ভিডিও ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ বৃহত্তর বেঞ্চের

বয়কট ইস্যুতে ভিডিও ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ বৃহত্তর বেঞ্চের

মামলা চলাকালীন হাইকোর্ট চত্বরে ধুন্ধুমার পরিস্থিতিকে কেন্দ্র করে দায়ের হয়েছিল মামলা। এই মামলার শুনানি হল বৃহত্তর বেঞ্চে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার এবং তাঁর এজলাসের বাইরে বিক্ষোভ, বয়কটের মামলার ইস্যুর শুনানিতে এজলাসের বাইরে কী ঘটনা ঘটেছিল তার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। এই ফুটেজ দেখেই যারা ১৩ নম্বর এজলাস চলতে বাধা দিয়েছিল তাদের চিহ্নিত করা হবে এবং তাদের নাম বৃহত্তর বেঞ্চে জমা দিতে হবে। এই বৃহত্তর বেঞ্চের নির্দেশ অনুযায়ী, রাজ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, হাইকোর্ট বার লাইব্রেরী, ইনকর্পোরেট ল সোসাইটি এবং অ্যাডভোকেট জেনারেলকে এজলাসের ভিডিও ফুটেজের কপি জমা দেবে। তারাই…
Read More
জিটিএ নিয়ে স্পষ্ট বার্তা অনিত থাপার

জিটিএ নিয়ে স্পষ্ট বার্তা অনিত থাপার

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে জিটিএ'র মাধ্যমে আদতে কী, এই বিষয়টি এদিন স্পষ্ট করলেন গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের প্রধান অনিত থাপা। তিনি জানিয়েছেন, পৃথক গোর্খাল্যান্ড নয়, জিটিএর মাধ্যমে পাহাড়ের উন্নয়নই এখন তাঁর প্রধান লক্ষ্য। রাজ্য বিধানসভা ভবনে আজ জিটিএ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেন। তিনি জানান, জিটিএ-র হাতে বিভিন্ন দফতর হস্তান্তর, পাহাড়ে পঞ্চায়েত ভোট, জিটিএ এলাকার জন্য আলাদা শিক্ষক নিয়োগ কমিশন গঠন, পৃথক আইসিডিএস নীতি তৈরির মতো বকেয়া ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর এই বিষয়গুলির দ্রুত নিষ্পত্তি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছেন তিনি। তবে…
Read More
আবারও মহানগরীর বুকে উদ্ধার এক কোটি টাকা

আবারও মহানগরীর বুকে উদ্ধার এক কোটি টাকা

গত বছরের মাঝা মাঝি সময় থেকে শুরু হয়েছে রাজ্যে লক্ষ্য লক্ষ্য টাকা উদ্ধার হওয়া, সচারচর যা দেখা যায় না। আবারও বান্ডিল বান্ডিল নগদ টাকা উদ্ধার হল শহরে। এবারও তা উদ্ধার করেছে ইডি। জানা গিয়েছে, বালিগঞ্জের একটি অফিস থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে এবং এই টাকার সঙ্গে কয়লা পাচারকাণ্ডের যোগ আছে বলেই খবর। এদিন শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই তল্লাশির ফলেই বালিগঞ্জ থেকে উদ্ধার এই টাকা। ইডি সূত্রে খবর, বালিগঞ্জে একটি বেসরকারি সংস্থার অফিসে হানা দিয়ে এই অর্থ উদ্ধার করা হয়েছে। বিপুল পরিমাণ টাকা হওয়ায় তা গোনার জন্য নিয়ে যাওয়া হয়েছে যন্ত্র এবং টাকার পরিমাণ…
Read More
বড় স্বস্তি পেলেন বিজেপি নেতা

বড় স্বস্তি পেলেন বিজেপি নেতা

আদালতের তরফে বড় স্বস্তি পেলেন বিজেপি নেতা রাকেশ সিংয়ে, তার বাড়িতে হামলার ঘটনায় কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবে ওয়াটগঞ্জ থানার পুলিশ, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এদিন আরও জানিয়েছে, ওয়াটগঞ্জ থানার ওসিকে মামলায় যুক্ত করতে হবে। একই সঙ্গে হাইকোর্টের প্রশ্ন, রাকেশ সিংয়ের বাড়িতে হামলার মামলায় কেন যুক্ত নয় ওয়াটগঞ্জ থানা? আদালতে রাকেশ সিংয়ের আইনজীবী জানান, মিথ্যা মামলায় এর আগে জড়ান হয়েছিল তাঁর মক্কেলকে। তারপর সে কলকাতা হাইকোর্ট থেকে জামিন নেয়। এরপর ২৯ জানুয়ারি রাকেশ সিংয়ের বাড়ি লোকজন ঘেরাও করে। শাসক দলের লোকের এই ঘটনার সঙ্গে যুক্ত বলেই দাবি। আরও জানান হয়েছে, তাঁর গাড়ি ভাঙচুর করা হয়।…
Read More
আবারও স্বস্তি পেলেন অনুব্রত

আবারও স্বস্তি পেলেন অনুব্রত

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট থেকে বারংবার স্বস্তি পাচ্ছেন গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এবার আরও একবার পিছল ইডি’র মামলার শুনানি। তাই এখনই দিল্লিতে নিয়ে যাওয়া যাবে না বীরভূম জেলার তৃণমূল সভাপতিকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ ফেব্রুয়ারি। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে বদ্ধপরিকর ইডি। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিল তারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সেই অনুমতি দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। কিন্তু এই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের…
Read More
নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ বিচারপতির

নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ বিচারপতির

নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেও যে সকল অযোগ্য প্রার্থীরা ইস্তফা দেননি, তাঁদের বিরুদ্ধে সিবিআইকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি পর্বে বিচারপতি বসু সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, যাঁরা ওএমআর শিট বিকৃত করে চাকরি পেয়েছেন তাঁদের দায় কি কিছু কম? এদিকে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী জানান, যে OMR শিট বিকৃত করা হয়েছিল, তাদের মধ্যে ১৬৯৮ জনকে বেআইনিভাবে সুপারিশপত্র পাঠিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তার মধ্যে ১৬৯৪ জনের কাছে সুপারিশপত্র পৌঁছেছে। এর পরই সিবিআই-এর উদ্দেশে বিচারপতির প্রশ্ন, ‘‘এদের বিরুদ্ধে কেন এখনো মামলা করা হচ্ছে না? এদের নোটিশ পাঠান। বিচারপতি অভিজিৎ…
Read More