Arpita Debnath

5589 Posts
গাঙ্গেয় ডলফিন নিয়ে বাড়ছে চিন্তা

গাঙ্গেয় ডলফিন নিয়ে বাড়ছে চিন্তা

বহু প্রতীক্ষার পর অবশেষে যাত্রা শুরু করে গঙ্গা বিলাস। বারাণসী থেকে ডিব্রুগড়, দীর্ঘ নদীপথে শুরু হয়েছে বিলাসবহুল প্রমোদরী ‘গঙ্গা বিলাস’-এর যাত্রা৷ বারাণসী থেকে যাত্রা শুরু করে গঙ্গা পথে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গে এসে পৌঁছবে গঙ্গা বিলাস৷ এরপর কলকাতা থেকে তা পাড়ি দেবে বাংলাদেশের উদ্দেশে৷ সেখান থেকে পৌঁছবে অসমের গুয়াহাটিতে। ভারত ও বাংলাদেশ মিলিয়ে মোট ২৭ টি নদীর জল স্পর্শ করবে গঙ্গা বিলাস৷ দীর্ঘ যাত্রাপথে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য সব রকম বন্দোবস্ত রয়েছে৷ কিন্তু, বিশেষজ্ঞরা বলছেন, জাকজমকপূর্ণ এই নৌবিহারে বিপন্ন হতে পারে গাঙ্গেয় ডলফিন৷ কারণ গঙ্গা বিলাসের যাত্রাপথেই ছড়িয়ে রয়েছে তাদের আস্তানা৷ আশঙ্কা করা হচ্ছে এই বৃহত্তর ক্রুজ যাত্রায় জলজ সম্পদের ক্ষতির সম্ভাবনা…
Read More
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে হুগলির যুবনেতা কুন্তল ঘোষ অবশেষে গ্রেফতার ইডির হাতে। তাঁর জোড়া ফ্ল্যাটে হানা দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রায় ২৪ ঘণ্টা তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেছে ইডি। কুন্তলের বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলেও খবর। মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডল দাবি করেছিলেন, বেআইনি শিক্ষক নিয়োগের ১৯ কোটি টাকা গিয়েছে কুন্তলের কাছে৷ সব মিলিয়ে ৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এরপরই কুন্তলের ফ্ল্যাটে অভিযান চালায় ইডি।…
Read More
বায়ুদূষণ বেড়ে চলছে দিল্লিতে

বায়ুদূষণ বেড়ে চলছে দিল্লিতে

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। দিল্লি, পঞ্জাব সহ একাধিক রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসে প্রবল ঠান্ডা পড়েছে সমগ্র উত্তর ভারতে। কয়েক দিন ধরেই সেখানের তাপমাত্রা ৫ ডিগ্রির নীচে ছিল, সর্বনিম্ন ১ ডিগ্রিও হয়ে গিয়েছিল। এই প্রবল ঠান্ডায় এমনিতেই নাজেহাল দিল্লিবাসী। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে মারাত্মক দূষণ। তাতেই আতঙ্ক বেড়েছে শহরের অধিকাংশ মানুষের। তথ্য উঠে এসেছে যে, রাজধানী দিল্লির প্রায় ৫৩ শতাংশ পরিবারের কেউ না কেউ জ্বর এবং শ্বাসকষ্টের শিকার। দিল্লি লাগোয়া নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদেও একই রকম অবস্থা। স্বাস্থ্য সংক্রান্ত একটি সমীক্ষক দল গত…
Read More
প্রকাশ্যে এল নয়া তথ্য, জনসংখ্যা হ্রাস পাচ্ছে চিনে

প্রকাশ্যে এল নয়া তথ্য, জনসংখ্যা হ্রাস পাচ্ছে চিনে

দিন প্রতিদিন জনবসতি বেড়ে চলেছে চিনে। প্রাথমিক ভাবে দেখতে গেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হল চিন। যদিও তা কতদিন থাকবে সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। কারণ সাম্প্রতিক যে রিপোর্ট সামনে এসেছে তাতে দেখা গিয়েছে, গত ছয় দশকে এই প্রথমবার চিনের জনসংখ্যা হ্রাস পেয়েছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কমে গিয়েছে সেদেশের লোকবল। ২০১৯ সালের পর থেকে গোটা দেশ কার্যত কোভিড বিধ্বস্ত। শেষ কয়েক মাসে আবার সংক্রমণের বাড়াবাড়ি দেখা দিয়েছে শি জিনপিংয়ের দেশে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, চিনের এই জনসংখ্যা হ্রাসের পিছনে আছে কোভিডের হাত! শেষ তিন বছরে করোনায় বহু মানুষের মৃত্যু দেশের জনসংখ্যায় প্রভাব ফেলেছে। হয়তো মৃত্যুর তুলনায় বেশি…
Read More
ঘোষিত হলো উপনির্বাচনের দিনক্ষণ

