10
Feb
ভয়ঙ্কর পরিস্থিতি। ভূমিকম্পে গিয়েছে হাজার হাজার প্রান, ছারখার হয়ে গিয়েছে তুরস্ক। ক্রমাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা। তিনদিন অতিক্রম করে গেলেও, এখনও ভেসে আসছে আর্তনাদ৷ ভারতের তরফ থেকে ইতিমধ্যেই দুই বিধ্বস্ত দেশকে সাহায্য করার বার্তা দেওয়া হয়েছে, সাহায্য পৌঁছেও গিয়েছে। এবার জানা গেল ১১ জন ভারতীয় এই মুহূর্তে তুরস্কে আটকে পড়েছেন। তাঁদের মধ্যে একজন আবার নিখোঁজ। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানান হয়েছে, যে ১০ জন ভারতীয় খবর পাওয়া গিয়েছে তারা তুরস্কের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন কিন্তু তারা সুরক্ষিত আছেন বলেই দাবি করা হয়েছে। এছাড়া জানান হয়েছে, ইতিমধ্যে দেশের আদানায় কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখান থেকেই সমস্ত আপডেট নেওয়া হচ্ছে। একই সঙ্গে এও…