ঘোষিত হলো উপনির্বাচনের দিনক্ষণ

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে উত্তর পূর্বের ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়েছে নির্বাচন কমিশন। তার সঙ্গে ঘোষিত হয়েছে সাগরদিঘির ভোটের দিন। জানান হয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ হবে এবং ভোটগণনা ২ মার্চ। রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণের কারণে সাগরদিঘি আসনে উপনির্বাচন হবে। যদিও সাধন পান্ডের প্রয়াণে খালি হওয়া কলকাতার মানিকতলা আসনে নির্বাচন কবে, তা এখনও জানায়নি কমিশন। গত ২৯ ডিসেম্বর মৃত্যু হয়েছিল রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের মন্ত্রী সুব্রত সাহার। তাঁর প্রয়াণে খালি হয়ে যায় মুর্শিদাবাদের সাগরদিঘি আসনটি। সেই আসনের জন্যই উপনির্বাচন ঘোষণা করল কমিশন। কিন্তু দেখা…
Read More
রাজভবনে বাংলা শিখবেন রাজ্যপাল

রাজভবনে বাংলা শিখবেন রাজ্যপাল

সদ্য মাত্রই রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে ঘোষিত হয়েছিল তার নাম। এবার বাংলা ভাষা শেখার উদ্যোগ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপামর বাঙালির যে দিন বাংলা শেখার সূচনা করেন, সেই সরস্বতী পুজোর দিনই হাতেখড়ি হবে তাঁর। শিখবেন বাংলা৷ ২৬ জানুয়ারি সরস্বতী পুজোর দিন বিকাল পাঁচটায় রাজভবনে একটি অনুষ্ঠানে হাতে খড়ি দেবেন রাজ্যপালের৷ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। রাজভবনের ইস্ট লনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ পশ্চিমবাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে একাধিক বার বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি আগ্রহ ও ভালোবাসার সর্বসমক্ষে প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্রতি তাঁর ভালবাসার…
Read More
সামান্য বাড়ল তাপমাত্রা, শীতের গতি আটকে পশ্চিমী ঝঞ্ঝা

সামান্য বাড়ল তাপমাত্রা, শীতের গতি আটকে পশ্চিমী ঝঞ্ঝা

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। কিন্তু অন্যদিকে বঙ্গে শেষ কয়েক দিনে তাপমাত্রার হালকা বদল ঘটে তা ঊর্ধ্বমুখী হয়েছে। হাওয়া অফিসের আভাস, শুক্রবারই একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এর জেরে প্রচুর জলীয় বাষ্প তৈরি হওয়ায় রুদ্ধ হচ্ছে উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশের পথ। তাই কিছুটা করে তাপমাত্রা বাড়ছে পশ্চিমবঙ্গে। আগামী কয়েকদিনে রাজ্যের গড় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে বলেই মত আবহাওয়াবিদদের। সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টাতেও বাংলার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গের…
Read More
চলতি মাসের শেষ অবধি জেলেই থাকতে হবে অনুব্রতকে

চলতি মাসের শেষ অবধি জেলেই থাকতে হবে অনুব্রতকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে এখনই মুক্তি মিলছে না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের৷ গরু-পাচার মামলায় আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। আদালতে একটি কেস ডায়েরি জমা দেয় সিবিআই৷ এদিন সিবিআই অফিসার সুশান্ত ভট্টাচার্য বিচারককে আদালতে একটি কেস ডায়েরি জমা দেন। ওই কেস ডায়েরিতে বিস্ফোরক দাবি করা হয়েছে৷ বলা হয়েছে, বীরভূম কোঅপারেটিভ ব্যাঙ্কে ২৩১টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে। যার মধ্যে ২০০টি অ্যাকাউন্ট একজনেরই সই দিয়ে খোলা হয়েছিল বলে দাবি সিবিআইয়ের। এ ছাড়াও এদিন আদালতে বাফারিং অ্যাকাউন্টের কথাও জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার অর্থ, এই ভুয়ো অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে আর্থিক লেনদেনও হয়েছে৷ সিবিআইয়ের তরফে জানানো…
Read More
হুক্কা বার বন্ধ নিয়ে রিপোর্ট তলব কোর্টের তরফে

হুক্কা বার বন্ধ নিয়ে রিপোর্ট তলব কোর্টের তরফে

গত বছর শেষের দিকেই ঘোষণা করা হয়েছিল শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার কথা। এর পরেই শুরু হয় বিতর্ক, দায়ের হয় মামলা। এই বিষয়ে পুলিশের কাছে রিপোর্ট চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী মঙ্গলবারের মধ্যে কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারকে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ তাঁর। গত বছর ডিসেম্বরের প্রথম দিকে শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার কথা ঘোষণা করে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানান, শহরের সবকটি রেস্তরাঁ কর্তৃপক্ষকে হুক্কা বার বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। সেই অনুরোধ মেনে বার বন্ধ করা না হলে, কিংবা গোপনে হুক্কা বার চালানোর চেষ্টা হলে, উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ৷ নির্দেশ মানা না হলে রেস্তরাঁগুলির…
Read More
জেলা সফরে বেরিয়ে মঞ্চে থাকতে চাননি অভিষেক

জেলা সফরে বেরিয়ে মঞ্চে থাকতে চাননি অভিষেক

আসন্ন নির্বাচন, তার আগেই পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি সপ্তাহের শুরুতে জেলা সফরে বেরিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করেছেন তিনি। তাঁর সঙ্গে অনেক সরকারি লোকজনের পাশাপাশি ছিলেন দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। যদিও সরকারি মঞ্চে তিনি উঠেও থাকলেন না। আসলে দল এবং সরকারকে এক জায়গায় আনতে চান না তিনি। আগে থেকে এই জিনিসের ইঙ্গিত মিললেও আজ হাতেনাতে প্রমাণ মিলল। আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে মঞ্চে ডাকেন। তাঁর ডাকে সাড়া দিয়ে মঞ্চে উঠলেও কিছুক্ষণের মধ্যেই নেমে যান তৃণমূল কংগ্রেস সাংসদ। এই কাজ করে স্পষ্ট করেই তিনি বুঝিয়ে দিলেন দল এবং সরকারের মধ্যে দূরত্ব বজায় রাখতে চাইছেন তিনি। এটা…
Read More
বড় ঘোষণা পড়ুয়াদের জন্য

বড় ঘোষণা পড়ুয়াদের জন্য

রাজ্যে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের হাসিমারায় একটি প্রশাসনিক সভা থেকে বৃত্তি দেওয়ার প্রকল্প চালুর কথা ঘোষণা করলেন। অনিগ্রসর শ্রেণির পড়ুয়াদেরও রাজ্য সরকার এবার বৃত্তি দেবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য চালু হচ্ছে 'মেধাশ্রী' প্রকল্প। বাংলার ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এবার রাজ্য সরকারই ভাতা বা বৃত্তি দেবে। 'মেধাশ্রী' নামের ওই প্রকল্পের আওতায় বছরে ৮০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে বলে জানান হয়েছে। এদিন মমতা নিজে জানান, অন্যান্য অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। তবে ছাত্রছাত্রীদের বিপন্ন বোধ করার কারণ নেই। তিনি আরও জানান, শিক্ষাশ্রীর পাশাপাশি এই সরকারি প্রকল্পের আওতায় এবার থেকে…
Read More
বড় স্বস্তি, রাজ্যে শূন্য মৃত্যু সংখ্যা

বড় স্বস্তি, রাজ্যে শূন্য মৃত্যু সংখ্যা

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। আজ কিঞ্চিৎ বেড়েছে আক্রান্ত। তবে এদিনও একজনের মৃত্যুও হয়নি বঙ্গে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৬ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৭১০ জন। এদিকে, রাজ্য আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩২ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৪ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৭ হাজার ১২৫ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ২ হাজার…
Read More
ঠান্ডা বাড়ছে বঙ্গে, তাপমাত্রার পারদ নিম্নমুখী

ঠান্ডা বাড়ছে বঙ্গে, তাপমাত্রার পারদ নিম্নমুখী

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। দেশের বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। এর পাশাপাশি বঙ্গে কলকাতা এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি৷ শুক্রবার সকালে রয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম বলে জানিয়েছে হাওয়া অফিস৷ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কলকাতায় ভোরের আকাশ ঘন কুয়াশার চাদরে মোড়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তা পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পারদপতন হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের মতো পশ্চিমের জেলাগুলিতে সকাল থেকেই শীতল হাওয়া বইছে। তবে, আগামী কয়েক দিনে…
Read More
এবারেও মিললো না জামিন, জেলেই থাকতে হবে পার্থকে

এবারেও মিললো না জামিন, জেলেই থাকতে হবে পার্থকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও জামিন পাননি। আদালতে তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই। তাদের তরফে ‘বৃহৎ ষড়যন্ত্র’-র কথা বলা হয়েছে এবারেও। সিবিআইয়ের বিরুদ্ধে বিরাট ক্ষোভ প্রকাশ করে পার্থর আইনজীবী বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘বৃহৎ ষড়যন্ত্র’-র কথা বলছে কিন্তু তা দেখাতে পারছে না। সিবিআই নতুন কী প্রমাণ পেয়েছে তাও স্পষ্ট নয় এদিকে শুধু বয়ান রেকর্ড হবে বলে তাঁর মক্কেলকে হেফাজতে রাখার করা বলছে। মামলা তো আর অনন্তকাল চলতে পারে না, এই রকম হলে এবার ‘জলি…
Read More